Prior Solutions Limited
05/10/2021
Please subscribe to AddressBazar.com official YouTube channel. We are working as your Local Business Guide. You will find deep analysis and various information about Business. Which will increase your business ROI.
https://www.youtube.com/channel/UCzk1zJs6g1QsIpec81wjkYw
Subscribe to our official YouTube channel now to get various updates, reviews, collaborations related to business and products.
Official YouTube channel link: https://www.youtube.com/channel/UCzk1zJs6g1QsIpec81wjkYw
A Product of Prior Solutions Limited
AddressBazar | Local Business Guide - YouTube AddressBazar.com is an online yellow page of Bangladesh. We have more than 11 years of experience in connecting buyers and sellers. Our business directory mo...
19/09/2021
“আমি ইন্টার্নশিপ করব আমার নিজের উন্নতির জন্য”
আপনি ইন্টার্নশিপ করবেন?
বর্তমান ডিজিটাল মার্কেটিং সেক্টরের চাকরির বাজারে আবেদন করতে গেলে দেখা যায় অভিজ্ঞতা ছাড়া প্রাথমিক আবেদন করাও দুস্কর! আর যারা সদ্য কাজ শুরু করেছে তাদের জন্য এটা আরও বড় প্রতিবন্ধকতা। কেউ চাকরিই দেয় না তো কাজের অভিজ্ঞতা কিভাবে হবে?
আপনার আগামীর কর্মজীবনকে সহজ করতে ইন্টার্নশিপ এর কোন বিকল্প নেই। পুরোদমে পেশাজীবন শুরু করার আগে এটাই হলো নিজের দক্ষতা বা দুর্বলতাগুলো খুঁজে বের করার কিংবা নিজেকে প্রমাণের সুযোগ। ইন্টার্নশিপ মাধ্যমে আপনি কর্মের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, যা আপনাকে আপনার প্রতিযোগীর চেয়ে এগিয়ে রাখবে। সেটা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। কারন বায়ার অবশ্যয় প্রফেশনাল কারো সাথে কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। কাজ আপনি অনলাইনে করেন কিন্তু প্রফেশনালিজম না থাকলে আপনি দ্রুত সফল হতে পারবেন না।
বসে বসে হাই হুতাস না করে কাজের বাজারে নিজেকে আগে প্রস্তুত করুন। আপনাকে চাকরির পিছনে ছুটতে হবে না, চাকরি আপনার পিছনে ছুটবে! কারন সব প্রতিষ্ঠানই শুধুমাত্র কাজের জন্য উপযুক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করতে চায়।
মনে রাখতে হবে ছাত্রজীবন আর কর্মজীবন এক নয়। একজন নতুন সাধারণত, করপোরেট কালচার সম্পর্কে তেমন কিছুই জানে না, এমনকি অনেককে করপোরেট দুনিয়া সম্পর্কে রীতিমতো ভয়ে থাকতেও দেখা যায়। এ জন্যই ইন্টার্নশিপ দরকার। এটি জানতে হবে যে, একটি প্রতিষ্ঠানে কীভাবে কাজ করে এবং তার অর্জিত বিষয়ভিত্তিক জ্ঞানকে কীভাবে কাজে লাগাতে হয়।
ইন্টার্নশিপের সবচেয়ে বড় দিক হলো, এটা একজনকে কাজে প্রবেশের আগেই বাজারের জন্য প্রস্তুত করে তোলে। একটা অফিসের প্রতিদিনের কাজের ধরন, মিটিং, কীভাবে প্রায়োরিটি সেট করতে হবে বা নিপুণ হাতে যোগাযোগ করতে হবে, কিভাবে বিক্রয় প্রচেষ্টা নিতে হবে তার একটা প্রাথমিক ধারণা পায়; যাতে ভবিষ্যতে কাজ পেতে বা চাকরি করতে গিয়ে প্রাথমিক ধাক্কার শিকার না হন।
আর এই ইন্টার্নশিপ অনেক বড় একটা ভূমিকা রাখে তার ক্যারিয়ারে। তাছাড়া কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সেখানে একটি নেটওয়ার্ক তৈরি হয়, যেটা তাকে কাজ পেতে কিছুটা হলেও সহায়তা করে। এসব কিছু বিবেচনায় একজন ইন্টার্নশিপ করা ফ্রেশার অবশ্যই এগিয়ে থাকে।
ইন্টার্নশিপ কোনো পেশা নয়, তবে তা কর্মজীবনের সঙ্গে যোগসূত্র তৈরি করে। এর মাধ্যমে কাঙ্ক্ষিত পেশার বিষয়ে অভিজ্ঞতা তৈরি হয়। ফলে পরবর্তীতে সে পেশা বা সেক্টরে নিজেকে অধিষ্ঠিত করতে বা মানিয়ে নিতে সুবিধা হয়। পাশাপাশি এই সময়টা পরবর্তীতে ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেয় এবং এই পেশা ব্যক্তির জন্য কতটা উপযোগী তার ধারণা পাওয়া যায়। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ইন্টার্নশিপে ভালো কর্মদক্ষতা দেখাতে পারলে অত্র ক্ষেত্রে স্থায়ীভাবে কাজ করার সুযোগও তৈরি হতে পারে।
খেয়াল রাখতে হবে ইন্টার্নি করার প্রধান উদ্দেশ্য হলো—শেখা। আর সেই উদ্দেশ্য সাধনের জন্য যা মনে রাখতে হবেঃ
১. যত বেশি কাজ চেয়ে নেওয়া যায়, তত বেশি আপনার জন্য ভালো।
২. যত বেশি সময় দেওয়া যায়, আপনার শেখার পরিধি তত বেশি বাড়বে।
দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠানই নিজেদের বিভিন্ন পদে ইন্টার্নি করার সুযোগ দিয়ে থেকে। বর্তমান সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর আইটি এনাবল সার্ভিস নিয়ে ক্যারিয়ার গড়তে চাইলে ইন্টার্নি এই ধরনের সেক্টরে/প্রতিষ্ঠানে করতে হবে। এমনি এক ইন্টার্নি করার সুযোগ দিচ্ছে প্রায়র সলিউশনস লিমিটেডে।
পিএসএল-এ ইন্টার্নি করার যোগ্যতাঃ
আইটি সেলস বা ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত কাজ সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে।
পিএসএল-এ ইন্টার্নির জন্য আর যে সকল যোগ্যতা লাগবেঃ
# যোগাযোগ করার সক্ষমতা।
# দলগত ভাবে কাজ করার মানসিকতা।
# কাজ শেখার আগ্রহ।
# প্রজেক্টভিত্তিক কাজ করার মানসিকতা।
# ইন্টারনেট ও ওয়েবসাইট ব্যবহার করার স্বচ্ছ ধারনা।
পিএসএল-এ ইন্টার্নি করলে আপনি যে সকল দক্ষতা অর্জন করবেনঃ
• ডাটা এন্ট্রি ও কল সেন্টারে কাজের অভিজ্ঞতা
• কাস্টমার সার্ভিস ও সাপোর্ট
• ডিজিটাল মার্কেটিং
• ফেসবুক লাইভ ও ভিডিও মার্কেটিং
• ই-কমার্স প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা
• একজন আদর্শ বিক্রয় কর্মী
ইন্টার্নশিপ এর সময় ও সুযোগ সুবিধাঃ
এটি ৬ মাসের বিনা বেতনের ইন্টার্নশিপ। আপনি ওয়ার্ক ফ্রম হোম অথবা সরাসরি অফিসে যোগদান করতে পারবেন। অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা( শুক্রবার সাপ্তাহিক বন্ধ)। যারা সরাসরি অফিসে যোগদান করে ইন্টার্নশিপ করবেন তারা দুপুরের খাবার, যাতায়াত খরচ ও বিক্রয়ের উপর আকর্ষণীয় কমিশন পাবেন। এছাড়া ভালো দক্ষতা দেখাতে পারলে বিশেষ প্রণোদনা দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে প্রতিষ্ঠানে পূর্ণ পদে নিয়োগ এর জন্য আবেদন করা যাবে।
পিএসএল যে সকল কর্মকাণ্ড করেঃ
** এড্ড্রেস বাজার ডট কম (অনলাইন ইয়েলো পেইজ - যা ব্যবসা প্রতিষ্ঠানের অনলাইন প্রচারণায় [বিজ্ঞাপন] কাজ করে থাকে);
** ডিজিটাল মার্কেটিং (ফেসবুক, গুগল ও অন্যান্য প্লাটফর্মে প্রতিষ্ঠানের ব্রান্ডিং, বিজ্ঞাপণ ও ডিজিটাল প্রচারণায় সহায়তা করে);
** ওয়েব ডেভেলপমেন্ট (ডোমেইন,হোস্টিং এবং ওয়েবসাইট তৈরি করে);
** ওয়েব সাইটের সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিও করে থাকে
** স্টুডেন্ট কনসালটেন্সী ফার্ম (বিদেশে উচ্চ শিক্ষায় সহায়ক ভুমিকা পালন করে);
আবেদনের জন্য যোগাযোগঃ
প্রায়র সলিউশনস লিমিটেড
৫ প্রবাল হাউজিং (২য় তলা)
রিং রোড, মোহাম্মদপুর
ঢাকা, বাংলাদেশ।
ফোনঃ ০৯৬৬৬৯১১৫২৮, ০১৯১১৬৪০০৮৪।
ইমেইলঃ [email protected]
26/01/2021
Scholarship (up to $5000 CAD) in Bachelor of Business Administration (BBA) at Algoma university, Canada for September 2021 Intakes.
Contact:
Prior Solutions Limited (PSL) – 01911640084 [WhatsApp]
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
House: 5 (1st Floor), Probal Housing, Ring Road, Mohammadpur
Dhaka
1207
Opening Hours
| Monday | 10:00 - 19:00 |
| Tuesday | 10:00 - 19:00 |
| Wednesday | 10:00 - 19:00 |
| Thursday | 10:00 - 19:00 |
| Saturday | 10:00 - 19:00 |
| Sunday | 10:00 - 19:00 |