DurbarShop.com

DurbarShop.com

Share

12/04/2026

অরিজিনাল Nike জুতা স্টাইল আর কোয়ালিটির পারফেক্ট কম্বিনেশন!
এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম ফিনিশ। দীর্ঘস্থায়ী কমফোর্ট আর ট্রেন্ডি ডিজাইনে থাকুন সবার থেকে আলাদা। ডেইলি ইউজ কিংবা স্পেশাল আউটিং—সবক্ষেত্রেই পারফেক্ট চয়েস।👟

Offer Price - 1900/-
Regular Price - 4900/-
Size- 40,41,42,43 Available

07/03/2026

সফলতা কাকতালীয় নয়, সঠিক দিকনির্দেশনা আর ধারাবাহিক পরিশ্রমের ফল। “বেস্ট স্টুডেন্ট” বইটি দেখাবে কীভাবে একজন সাধারণ শিক্ষার্থী হয়ে উঠতে পারে অসাধারণ। মোটিভেশন, লক্ষ্য নির্ধারণ, ক্যারিয়ার পরিকল্পনা ও বাস্তব জীবনের কার্যকর টিপস সব একসাথে। প্রতিটি অধ্যায় আপনাকে গড়ে তুলবে আরও আত্মবিশ্বাসী ও প্রস্তুত।

স্বপ্নকে শুধু ভাবনায় নয়, বাস্তবে রূপ দিতে চাইলে এই বই আপনার সঙ্গী। পড়ুন, নিজেকে তৈরি করুন, হোন সত্যিকারের বেস্ট স্টুডেন্ট।

অর্ডার করতে ক্লিক করুন- https://www.durbarshop.com/book/5470/best-student/
অথবা ফোন করুন- 01954-693055

28/02/2026

গল্পটা হাজার বছর আগের কোনো এক সন্ধ্যার। পৃথিবীতে ঝেঁকে অন্ধকার নেমে এলে, কেউ যেন পরম মমতায় জ্বালিয়ে দিলো ঘরের কুপিবাতিটি। সেই সন্ধ্যায় শুধু ঘরের কোণের কুপিবাতিই জ্বলল না, এক চপল কিশোরের মনের কোণেও টিমটিম করে জ্বলে উঠেছিল একটুকরো জিজ্ঞাসা।

সেই জিজ্ঞাসার উত্তর পেতে সেই চপল কিশোরকে হাঁটতে হয়েছিল যুগের পর যুগ। দিন-রাত একাকার করে, পথের পর পথ, প্রান্তরের পর প্রান্তর তাকে পাড়ি দিতে হয়েছিল একাকী। শরীরে নেমেছিল অবসাদ, গা জুড়ে নেমেছিল পথের ক্লান্তি। কিন্তু সেই একটুকরো জিজ্ঞাসার অবদমিত আহ্বান তাকে কোথাও থামতে দিলো না।

ধু-ধু মরুভূমির পথ, ধুলোয় আচ্ছন্ন শহর, কখনো-বা নিষ্প্রভ নক্ষত্রের মিটিমিটি আলোতে খুঁজে বেড়াতে হয়েছিল সেই জিজ্ঞাসার সন্ধান। কালের ধুলো অতিক্রম হয়, বয়েসি বটের শেকড়ে নেমে আসে জীর্ণতার চিহ্ন। কিন্তু সেই পথিকের পথ যেন ফুরোতে চাইল না আর।

তারপর, শতাব্দী পার হলো। দুনিয়া থেকে হারিয়ে গেল সভ্যতার পর সভ্যতা, শহরের পর শহর। কোনো কোনো দিকে গড়ে উঠল নতুন নগর, নতুন জীবনের অধ্যায়। কিন্তু পৃথিবীরই এক প্রান্তরে, জীর্ণ শরীর নিয়ে হেঁটে যাচ্ছিল এক শতাব্দী প্রাচীন পথিক—এক পরমের সন্ধানে।
এই উপাখ্যান সেই পথিকের জীবনকে ঘিরে। শেষ পর্যন্ত জিজ্ঞাসার সেই উত্তর কি মিলেছিল? পথিক কি পৌঁছাতে পেরেছিল তার আরাধ্য জীবনের সমাপ্তিতে?

টান টান উত্তেজনার এই ঐতিহাসিক উপাখ্যানে পাঠক নিজেই খুঁজে নিক সেই উত্তর…

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


House #03, Road #10, Rupnagar R/A. Mirpur Dhaka
Dhaka
1216