Azharul Hoque Ramim
মনে রাখবেন কিছু পরিবর্তন কষ্টদায়ক হলেও প্রয়োজনীয়। জীবন জীবনের গল্প শুধু নিজের জন্যই নয়, সমাজ সভ্যতা কে কিছু যদি দিয়ে না যেতে পারেন,তাহলে সে জীবন, জীবনের গল্প স্বার্থপর। সে জীবন স্রষ্টার সৃষ্টির জন্য নয়।
24/03/2026
#বিশেষ_অনুরোধ_সম্পুর্ন_লিখাটা_পড়বেন।
কি লিখবো? কি লিখবো? কি লিখবো ?
এই পৃথিবীতে হরেক রকম চরিত্রের মানুষের ভীড়ে ক্ষুদ্র সংখ্যার কিছু মানব আছে। যাদেরকে নিয়ে লিখা হয় না, বলা হয় না।কারণ এই লিখা আর বলতে গিয়ে থেমে যেতে হয়। কি লিখবো, কি বলবো, কোথায় থেকে শুরু করবো? এই ভাবনাটায় থামিয়ে দেয়। তার পরেও মনে হলো কতো কথাই তো লিখি, এই মানব গুলোকে নিয়ে যদি দুইটা লাইনও না লিখি, তাহলে নিজের কাছে অনেক বড় অপরাধ বোধ মনে হবে।
তিনি সম্পর্কে uncle, বাবার ছোট ভেলার খুবই ঘনিষ্ঠ বন্ধু। অনেক শুনেছি, ওনাদের মুখে, অন্য মানুষের মুখে, চোখেও দেখেছি, বন্ধুত্বের কি দাম, সম্পর্কের কি মুল্যে, কি দায়বোধ কাজ করে এই সম্পর্কের। তিনাদের দেখে শিখেছি বন্ধুত্ব, সম্পর্ক, দায় কত বিশাল। সততা শব্দের কতটা গুরুত্ব তা দেখেছি,এবং চেষ্টা করেছি নিজের ভিতরে শক্ত ভীতের চারার মতো করে বুনতে। বুনেছিও, শতভাগ হয়তো পারিনি।কতটুকু পেরেছি তা আপনারাই বলতে পারবেন, যারা আমার সাথে গভীর ভাবে মিশেছেন,অথবা আমার সম্পর্কে ভাল জানেন। যে মানবটি ছবিতে দেখছেন, ওনার সাথে কখনও সেভাবে চলা এবং কথা হয়নি। তবে সেই দিনের ডাকে সাড়া দিয়ে অনেক কথা হয়ছে। একটু ভয়ও পেতাম কোথায় ভুল করে ফেলি কিনা। যদি আগে বুঝতাম মাঝে মাঝে ওনা শত ব্যস্ততার মাঝে বিরক্ত করতাম।আমার পরিবারের একজন মহান দায়িত্বশীল অভিবাবক তিনি । ওনার একটা শব্দ আমার কানে সব সময় বাজে, যখন বাবা খুব অসুস্থ ছিলেন উন্নত চিকিৎসার জন্য দেশে এবং দেশের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে,তখন তিনি বলেছেন এইগুলো হিসাবের খাতায় লিখবা না। অংক টা ছোট হলে স্বাভাবিক ভাবে নিতাম। কিন্তু সেই সুযোগ ছিল না, সেই দিনই নিজে নিজের সাথে কথা দিলাম এই শব্দটা আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করবো সর্বোচ্চ চেষ্টা দিয়ে। ওনার মতো করে পারিনি কিন্তু সুযোগ আসার সাথে সাথে আর হাতচাড়া করিনি। একই ভাবে বলেছি এটা হিসেবের খাতায় লিখবা না। যাকে বলেছি, সে জানে। আর কারো জানার দরকার নাই। আমার সাথে যাদের অনেক ভাল সম্পর্ক আছে তারা জানে আমার কাছে সম্পর্কের কি মুল্যে। কথার কি দাম। কেন থাকবে না! বাবা যখন দুনিয়া চেড়ে গেলেন, তার আর এক বন্ধুকে দেখেছি, অনেক বেশি অসুস্থ শরীল নিয়ে, (চলাফেরা করার মত অবস্থা ছিল না) কবরের পাশে এসে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে দেখেছি। আগের বন্ধু তো হিসেবের খাতা বাতিল করে,সকল ব্যস্ততা কে আড়ি দিয়ে নিজ দায়িত্বে উন্নত চিকিৎসার জন্য বন্ধুর সাথে আকাশ পাড়ি দিয়ে বিদেশে গেলেন। সব সময় ছায়ার মতো লেগেছিল। বাবা চলে গেলেন ঠিকই কিন্তু ওনাদের সম্পর্কের গুরুত্ব এবং দায় বিন্দুমাত্র কমেনি।আমি আমার দেখা সর্বোচ্চ বন্ধুত্ব, সমম্পর্ক হিসেবে নিজের চোখে দেখেছি, অনুধাবন করেছি, নিজের মাঝে লালন করে এতদুর পথ পাড়ি দিয়েছি। টিভিতে দেখেছিলাম এক অকুতোভয় দেশ প্রেমিক "আমার বন্ধু
রাশেদ"। দুই বন্ধু দুনিয়া ছাড়লেন, একজন কে একা করে গেলে। তার পরিবারের প্রতিটি মানুষের আমাদের প্রতি এখনো যে প্রেম, ভালবাসা,ছায়া ( আন্টি,চাচাতো ভাই,বোন) আগের মতো একই আছে। বাবা যা দিয়ে গেছেন বা রেখে গেছেন তা আমার জন্য, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যা আমি কোন অংকের বিনিময়ে পাবো না। তাই অংক আমাকে কখনো দুর্বল করতে পারেনি, দুর্বল করেছে শুধু সম্পর্ক। মানুষ তা জানে।
বিশেষ আরজি আমার, সম্মানিত, প্রিয়, স্নেহের, বন্ধু, ভাই, বোনদের প্রতি, সম্পর্কের গুরুত্বের কমতি রাখবেন না। সকলের ভাল থাকার দায় কিন্তু আপনার আমার, সবার।
Adv Zaman Uncle আপনি অনন্তকাল বাচুন ,আল্লার কাছে প্রার্থনা আমার ছোট আয়ু থেকে বাকী সব আয়ু বিয়োগ করে আপনার জীবনে যোগ হোক। আমাদের সমাজে মানুষের প্রয়োজন নেই, আপনাদের মতো উদার মনের বিশাল আকাশের মত ছায়া মানবের প্রয়োজন।
#বাবাদের_সম্পদ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Shewrapara, Mirpur
Dhaka
1216