NGF Multimedia

NGF Multimedia

Share

09/03/2017
21/06/2016

পর্দার সামনে এবার স্বামি-স্ত্রীর রসায়ন...

বিয়ের পর এবারই প্রথম কোনো টেলিভিশন
চ্যানেলে প্রথমবার আড্ডা দিতে হাজির হবেন
চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে মাহি একা
আসছেন না, সঙ্গে থাকবেন তার স্বামী মাহমুদ
পারভেজ অপু। গেল কয়েক বছর ধরেই ঈদ অনুষ্ঠান
হিসেবে বেশ আলোচনায় এসেছে মাছরাঙা
টেলিভিশনের ‘কেমেস্ট্রি’ অনুষ্ঠনটি।
সেখানেই বসে ঘণ্টাব্যাপী আলাপে জানাবেন
স্বামীর সঙ্গে তার রসায়ন। রুম্মান রশীদ
খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন
রুমানা মালিক মুনমুন। আগামী ২১ জুন
অনুষ্ঠানটির রেকর্ডিং হবে মাছরাঙা
টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে। প্রচারিত
হবে মাছরাঙার ঈদ অনুষ্ঠান মালায়।
স্বামী অপুকে নিয়ে অনুষ্ঠানটিতে আসতে
পেরে দারুণ খুশি মাহি। তবে মাহির চেয়ে অপুর
উচ্ছ্বাস আরো বেশি।
মাহি বলেন, আমার চেয়ে আমার অপুর এ
অনুষ্ঠানে অংশ নেয়া নিয়ে বেশ চিন্তা তবে
তার ভেতর একটা উত্তেজনাও কাজ করছে। সে
কি কাপড় পরবে কিংবা ক্যামেরার সামনে
কি প্রশ্নের উত্তর দেবে এসব বিষয় নিয়ে
দ্বিধায় পড়েছে। তাছাড়া অপু কিছুটা চুপচাপ
স্বভাবের মানুষ। আমি বিষয়টি বেশ ইনজয়
করছি।
প্রসঙ্গত, ‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানটি প্রতি ঈদে
প্রচারিত হয়। সেখানে দেশের বড়মাপের
তারকারা হাজির হন, আড্ডা দেন। এছাড়া
নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের
নানাদিক সম্পর্কে আলোচনা করেন। এর আগে
এই অনুষ্ঠানে হাজির ছিলেন শাকিব খান, অপু
বিশ্বাস, ববি, জয়া ছাড়াও ক্রিকেটার সাকিব,
তামিমসহ আরো অনেকে।

See More - www.jagonews24.com/entertainment/news/106094

Photos from NGF Multimedia's post 26/05/2016

রাজধানীর উত্তরায় বুধবার
দুপুরে চিত্রনায়িকা মাহিয়া
মাহির সঙ্গে সিলেটের
সন্তান মাহমুদ পারভেজ অপুর
বিয়ে হয়। এরপর বুধবার
সন্ধ্যায় রাজধানীর উত্তরার
একটি কমিউনিটি সেন্টারে
মাহি-অপুর দুই পরিবারের
আত্মীয় এবং সাংবাদিকদের
নিয়ে বিবাহোত্তর
সংবর্ধনার আয়োজন করা হয়।
আর সেখানেই লাল শাড়িতে
নিজেকে জড়িয়ে মাথায়
টিকলি, নাকে নোলক, হাতে
চুড়ি দিয়ে বিয়ের পর
বধূবেশে স্বামীকে নিয়ে
প্রকাশ্যে আসেন ঢাকাই ছবির
এই জনপ্রিয় নায়িকা।
উল্লেখ্য, দুই পরিবারের
সম্মতিতে অপু-মাহির বিয়ে
হয়। মাহির স্বামী অপু
যুক্তরাজ্য থেকে কম্পিউটার
ইঞ্জিনিয়ারিং-এ
স্নাতকোত্তর শেষ করেছেন।
বর্তমানে তিনি পারিবারিক
ব্যবসার সঙ্গে জড়িত।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Baridhara
Dhaka