Riser
কোরিয়ার সর্বকালের সেরা 11 টি মাস্টারপিস সিরিজ।
1.My mister:-9 IMDB
পৃথিবীর সমস্ত বাজেট দিয়েও আর একটা My mister তৈরি করা সম্ভব নয়।
My mister এ IU এর অভিনয় আমার দেখা এখন পর্যন্ত সেরা অভিনয়।
2.Mr sunshine :-8.7 IMDB
কোরিয়ার সবচেয়ে কোয়ালিটিফুল সিরিজ হলো Mr sunshine.
এর স্টোরি, অভিনয়, BGM, সিনেমাটোগ্রাফি কোরিয়ান অন্য সকল সিরিজ থেকে এক ধাপ উপরে।
Kim Tae-ri & Lee Byung-hun এর অভিনয় সবসময়ই সেরা।
3.Reply 1988:- 9 IMDB
নস্টালজিয়া শব্দটা যেন Reply 1988 এর জন্যই সৃষ্টি।
আবারও আপনার প্রিয় শৈশব এ হারিয়ে যেতে হলে দেখে ফেলুন।
এই ড্রামার বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দেখার পর আপনি এটিকে অনেক বেশি মিস করবেন।
4.Sky castle :-8.5 IMDB
পৃথিবীর প্রত্যেক বাবা-মার এই সিরিজটি দেখা উচিৎ। আপনিও একদিন বাবা অথবা মা হবেন।
বর্তমান বিশ্বের শিক্ষা ব্যাবস্থা নিয়ে সবচেয়ে সময় উপযোগী মাস্টারপিস সিরিজ এটি।
এটিকে আসলেই সবার সেরা বলবো আমি।
এটি আপনাকে শিক্ষা দিবে,
আপনার সন্তানকে বিশ্বের সেরা প্রতিষ্ঠানে পড়ানোর থেকে,
সবার আগে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলা প্রয়োজন।
এবং আপনার সন্তান অনেক বেশি বিখ্যাত হওয়ার চেয়ে জীবনে সুখী থাকা প্রয়োজন।
5.It's ok to not be okay :-8.6 IMDB
আমাদের আশেপাশে অনেক মানুষ জন আছে যাদের পারসোনালিটি একটু আলাদা।
তাদেরকে একটু ভালোবাসা দিলে তারাও একটা সুন্দর জীবন পেতে পারে।
এই সিরিজ এর মেসেজ গুলো এতো সুন্দর ও মিনিংফুল।
Ko Moon-young ক্যারেক্টারটা অনেক বেশি ফেভারিট।
Oh Jung-se অভিনয় অবিস্মরণীয়। 🔥
6.When Life gives you tangerines:- 9.1 IMDB
slice of life খ্যাত এই সিরিজ নিয়ে আলাদা কোন কিছু বলার প্রয়োজন মনে করি না।
এই সিরিজ কতটা সুন্দর সেটা এখন সবারই জানা।
সারাবিশ্বে অবিশ্বাস্য এক জোয়ার সৃষ্টি করেছিলো এটি।
7.Crush lending on You :--8.7 IMDB
পৃথিবীতে এমন কোন লাভ স্টোরি নেই যার মাধ্যমে Crash Landing on You কে রিপ্লেস করা যাবে।
রোমান্টিক সিরিজ এর মোনালিসা বলা হয় এই সিরিজকে।
এই সিরিজের ইমোশন থেকে বের হওয়া কোনদিনও সম্ভব নয়।
সবচেয়ে ফেভারিট সিরিজ। 💙
8. Mouse:----8.6 IMDB
এই সিরিজ নিয়ে একটা কথাই বলবো:--
Mouse এর সাথে কম্পেয়ার করার মতো এখনো কোন Thiller সিরিজ তৈরি হয়নি।
9.Alchemy of Souls:-----8.7 IMDB
আমার দেখা সবচেয়ে নিখুঁত বা পারফেক্ট সিরিজ এটি।
অনেক মাস্টারপিস সিরিজেও এত অনেক কিছুর কমতি পেয়েছি।
কিন্তু এই সিরিজ এর রেটিং কমানোর কোন সুযোগই পাইনি।
এর রেটিং আমি ১০/১০ দিবো।
Mu Deok-i অনেক বেশি ফেভারিট। ওকে অনেক বেশি মিস করি। 💔
10.Goblin :--8.8
কোরিয়ান ড্রামার এতো বেশি জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় অবদান Goblin সিরিজটার।
এর ইমোশন সারাজীবনই অক্ষত থাকবে।
11.Legend of the blue sea :--8.1
কোরিয়ান ড্রামার জনপ্রিয়তার দ্বিতীয় সর্বোচ্চ অবদান এই সিরিজের।
Jun Ji-hyun এর সৌন্দর্য ও অভিনয় সবার সেরা।
Jun Ji-hyun ও Lee Min-ho এর জোটি এখন পর্যন্ত সেরা।
15/10/2025
একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া।
প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসত।
কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে, চুপচাপ কাজে লেগে যেত।
তার কাজের মান ও পরিমাণ—দু’টোই ছিল অসাধারণ।
কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে, আর সে নিজেও সুখে-আনন্দে কাজ করত।
অফিসের সিইও সিংহ একদিন অবাক হয়ে ভাবল,
“এই পিঁপড়াটা তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে!
তাহলে যদি ওর ওপর একজন সুপারভাইজার দেওয়া হয়,
তাহলে উৎপাদন তো আরও বাড়বে!”
তাই সিংহ পিঁপড়ার সুপারভাইজার হিসেবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল।
তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ।
তেলাপোকা অফিসে এসেই বলল,
“এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টারই নেই!
একটা অ্যাটেনডেন্স সিস্টেম জরুরি।”
কিছুদিনের মধ্যেই সে বুঝল,
রিপোর্ট তৈরিতে তার একজন সেক্রেটারি দরকার।
তাই সে একটি মাকড়সাকে নিয়োগ দিল,
যে ফোনকল মনিটর করবে, ফাইল সাজাবে, এবং নথিপত্র গুছিয়ে রাখবে।
এদিকে সিংহ বেশ খুশি—
তেলাপোকা প্রতিদিন গ্রাফ, রিপোর্ট আর বিশ্লেষণসহ
অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে।
সিংহও এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহবা পাচ্ছে।
কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো
একটা কম্পিউটার, প্রিন্টার, আর আইটি ডিপার্টমেন্ট।
তাই সে মাছিকে আইটি অফিসার হিসেবে নিয়োগ দিল।
এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল।
যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত,
এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ, রিপোর্ট লেখা,
আর মিটিংয়ে হাজিরা দিতে হয়।
ফলে কাজের সময় কমে গেল, উৎপাদনও নেমে এল।
সিংহ বুঝল, কিছু একটা সমস্যা হচ্ছে।
তাই সে সিদ্ধান্ত নিল, পিঁপড়ার বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে
একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে।
এবার প্রধান হিসেবে এলো ঝিঁঝিপোকা।
প্রথম দিনেই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার, কার্পেট,
আর সাজানো অফিস অর্ডার দিল।
কিছুদিন পর বলল,
“আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার।”
বলেই নিজের আগের অফিসের একজন পুরনো লোককে সহকারী বানাল।
ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল।
যেখানে আগে হাসি-আনন্দে কাজ হতো,
এখন সেখানে সবাই মুখ গোমড়া করে চুপচাপ কাজ করে।
ঝিঁঝিপোকা সিংহকে বোঝাল,
“কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার।”
সিংহ রাজি হলো এবং বিখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে নিয়োগ দিল
অফিসের অবস্থা বিশ্লেষণের জন্য।
তিন মাস পর্যবেক্ষণের পর পেঁচা একটি মোটা রিপোর্ট দিল।
তার সারসংক্ষেপ ছিল —
“অফিসে কর্মী প্রয়োজনের তুলনায় বেশি।
উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি।”
পরের সপ্তাহেই কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো।
সবচেয়ে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া—
যে একসময় এই অফিসের আসল চালিকাশক্তি ছিল।
পেঁচার রিপোর্টে লেখা ছিল,
“এই কর্মীর মোটিভেশন কমে গেছে,
সে নেতিবাচক আচরণ করছে,
যা অফিসের পরিবেশ নষ্ট করছে।”
এত্তু বেড়ু কত্তে বেল অইচি 😁
07/11/2023
ভারতের এক স্কুল শিক্ষকের শিখানোর পদ্ধতি।
সত্যিই অসাধারণ!!
সংগৃহীত পোস্ট।
"সবার আমি ছাত্র"
কবি: সুনির্মল বসু
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে;
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান
হই যেন ভাই মৌন-মহান্,
খোলা মাঠের উপদেশে—
দিল্-খোলা হই তাই রে।
সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখালো হাসতে মেদুর,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর,—
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষাণ দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে
গান জাগালো আমার প্রাণে,
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।
বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস,
শিখছি দিবারাত্র;
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে-সব পাতায় পাতায়,
শিখছি সে-সব কৌতূহলে
সন্দেহ নাই মাত্র/নেই দ্বিধা লেশমাত্র॥
Click here to claim your Sponsored Listing.
Contact the school
Telephone
Website
Address
33, Siddheswari
Dhaka
1217
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Saturday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |