Sojeeb Legal Guide
15/03/2026
বাংলাদেশের ভুমি আইনে দলিল বড় নাকি রেকর্ড বড়?
জমির মালিকানা প্রমাণে আমাদের দেশে দলিল আর রেকর্ড (খতিয়ান/পর্চা) – দুটোই গুরুত্বপূর্ণ, তবে দুটির কাজ আলাদা।
১️⃣ দলিল (Deed)
দলিল হলো জমির আইনগত মালিকানা হস্তান্তরের মূল প্রমাণপত্র।
জমি কেনা-বেচা, দান, উত্তরাধিকার ইত্যাদি সবকিছু দলিলের মাধ্যমে হয়।
এটি সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করতে হয় (Registration Act অনুসারে)।
দলিল ছাড়া মালিকানা প্রমাণ করা প্রায় অসম্ভব।
তবে শুধু দলিল থাকলেই হবে না—দলিলের ভিত্তিতে জমি আপনার নামে রেকর্ড/নামজারী করাতে হবে।
২️⃣ রেকর্ড / খতিয়ান (Record of Rights)
রেকর্ড হলো সরকারি জরিপে তৈরি মালিকানা ও দখলের তালিকা।
এটি দেখায়, বর্তমানে কে জমি ভোগ করছে এবং খাজনা/কর দিচ্ছে।
রেকর্ড আদালতে সহায়ক প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
তবে ভুল জরিপের কারণে রেকর্ডে ভুল নামও থাকতে পারে। তাই শুধুমাত্র রেকর্ড দিয়ে মালিকানা প্রমাণ করা যায় না।
⚖️ কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
দলিলই হলো মালিকানা প্রমাণের প্রধান কাগজ।
রেকর্ড হলো সহায়ক নথি, যা দখল ও ভোগদখল প্রমাণ করে।
আদালতে জমির মালিকানা প্রমাণ করতে হলে সাধারণত—
✅ দলিল + ✅ দখল + ✅ সঠিক রেকর্ড — এই তিনটি একসাথে লাগবে।
💡 সহজভাবে মনে রাখুন
দলিল = জমি কীভাবে পেলেন বা কিভাবে মালিক হলেন তার প্রমাণ,
রেকর্ড = সরকারী তালিকায় দখলকার হিসেবে জমি কার নামে আছে তার প্রমাণ।
জমি প্রকৃতপক্ষে আপনার তখনই, যখন—
দলিল আছে + দখল আছে + রেকর্ড আপনার নামে।
11/03/2026
কখন গ্রেফতার হয়ঃ
🇧🇩 বাংলাদেশের আইন রক্ষাকারী বাহিনী সাধারণত গ্রেফতার করে থাকে।
🔲 কখন গ্রেফতার করতে পারে-
➡️পুলিশের নিকট যদি কোন ব্যক্তির নামে আদালতে ওয়ারেন্ট থাকে তাহলে গ্রেফতার করতে পারে।
➡️তবে ওয়ারেন্ট ছাড়াও পুলিশ Cr.P.C আইনের 54 ধারার বিধান মোতাবেক গ্রেফতার করতে পারে যদি-
🔶️কোন ব্যক্তি জঘন্য অপরাধমূলক কাজ করেছে মর্মে যুক্তিসঙ্গত সন্দেহ থাকে,
🔶️যে অপরাধে পুলিশ সরাসরি মামলা নিয়ে তদন্ত করতে পারে (যেমন- চুরি, ডাকাতি, মারামারি, খুন, ধর্ষণ) সেই ঘটনাস্থল থেকেই গ্রেফতার করতে পারে।
✅সুতরাং আপনার বিরুদ্ধে কোন মামলা FIR হলে অথবা আপনার নামে আদালত হতে ওয়ারেন্ট ইস্যু হলে পুলিশ কর্তৃক অ্যারেস্ট এড়িয়ে চলুন এবং আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন দিন।
তানভীর আহমেদ (সজীব)
এডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
মোবাইল-০১৭১৩৩০৫১৩৮।
30/01/2026
সিরাজগঞ্জ যাচ্ছি।
29/01/2026
প্রচার না করে করা ভালো কাজই সবচেয়ে পবিত্র, কারণ সেখানে থাকে শুধু নিয়ত, কোনো স্বার্থ নয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka