Bookman
23/09/2025
বিএমইটি অফিস যেন সরকারি-দালালি যৌথ উদ্যোগের এক ‘স্টার্টআপ’। দিনের বেলা সরকারি অফিস, রাতের বেলা ফ্রিল্যান্সিং বিজনেস। কেউ কেউ তো অফিস সময় শেষে অনিয়মের এত বেশি কাজ করে ফেলেন, ওভারটাইম এলাউন্স পেলেই হয়তো রাষ্ট্রীয় বাজেট ঘাটতি মিটে যেত।
20/09/2025
প্রফেসর আনু মুহাম্মদ বলেছেন, স্কুল পর্যায়ের প্রতিটি প্রতিষ্ঠানে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক বাধ্যতামূলক করতে হবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি বাড়তি চাপ হয়ে দাঁড়াতে পারে। এখনো দেশে সাধারণ বিষয় যেমন গণিত, ইংরেজি ও বিজ্ঞানের শিক্ষকের ঘাটতি প্রকট। অনেক স্কুলেই দেখা যায়, গণিত শিক্ষককে বিজ্ঞান পড়াতে। আবার বাংলার পণ্ডিতই হয়ে ওঠেন ইংরেজির প্রধান মাস্টার।
এ অবস্থায় নতুন করে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলা বিষয়ে বাধ্যতামূলক শিক্ষক নিয়োগ শিক্ষাব্যবস্থায় বাড়তি চাপ সৃষ্টি করবে। পাশাপাশি, দেশের কিছু পরিবার ও সম্প্রদায় গান-নাচকে গ্রহণযোগ্য মনে করে না। ফলে বাধ্যতামূলক করার উদ্যোগটি সাংস্কৃতিক দ্বন্দ্বও তৈরি করতে পারে।
তাই প্রথমে প্রয়োজন মৌলিক শিক্ষার মান নিশ্চিত করা। এরপর ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয় সংযোজন করা যেতে পারে।
17/09/2025
এতগুলো মানুষের দায়িত্ব এখন কে নেবে!
14/09/2025
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে যে অশ্লীল কথোপকথনের প্রমাণ প্রকাশ্যে এসেছে, তা শুধু লজ্জাজনক নয়—পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এক কলঙ্ক।
👩🎓 ছাত্রীরা যেখানে নিরাপদ পরিবেশে পড়াশোনা করার কথা, সেখানে দায়িত্বে থাকা একজন অধ্যক্ষই যদি ভয় ও অসম্মানের কারণ হয়ে দাঁড়ান—তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে?
এমন নোংরা মানসিকতার মানুষ শিক্ষক হতে পারে না।
এমন অপরাধীদের কঠোর শাস্তি হওয়া জরুরি। শুধু পদচ্যুতি নয়, আইনের আওতায় এনে উদাহরণযোগ্য শাস্তি নিশ্চিত করতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
34, Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100