Netro Autocad

Netro Autocad

Share

19/10/2024

ই-মেইল মার্কেটিং কি?

ই-মেইলকে ব্যবহার করে কমার্সিয়াল মেসেজ প্রেরণের মাধ্যেমে সেলস জেনারেট করার প্রকৃয়াকে বলা হয় ই-মেইল মার্কেটিং। এটি একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। যার মাধ্যমে টার্গেটেড কাস্টমারের কাছে সরাসরি কোন পন্যের বিজ্ঞাপন দেওয়া যায়। এই ই-মেইল গুলো অনেক কিছু বহন করে- যেমন প্রয়োজনীয় তথ্য, কোম্পানির খবর, বিজ্ঞাপন, স্পেশ্যাল অফার, এবং সেলস মিটিং এর নিমন্ত্রন পত্র সহ আরো অনেক কিছু।

ইমেইল মার্কেটিং কেন গুরুত্বপূর্ন?

আমরা এতক্ষন জানলাম ই-মেইল মার্কেটিং কি সেই সম্পর্কিত তথ্য। কিন্তু তার চেয়েও আরো গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে কেন ই-মেইল মার্কেটিং আপনার বিজনেসে জন্য গুরুত্বপূর্ন।

চলুন এবার এটির বিস্তারিত তথ্য নিয়ে কথা বলি।

ডিজিটাল মার্কেটিং এর বাদ বাকি যেসব সেক্টর রয়েছে সেগুলোতে মার্কেটিং করে সরাসরি কাস্টমারের কাছে রিচ করার কোন সুযোগ নেই। শুধু মাত্র ই-মেইলের মাধ্যমে সরাসরি মাস্টমারের সাথে যোগাযোগ করা যায়। এজন্য ইমেইল মার্কেটিং কে বলা হয়ে থাকে সবচেয়ে কার্যকর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি।

চলবে....

16/10/2024

কন্টেন্ট মার্কেটিং কী?
কন্টেন্ট মার্কেটিং হলো একটি কৌশলগত পদ্ধতি যা মূল্যবান, প্রাসঙ্গিক এবং ধারাবাহিক কন্টেন্ট তৈরি ও বিতরণের মাধ্যমে নির্ধারিত গ্রাহকদের (Target Audience -এর) আকর্ষণ, সম্পৃক্ততা এবং বিশ্বাস তৈরীতে গুরুত্বপূর্ণ কার্য সাধন করে। এটি কেবল পণ্য বিক্রির বিষয় নয়, বরং উচ্চমানের কন্টেন্টের মাধ্যমে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা এবং গ্রাহকদের বিশ্বাস অর্জনের এক অভিনব কৌশল।

কেন কন্টেন্ট মার্কেটিং শিখবেন?
১. গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি (Increasing Customer Engagement): কন্টেন্ট মার্কেটিং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের সাথে আরও গভীরভাবে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দেয়, ফলে গ্রাহকদের ব্র্যান্ডের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।
২. এসইও উন্নয়ন (SEO): মানসম্পন্ন কন্টেন্ট উন্নত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) এর একটি মূল কারণ। এটি সার্চ রেজাল্টে উঁচু র‍্যাংকিং অর্জনে এবং অনলাইনে দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করে।
৩. ব্র্যান্ড কর্তৃত্ব স্থাপন (Brand Authority): নিয়মিত প্রকাশ হওয়া মূল্যবান কন্টেন্ট যেকোনো ব্র্যান্ডকে তার শিল্প খাতে কর্তৃত্ব অর্জনে সহায়তা করে, ফলে সেই ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ে।

10/10/2024

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। আসুন জেনে নিই মানসিক স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি উপায়—

১. নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে।
২. রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে।
৩. শরীরচর্চায় দেহ-মন উৎফুল্ল থাকে। নিয়মিত শরীরচর্চা করতে হবে।
৪. দিনের কিছুটা সময় (সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে) সূর্যের আলো গায়ে লাগাবেন।
৫. অহেতুক দুশ্চিন্তা করবেন না।
৬. পরিবারের মানুষ, প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করুন।
৭. নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে বিরত রাখতে হবে।
৮. দুশ্চিন্তা কমাতে যেসব কাজ করতে ভালো লাগে, সেগুলো খুঁজে বের করুন। যেমন গান শোনা, শরীরচর্চা করা, সিনেমা দেখা বা গভীরভাবে শ্বাস নেওয়া ইত্যাদি।
৯. দিনের কিছুটা সময় সম্পূর্ণ নিজের জন্য রাখুন।
১০. মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠুন।
১১. আন্তরিকভাবে ও যতটুকু পারেন গুছিয়ে কাজ করার চেষ্টা করুন। এ জন্য রুটিন তৈরি করে নিতে পারেন।
১২. যেকোনো কিছু নিয়ে ভুল হলে সাময়িকভাবে মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু অপরাধবোধ ও লজ্জাবোধে ভুগবেন না।
১৩. মাঝেমধ্যে ব্যস্ততার মধ্যেও দূরে কোথাও ঘুরে আসুন। কাজের মাঝে বিরতি নিন।
১৪. মনের কথা নিজের মধ্যে চেপে না রেখে প্রিয়জন এবং বিশ্বস্ত মানুষের সঙ্গে শেয়ার করুন।
১৫. মাঝেমধ্যে ভালো লাগার বিষয়গুলোর কথা ভাবুন বা অতীত কোনো সুখস্মৃতির কথা মনে করুন।
১৬. অপরকে সাহায্য করুন। অন্যকে খুশি করতে পারলে নিজেরও ভালো লাগা কাজ করে।
১৭. নতুন কোনো বিষয়ে দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন।
১৮. বর্তমান সময়ে মনোযোগ দিন, অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে অহেতুক চিন্তা করবেন না।
১৯. কিছু সময় মুঠোফোন, টিভি, কম্পিউটারসহ বিভিন্ন রকম ডিজিটাল যন্ত্র থেকে নিজেকে দূরে রাখুন।
২০. মানসিকভাবে অসুস্থ বোধ করলে এবং যদি তা আপনার দৈনন্দিন কাজকে ব্যাহত করে, তাহলে মনোরোগ–বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Road-07, Sector-04, Uttara
Dhaka
DHAKA-1230

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00