Advuut Tips and Tricks

Advuut Tips and Tricks

Share

13/03/2021

সতর্কবার্তা ★★★

যারা ফেসবুকে বুস্ট করেন তাদের জন্যে জানানো যাচ্ছে যে, ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ রিজিওন থেকে অন্য কোনো দেশের কার্ড বা পেপাল ইউজ করে বুস্ট বা প্রমোশন যেকোনো কিছু করা একদম পলিসি বিরুদ্ধ। এই ভাবে একবার এডস একাউন্ট সাসপেন্ড বা ডিসাবল হলে ফেসবুক আর ফেরত দিবে না বলে জানিয়ে দিচ্ছে। এর কারন বাংলাদেশ থেকে ফেইক কার্ড বা ভার্চুয়াল কার্ড দিয়ে অনেক পরিমান কুপন স্ক্যাম হয়েছে।
সবাইকে বাংলাদেশি কার্ড ব্যবহার করার পরামর্শ প্রদান করা হলো। ধন্যবাদ।

02/06/2020

কিভাবে রাখবেন নিজের পাসওয়ার্ডটি নিরাপদ???

👉টু ফ্যাক্টর অথেনটিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন। এতে হয়তো নিজ অ্যাকাউন্ট এ আপনার ঢুকতে খানিকটা সময় লাগবে, কিন্তু অপরিচিত কেও আপনার অ্যাকাউন্টে ঢুকবার চেষ্টা করলেই আপনি জানতে পারবেন।

কঠিন মনে হলেও নিরাপত্তার খাতিরে অ্যাকাউন্ট ভেদে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন।
আপনার সবসময় পাসওয়ার্ড মনে নাও থাকতে পারে,
বা আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করছেন তা হয়তো যথেষ্ট শক্তিশালী নয়।
পাসওয়ার্ডের দায়িত্ব ছেড়ে দিন পাসওয়ার্ড ম্যানেজারের হাতে। দেখবেন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। অনেক ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে যা যথেষ্ট জনপ্রিয়। ব্যবহার করতে পারেন LastPass, LogMeOnce, Dashline, Norton ইত্যাদি।

28/10/2019

টিপস:
ল্যাপটপ কেনার সময় লক্ষ্য রাখুন ল্যাপটপে M.2 SSD স্লট আছে কিনা। কারন এখন বাজারে ২২০০-২৬০০ টাকায় ১২০জিবি M.2 SSD পাওয়া যায়। যেটা আপনার ল্যাপটপে সাধারণ HDD এর পাশাপাশি লাগাতে পারবেন। SSD তে OS ইনস্টল করে নিলে ল্যাপটপ শুধু চলবেনা, দৌড়াবে।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Kamal Soroni Road
Dhaka
1216