Shikder Engineers - Training Institute

Shikder Engineers - Training Institute

Share

20/11/2017

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!
৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।

৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।

১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।

১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।

১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।
১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।
__________________________________________
এ ধরণের আরো অনেক ধরণের গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
সৌজন্যেঃ ডাঃ রিফফাত করিম
__________________________________________

বিঃদ্রঃ আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে সংক্ষেপে
T=Thanks
G=Good,
V=Very Good
E=Excellent
T, G, V কিংবা E লিখে কমেন্টস করবেন।
নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে অামাদের পেইজে লাইক দিন৷
ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানান৷

14/09/2017

যে ৩০টি অভ্যাস প্রমান করে আপনার জন্ম উদ্দ্যোক্তা হবার জন্য
লিখেছেনঃ মোঃ শফিউল আলম চৌধূরী
যে ৩০টি অভ্যাস প্রমান করে আপনার জন্ম উদ্দ্যোক্তা হবার জন্য তা নিয়ে আজকের আলোচনা। আমরা মাঝে মধ্যেই এমন কিছু মানুষ দেখি, যারা কোন ভাবেই চাকরী করতে পছন্দ করেই না, কিছু একটা অন্য রকম করবার ইচ্ছা তার মনের মধ্যে জেঁকে বসে থাকে। কিছু করতে পারুক বা না পারুক, নিজের আত্মবিশ্বাস, নিজের চেষ্টা সব সময়ই থাকে নিজে থেকে কিছু করবার।

অপর দিকে কিছু মানুষ থাকে, যারা কোন ভাবেই কোন ঝুঁকি নিতে চায় না, মাসে একটা নির্ধারিত দিনে বেতন, নিয়ম মেনে খরচ করা, যা আছে তাতেই সন্তুষ্ট থাকাই তাদের কাজ। কিন্তু কেন এমন হয়? কেন দুজন মানুষ দুই রকম হয়? কেন দুজনের আশা দুই রকম? নিচের এই ৫০টা গুনের লিষ্ট যদি আপনার নিজের মধ্যে খুজে পান, তাহলে আপনি বুঝে নিতে পারেন যে উদ্দ্যোক্তা হবার জন্যই আপনার জন্ম হয়েছে, আপনিই পারবেন।

১. স্থীর হয়ে বসতে পারেন নাঃ সব সময় কিছু না কিছু করবার ইচ্ছা, কিছু করে দেখানোর বাসনা মনের মধ্যে থাকে।

২. নতুন নতুন আইডিয়া আসতেই থাকেঃ হোক সে ভালো কিংবা খারাপ, নতুন কিংবা পুরাতন কিছুকে নতুন করে ভাবা, আইডিয়া আপনার মাথার মধ্যে কিলবিল করতে থাকে।

৩. আপনি অন্যের আইডিয়ার ভুল ধরতে পারেনঃ এটা একা একাই তৈরী হয় নিজের মধ্যে, যখন আপনি অনেক কিছু নিয়ে চিন্তা করেন, আপনি জানেন কি করে চিন্তা করতে হয়, তাই জানেন কিসে সমস্যা থাকতে পারে।

৪. আপনি অনুপ্রানিত হন সফল ব্যবসায়ীদের দেখেঃ কোন নায়ক-নায়িকা নয়, কোন সফল খেলোয়াড়ও নয়, আপনি অনুপ্রানিত হন সফল ব্যবসায়ীদের দেখে।

৫. কোন সফল ব্যবসায়ীকে দেখলে খুশি হনঃ হোক কোন সেমিনার, কিংবা চলতি পথে, আপনি সফল কোন উদ্দ্যোক্ত/ব্যবসায়ীকে দেখলে খুশি হন, তার সাথে কথা বলতে মন চায়।

৬. আপনার কি করতে হবে সেটা বলে দেওয়া পছন্দ করেন নাঃ আপনি কাজের নির্দেশ পাবার থেকে দিতে বেশী পছন্দ করেন।

৭. নতুন জিনিষ শিখতে আগ্রহীঃ কিভাবে কি করতে হবে, কিভাবে কি করা যায়, কোথায় গেলে নতুন কিছু শিখতে পারবেন এগুলিতেই বেশী আগ্রহী।
আরও পড়ুনঃ বছরে ১০০টি বই পড়বার ৫টি টিপস

৮. আপনি প্রচুর টাকার স্বপ্ন দেখেনঃ যদিও টাকাই সব কিছু না, কিন্তু আপনি কোনভাবে প্রচুর টাকার স্বপ্ন ছাড়তে পারেন না।

৯. আপনি সহজে হার মানেন নাঃ ঝুঁকি ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটাই আপনার কাছে বেশী আন্দের, কোন কিছুতে হার মানতে আপনি নারাজ।

১০. আপনি আপনার অভ্যাসে নিয়মিতঃ আপনি রুটিন করে কাজ করতে পছন্দ করেন, নিয়ম মাফিক চলতেই বেশী স্বাচ্ছ্যন্দ বোধ করেন।

১১. যত সম্ভব নতুন মানুষের সাথে পরিচিত হনঃ আপনি নতুন মানুষে সাথে পরিচিত হতে আগ্রহী, লজ্জা পান না।

১২. বিফলতা থেকে ফিরে আসেনঃ কোন ভাবে হয়ত বড় ধরণের বিফলতা চলে আসলো, কিন্তু কিছুই আপনাকে দমাতে পারে না, আপনি নতুন করে আবার শুরু করতে পারেন।

১৩. নিজের জন্য লক্ষ্য নির্ধারন করেনঃ চলার পথে এক একটি লক্ষ্য নিয়েই আপনি এগিয়ে যেতে পছন্দ করেন।

১৪. আপনি সাহায্য করতে পছন্দ করেনঃ যখনই সময় এবং সুযোগ মেলে, আপনি অন্যের ভালো করতে আগ্রহী হন।

১৫. আপনি মানুষকে অনুপ্রাণিত করতে পথ খুজেনঃ কিভাবে অন্যকে অনুপ্রাণিত করা যায়, তা ভাবেন প্রচুর পরিমানে।
আরও পড়ুনঃ নিজের উপর থেকে অবিশ্বাস দূর করতে ৪টি উপায়

১৬. কাজের সময়সীমা নির্ধারণ করে চলেনঃ আপনার প্রতিটি কাজেই একটি সময়সীমা থাকে, এবং কোন ছাড়ের স্থান সেখানে নেই।

১৭. আপনি গল্প বলতে পছন্দ করেনঃ নিজের অভিজ্ঞতা, নিজের জ্ঞান, নিজের সম্পর্কে মানুষকে বলতে পছন্দ করেন।

১৮. আপনি নিজেকে কাজে জড়ানঃ কোন কাজের সুযোগ থাকলে আপনি সেখানে নিজেকে কিভাবে লাগানো যায় তার চেষ্টায় থাকেন।

১৯. মানুষের মধ্যে সম্ভাবনা দেখেনঃ একটা মানুষ কি অবস্থায় আছে তা বিচার না করে আপনি বিচার করেন তাকে দিয়ে কি করা সম্ভব, এবং আপনি তাকে সেই ভাবে পরিচালিত করতে আগ্রহী।

২০. আপনি বিপদেও ধীরস্থীরঃ প্রচন্ড বিপদেও আপনি খুব স্থীর ভাবে চিন্তা করতে পারেন।

২১. যার সাথে সুযোগ থাকে, তার সাথে থাকতে চেষ্টা করেনঃ কখনওই কোন সুযোগ হাত ছাড়া হতে দিতে চান না।

২২. সময় নষ্ট পছন্দ করেন নাঃ নিজে নিজেই যে কাজে সময় নষ্ট হবে তা করা থেকে বিরত থাকেন।

২৩. আবেগ নয়, যৌক্তিক চিন্তা করেনঃ আপনি আপনার নিজের লজিক পছন্দ করেন, আবেগ নয়।

২৪. মানুষের আবেগ বুঝতে চেষ্টা করেনঃ যৌক্তিক হলেও, মানুষের আবেগের বিষয়ে যথেস্ট সম্মান আপনার আছে।

২৫. অন্যের উপদেশে গ্রহণ করেনঃ অন্য কেউ কোন ভালো কিছু বললে তা আপনি নির্দিধায় মেনে নিয়ে সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করেন।
আরও পড়ুনঃ ৫০ জন উদ্দ্যোক্তার এক কথার ৫০টি বাণী

২৬. মাঝে মধ্যেই নতুন প্রোজেক্ট চালু করেনঃ সব সময় মাথায় নতুন নতুন আইডিয়া ঘুরে বলেই মাঝে মধ্যেই তার দু-একটা শুরু করে দেন।

২৭. আপনি নিয়মিত আপগ্রেড হনঃ হোক সে বাড়ি, কিংবা গাড়ি, কিংবা মোবাইল কিংবা টেকনোলজিতে, আপনি নিয়মিত আপগ্রেড হতে পছন্দ করেন।

২৮. আপনি নতুন প্রযুক্তির বিষয়ে পাগলঃ নতুন একটি প্রযুক্তি আসবে, আর আপনি তা জানবেন না এবং চাইবেন না, এমন হয় না।

২৯. নিয়মিত খবর এবং বই পড়েনঃ এটা অভ্যাস হয়ে যাবার কথা।

৩০. কাজের মাঝে সময় ভুলে যানঃ নিজের স্বপ্নের কাজ করবার সময় মাঝে মধ্যেই আপনার সময়ের খেয়াল থাকে না।

সর্বপরি, আপনি সব সময় নিজে নিজে কিছু একটা করতে আগ্রহী, কোন প্রতিকূলতা, কোন প্রতিবন্ধকতা, কোন বাজে কথা কিংবা কোন সমস্যাই আপনার কাছে কিছু না, এগিয়ে যাওয়া, এগিয়ে চলাই আপনার জীবনের পাথেয়।

Want your business to be the top-listed Engineering Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


454(3rd Floor), Farm View Super Market, Farmgate
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00