Theatre Thread
08/07/2025
জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' এবার নতুন বিতর্কের মুখে। নাটকের সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এই লিগ্যাল নোটিশটি পাঠান। নোটিশে কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে বিবাদী করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, 'ব্যাচেলর পয়েন্ট'-এর ৫ম সিজনের ১-৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল ও ডাবল মিনিং, এবং সমাজে, বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 'ডেট', 'উনিশ/বিশ', 'টাকা হলে শিশা খেতে পারতাম', 'বাঙালি পোশাক লুঙ্গি'—এসব সংলাপের ব্যবহার নৈতিকতা পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
এই আইনি নোটিশ 'ব্যাচেলর পয়েন্ট' নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা নিয়ে আপনার কী মতামত? কমেন্টে জানান!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mirpur DOHS
Dhaka
1216