Learning Story
23/02/2023
কচ্ছপ আর খরগোশের গল্প
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
23/04/2018
এক মহিলা একটি অজগর সাপ পুষতেন।একদিন হঠাৎ করে সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল।
শুধু বিছানায় মহিলার গা ঘেঁসে শুয়ে থাকে।কোন কিছুতেই কিছু খায় না।অনেক চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর মহিলা সাপকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার প্রশ্ন করলেন সাপ কি আশেপাশে থাকে যখন আপনি ঘুমাতে যান ? উত্তরে মহিলা বলল ‘হ্যা’।
তখন ডাক্তার বলল "দেখুন আসলে
আপনার সাপের কোন রোগ হয়নি,ও নিজেকে যাচাই বাছাই করে আপনাকে খেয়ে হজম করার প্রাক্টিস করছে।এজন্যই আপনি ঘুমালে বার বার আপনার গা ঘেঁসে আপনাকে মেপে মেপে পরীক্ষা করে নিজেকে অভূক্ত রাখছে।সঠিক সময়ে ও আপনাকে গিলে ফেলবে"
মোরাল :- কেউ আপনার সাথে একই রুমে থাকলে বা হাসলে মনে করবেন না যে সে আপনার বন্ধু। একটা কথা মনে রাখবেন শত্রু কিন্তু ঘনিষ্ঠ লোকই হয়।
15/11/2017
স্বামীঃ তুমি বোরকা ছাড়া আগামী
শুক্রবার তোমার চাচাতো বোনের
বিবাহের অনুষ্ঠানে যেতে চাচ্ছো ?
♥
স্ত্রীঃ হ্যাঁ, কেন নয়?
বিশেষ একটা দিন!
♥
স্বামীঃ তুমি বোরকা ছাড়া ঘর
থেকে বের হতে পারো না।
♥
স্ত্রীঃ দেখো!! আমি বাহিরে
বোরকা পরিধান করে বের হয়ে থাকি
এ জন্য সবর্দা বোরকা পড়ে বের হতে
হবে? আর তুমিতো আমার সাথেই
যাচ্ছো?? তুমি কি আমাকে সন্দেহ করো??
♥
স্বামীঃ সন্দেহ করবো কেন??আচ্ছা
আমি বাজারে যাচ্ছি।
♥
স্ত্রীঃ কেনো??
♥
স্বামীঃ একটা জিনিস আনতে।
(স্বামী বাজারে গিয়ে একটা বল
কিনে আনলেন যে বলটা দেখলে মনে
হবেই এটা স্বর্ণের তৈরি বল।
অতঃপর স্বামী বলটি নিয়ে বাসায় গেলেন।)
♥
স্ত্রীঃ এটা কি স্বর্ণের ?
♥
স্বামীঃ হ্যাঁ এটা অনেক মূল্যবান।
এটা ড্রইং রুমে ঝুলিয়ে রাখতে পারো।
♥
স্ত্রীঃ তুমি কি বোকা?
কেউ যদি এটা
দেখে ফেলে এবং চুরি করে?
♥
স্বামীঃ দুটো দিন ঝুলিয়ে রাখ,
এরপরে না হয় আলমারিতে
রেখে দিও।
♥
স্ত্রীঃ তোমার মাথায় কি গোবর ?
যখন কেউ যেনে যাবে আমাদের কাছে
স্বর্ণের বল আছে তখন সে নিশ্চয় অন্যকে
বলে দিবে, এরপর তারা সকলে মিলে
ডাকাতি করতে আসতে পারে।
♥
স্বামীঃ (মুচকি হেসে বলল) তুমিতো
ভীষণ চালাক,, তুমি স্বর্ণের বল
আলমারিতে সুরক্ষিত করতে চাও অথচ
বোরকার ভিতর নিজেকে
সুরক্ষিত করতে চাওনা।
তুমি কি জানো তুমি আমার
কাছে পৃথিবীর সবচেয়ে দামী ?
সুতরাং তোমাকেও আমি
সুরক্ষিত করে রাখতে চাই।
একটা দিন যদি তুমি
বোরাকা ছাড়া বের হও প্রথম দিন
তোমার উপর দুষ্টু লোকদের বদ নজরে
পড়বে, তারা তোমার সৌন্দর্যময়
দেহের প্রতি লোভী হয়ে উঠবে,
তার একদিন সুযোগ বুঝে তোমার
শ্রেষ্ট সম্পদের উপর আক্রোমন করে বসবে।
তখন কি হবে বুঝতে পারছো?
♥
স্ত্রীঃ সত্যিই কি আমি তোমার
কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ??
♥
স্বামীঃ অবশ্যই.. কেন
নয়? ,,হাদীসে
আছে উত্তম স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
♥
স্ত্রীঃ আজ থেকে আল্লাহর
পর্দার বিধান
সঠিক রুপে পালন করবই। ইনশাআল্লাহ।
আমি বুঝতে পারছি।
♥
স্বামীঃ আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করুন।
♥
আমীন!আমীন!আমীন।।
একদিন রাত্রে আমি নিজের রুমে
ঘুমিয়ে ছিলাম,
একটা শব্দে আমার ঘুম ভেঙ্গে গেল।
সামনে দেখি মালাকুল মাউত
( আজরাইল) দাড়িয়ে আছে।
ভয় পেয়ে জিগ্যেসা করলাম,
"আপনি এখানে কেন"?
আজরাইল বলল, "তোমার মায়ের জান নিতে এসেছি।
শুনে আমি ঘাবড়ে গেলাম।
কিভাবে মায়ের জান বাঁচান যায়।
আমি ব্যস্ত হয়ে বললাম, "আমায় নিয়ে যান কিন্তু আমার মা'য়ের জীবন ভিক্ষা দিন।
মালাকুল মাউত হেসে বলল,
"আমি তোমাকেই নিতে এসেছিলাম, কিন্তু এর আগেই তোমার মা' তোমার জীবন ভিক্ষা নিয়েছে"।
------------------------------------------------
💝 মা' মা' মা' মা' মা' মা' 💝
------------------------------------------------
🏝 🏝
💝মা
এমন একটি জিনিস
যে সন্তানের হাজার দোষকে
নিজের অন্তরে লুকিয়ে রাখে।
------------------------------------------------
👏 দুআ' বলছে 👏
💝মা
এমন একটি জিনিস
যে সব সময় সন্তানদের
জন্য দুআ' চাইতে থাকে।
------------------------------------------------
🌺 জান্নাত বলছে 🌺
💝 মা
এমন একটি জিনিস
যে আমিও তার পায়ের
নীচে আছি।
------------------------------------------------
🏡 ঘর বলছে 🏡
💝 মা
এমন একটি জিনিস
যাকে ছাড়া আমি কবরস্থান।
------------------------------------------------
💐 খুশবু বলছে 💐
💝 মা
এমন একটি জিনিস
যার খুশবুতে পুরো দুনিয়া
সুগন্ধিত হয়ে থাকে।
------------------------------------------------
🕋 আল্লাহ বলেছেন 🕋
💝 মা
এমন একটি জিনিস
যেটা আমার পক্ষ থেকে
বিরল উপহার।
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Dhaka
1340