Kitchen N Fun
কয়েকটি নিত্য প্রয়োজনীয় মসলার রেসিপি যা যে কোন খাবারের সেরা স্বাদ বৃদ্ধি করে ১০ গুন। ভেজাল মুক্ত পারফেক্ট পদ্ধতিতে ঘরেই তৈরি করুন সব মসলা।
★চাট মসলা
উপকরণঃ
সরিষা দানা হাফ চামচ
মেথি ১/৪ চা চামচ
শুকনো মরিচ ১০-১২ টি
জিরা ৩ টেবিল চামচ
ধনিয়া ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ ১ টেবিল চামচ
আমচূর পাউডার ২চামুচ
আদা পাউডার ১চা চামুচ
মৌরি ১ টেবিল চামচ
লবঙ্গ ১০টি
পাঁচফোড়ন দেড় টেবিল চামচ
লবণ ১ টেবিল চামচ
বিট লবণ ৩ টেবিল চামচ
প্রণালিঃ
১। প্রতিটি উপকরণ শুকনা তাওয়া বা ফ্রাই প্যানে ভালোভাবে টেলে নিতে হবে।
২। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।
৩। এরপর সব একসঙ্গে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাট মসলা।
★ম্যাজিক মসলা / নুডুলসের মসলা তৈরি
উপকরনঃ
মরিচগুড়া ১ চা চামচ
হলুদগুড়া ১/২ চা চামচ
ধনিয়াগুড়া ১ চা চামচ
জিরাগুড়া ১ চা চামচ
পেয়াজ গুড়া ১ টে. চামচ
আদা গুড়া ১ চা চামচ
রসুন গুড়া ১ টে. চামচ
গরম মসলা গুড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
মেথি গুড়া ১/২ চা চামচ
আমচুর পাউডার ১/২ চা চামচ
টেস্টিং সল্ট ২ চা চামচ
বিট লবন ১/২ চা চামচ
চিলি ফ্লেক্স ২ চা চামচ
কর্ণফ্লোয়ার ১ টে. চামচ
চিনি ২ টে. চামচ
লবন ১ চা চামচ
প্রণালীঃ
১। সব উপকরন একসাথে ব্লেন্ডারে মিহি গুড়া করে নিন।
২। এরপর শুকনো কাঁচের বয়ামে বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।
★চটপটির মশলা তৈরি
উপকরনঃ
মৌরী ১ চা চামচ
শুকনা মরিচ ১০/১২টা
জিরা ১ চা চামচ
মেথি ১ চা চামচ
ধনিয়া ১ চা চামচ
গোলমরিচ ১/২ চা চামচ
কালোজিরা ১/২ চা চামচ
লবঙ্গ ১/২ চা চামচ
রাঁধুনি ১ চা চামচ
পাচঁফোড়ন ১ চা চামচ
বিট লবন ২ টে. চামচ
প্রণালীঃ
১। সব মসলা হালকা টেলে ঠান্ডা করে নিন।
২। চটপটির মসলা বেশী টালা ঠিক না, বেশী টালা হলে মসলা কালো হয়ে চটপটির রং নষ্ট হয়ে যায়।
৩। এবার ব্লেন্ডারে দিয়ে গুড়া করুন।
৪। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে তৈরি মশলা কাঁচের বয়াম অথবা এয়ারটাইট বক্সে করে রেফ্রিজারেটরের নরমাল অংশে রাখতে পারেন।
★শাহী গরম মসলা তৈরি
উপকরণঃ
এলাচ ১২-১৪ টি
দারুচিনি ৪ টুকরো (মাঝারি)
তেজপাতা ৪ টি
কালো গোল মরিচ ২ টে. চামচ
লবঙ্গ ১ টে. চামচ
জিরা ২ টে. চামচ
ধনিয়া ২ টে. চামচ
মৌরি/মিষ্টি জিরা ১ টে. চামচ
জয়ফল অর্ধেক টা
জয়ত্রী ছোট ১ টুকরো
প্রণালীঃ
১। সব উপকরণ শুকনো তাওয়ায় অল্প আঁচে টেলে নিন ঘ্রান ছড়ানো পর্যন্ত।
২। টালা মসলা ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পছন্দসই মিহি গুঁড়ো করে নিন।
৩। শুকনো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এক-দুই মাস পর্যন্ত।
৪। এরপর আবার তৈরি করে নিবেন।
৫। নিরামিষ রান্না, সবজির আইটেম কিংবা যেকোন মাংস রান্নাতে এই গরম মশলা ব্যবহারে খাবারের স্বাদ এবং সুগন্ধ দুটোই বহুগুণ বেড়ে যাবে।
★নিত্যনতুন সহজ রেসিপি টিপস্ পেতে পেইজটির সাথেই থাকুন ❤️
゚
🙅♀️প্রেশার কুকারের রান্নার ডিটেইলস :-
🍚 ভাত-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল মাপবেন, সেই পট দিয়ে চালের ডাবল পরিমান পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি
🥔আলু-
পানির পরিমান:- আলু ডুবিয়ে বা অর্ধেক ডুবিয়ে পানি দিবেন। (আলু তে বেশি পানি দিলে পানসে হয়)
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।
🍲গরুর মাংস-
পানির পরিমান:- প্রথমে সিদ্ধ করে নিলে পানি ছাড়াই আগে সিটি দিয়ে নিবেন। তারপর সময় নিয়ে কষাবেন। আর আগে কষিয়ে নিলে পরে সামান্য একটু পানি দিয়ে সিটি দিবেন।
সিটি:- লো আচে ৩-৪ টা সিটি এবং হাই আচে ৬-৭ টা সিটি।
🌰 ছোলা-
পানির পরিমান:- ছোলা ডুবিয়ে পানি দিবেন। আগে অবশ্যই ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখবেন।
সিটি:- লো আচে ২-৩ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।
🥘খিচুড়ি-
পানির পরিমান:- যেই পট দিয়ে চাল এবং ডাল মাপবেন, সেই পট দিয়ে চাল ডালের ডাবল পরিমান পানি দিবেন। নরম খিচুড়ি করতে চাইলে আরো একটু বেশি পানি দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।
🍗দেশি মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।
🐓 কক মুরগি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।
🥗সবজি -
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।
🫕নেহেরি-
পানির পরিমান:- নেহেরির ৩ গুন পানি দিবেন
সিটি:- মিডিয়াম টু লো আচে ৪০ মিনিট রান্না করবেন। যত ইচ্ছা সিটি পড়ুক।
🍲 লাউ ডাল-
পানির পরিমান:- পানি না দিলেও হবে। চাইলে সামান্য দিতে পারেন।
সিটি:- ২ সিটি
🫕পাতলা ডাল-
পানির পরিমান:- ডালের ডাবল পানি। প্রথমে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।
🦆 হাঁস-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- লো আচে ২ টা সিটি এবং হাই আচে ৩-৪ টা সিটি।
🐟 মাছ-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।
🥘মুগ ডাল ঘাটি-
পানির পরিমান:- কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।
সিটি:- ১ সিটিই যথেষ্ট।
🍱 চিকেন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।
🥣চটপটি-
পানির পরিমান:- ডাবল পানি। আগে থেকে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
সিটি:- নরম চাইলে ৩-৪ টা সিটি। আস্ত চাইলে ২ টা সিটি
🍲 মাটন বিরিয়ানি-
পানির পরিমান:- যদি ১ পট চাল হয় তাহলে ডাবল পানি দিবেন। এর বেশি চাল হলে ডাবলের একটু কম পানি দিবেন। যেমন ২ পটে ১.৫ পট পানি এইভাবে
সিটি:- লো আচে ১ টা সিটি এবং হাই আচে ২ টা সিটি।
#ইউনিক সব টিপস রেসিপি পেতে পেইজটির সাথেই থাকুন।
😊ধন্যবাদ😊
😋😋
🔥🔥
How to make 🌶️🫑🧄🥬
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1212