Aponjon
18/11/2022
গর্ভাবস্থায় পিঠের ব্যথা
গর্ভাবস্থার শেষ দিকে পিঠের ব্যথা হওয়া স্বাভাবিক। আপনার পিঠের নীচ ও কোমরের লিগামেন্টগুলো নরম হবার সাথে সাথে বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুর বাড়তি ওজন বৃদ্ধির জন্য এটি হয়।
কর্মস্থল ও ঘুমসহ দৈনন্দিন কাজ ব্যাহত করতে পারে এ ব্যথা। এ ব্যথা কমাতে যা সাহায্য করে-
• আকুয়ারোবিকস বা পানিতে হালকা ব্যায়াম
• গরম প্যাক
• হাঁটাসহ নিয়মিত ব্যায়াম
• পর্যায়ক্রমিক দাঁড়ানো ও বসা
• প্রত্যেক দিন বিশ্রাম নিন
• পিঠের উপরের ব্যথা নিরাময়ের জন্য আপনার কনুই ঘোরাবেন। কাঁধের ওপর আপনার আঙ্গুল রাখুন এবং আপনার কনুইসহ পিছনে ঘোরান।
• উঁচু হিলের পরিবর্তে নিচু জুতা পরুন।
• আকুপাংচার
15/11/2022
গর্ভাবস্থায় শ্বাসকষ্ট
গর্ভাবস্থার প্রাথমিক ও শেষ পর্যায়ে অধিকাংশ গর্ভবতী নারী শ্বাসকষ্ট অনুভব করেন। এটি সাধারণত ক্ষতিকারক নয় এবং শিশুকে প্রভাবিত করে না। যদি শ্বাসকষ্ট বেশি বা হঠাৎ করে শুরু হয় বা শুয়ে থাকলে ঘটে থাকে তাহলে আপনার ধাত্রী বা ডাক্তারের সাথে কথা বলুন।
যদি আপনার বাজে কাশি বা ঠাণ্ডা সর্দির সাথে হঠাৎ শ্বাসকষ্টের আক্রমণ হয় বা শ্বাস জনিত সমস্যা থাকে তাহলেও আপনার ধাত্রী বা ডাক্তারের সাথে কথা বলুন।
06/11/2022
এখন থেকে প্রতি শনিবার ও রবিবার কল সেন্টার এর কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি ব্যতীত সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
4/8 Humayun Road, Block-B, Mohammadpur
Dhaka
1207
Opening Hours
| Monday | 09:00 - 18:00 |
| Tuesday | 09:00 - 18:00 |
| Wednesday | 09:00 - 18:00 |
| Thursday | 09:00 - 18:00 |
| Friday | 09:00 - 18:00 |
| Saturday | 09:00 - 18:00 |
| Sunday | 09:00 - 18:00 |