Monir 2.0

Monir 2.0

Share

29/12/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)। প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আসুনগুলো হল- বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১।
এর মধ্যে দিনাজপুর-৩ আসনে রোববার রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসের দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এছাড়াও খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এবং ফেনী-৩ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সোমবার মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনোনয়নপত্র জমা দেবেন।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এর পরের দিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

29/12/2025

এবার ‘আমজনতার দলে’ যোগ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে হিরো আলম আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি, তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম।

এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।
হিরো আলম আরও বলেন, সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এ দল থেকেই প্রার্থী হবো। আজকেই সংবাদ সম্মেলন করে সব কিছু জানাবো।

12/11/2025

দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। সকাল-সন্ধ্যার হিমেল হাওয়া ও মাঠ-ঘাটে জমে থাকা শিশির জানিয়ে দিচ্ছে, শীত আসছে আরও কাছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আগের দিন মঙ্গলবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমেছে তাপমাত্রা।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, ফলে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। মাঠ-ঘাট, গ্রামীণ এলাকা থেকে শহরের রাস্তাঘাট পর্যন্ত সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

অটোচালক তারেক আলী বলেন, “সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা দেখা যায় না। যাত্রীও পাওয়া যাচ্ছে না আগের মতো।”

একাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বললে তারা জানান, জরুরি কাজে সকালে বের হয়েছি, কিন্তু ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশা ছড়িয়ে থাকবে চারপাশে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও দিনের বেলাতেও কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধাপ্রাপ্ত হয়, যা রাতে তাপমাত্রা দ্রুত কমিয়ে দেয় এবং সকালে ঘন কুয়াশা তৈরি করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

12/11/2025
06/11/2025

গোপন সূত্রে জানা গেছে তারা দুই বান্ধবী একই জামাইয়ের কাছে বিয়ে বসতে চাই যদি কোন সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে অতি জরুরি যোগাযোগ করুন

Photos from Monir 2.0 's post 05/11/2025

নতুন প্রেমে পরলে মানুষ যা করে

05/11/2025
04/11/2025
03/11/2025
25/09/2025

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka