Ab's Blog
ঢাকা-কালীগঞ্জ-ইলিশা রুটের ডে-নাইট লঞ্চের সিডিউল।
➡️ এম.ভি.দোয়েল পাখি-১ লঞ্চ (মাঝেমধ্যে চলে)
সময়: ঢাকা থেকে সকাল ৬:৪৫ মিনিট ও ইলিশা থেকে দুপুর ১:২৫ মিনিট
যোগাযোগ: 01718246602, 01718144590, 01717373068
➡️ এম.ভি.দোয়েল পাখি-১০
সময়: ঢাকা থেকে সকাল ৭:৩০ ও ইলিশা থেকে দুপুর ২ টা | যোগাযোগ: +৮৮০১৭১৮৩৭৩০৬৮ | +৮৮০১৭১৮২৪৬৬০২
➡️কার্নিভাল ক্রুজ রোপেক্স ফেরী।
সময়: ঢাকার হাসনাবাদ থেকে সকাল ৭ টা ও ইলিশা থেকে রাত 7 টা।
যোগাযোগ: হাসনাবাদ- ০১৭১৩৪২৮৫২৪, ইলিশা-০১৭১৩৪২৮৫২৬
➡️এম.ভি.দোয়েল পাখি-৮ (মিতালী-৭ চলে প্রক্সি ট্রিপে)
সময়: ঢাকা থেকে সকাল ৮ টা ও ইলিশা থেকে রাত ৭:৪৫ মিনিট | যোগাযোগ: ০১৭১২০২৬৮০৮ | ০১৭১৮৭৪৭৬৭৪
➡️এম.ভি.গ্রীন লাইন-৩ (মাঝেমধ্যে চলে)
সময়: ঢাকা থেকে সকাল ৮.৩০ ও ইলিশা থেকে দুপুর ২:৩০ যোগাযোগ: ভোলা সদরঃ০১৭৩০০৬০০১৮ | ইলিশাঃ ০১৭৩০০৬০০১৭ | হটলাইনঃ ১৬৫৫৭/ ০১৭৩০০৬০০৭১
➡️ এম.ভি.কর্নফুলী-১৪
সময়ঃ ঢাকা থেকে সকাল ৯ টা ও ইলিশা থেকে দুপুর ৩:১০ মিনিট। যোগাযোগ: ঢাকা অফিস -০২-৫৭১৬০৫৪০ | ঢাকা সদরঘাট -০১৭০৬৯৬৯৫৮৯ | লঞ্চ ০১৭১৬-৩৭০৭৭৮
ভোলা অফিস -০১৭১২-০৩৬৭৭৯, ০৪৯১-৬১৩৫৪
ইলিশা ঘাট- ০১৭৮০-৬৩৫৩৮১
➡️ এম.ভি.আরাফাত-৭
রুট: ঢাকা-কালীগঞ্জ-ইলিশা
সময়: ঢাকা থেকে সকাল ৯:৩০ মিনিট ও ইলিশা থেকে সন্ধ্যা ৯:৩০ মিনিট।
যোগাযোগ: 01856713316 01920-703720
➡️ এম.ভি.ফারহান-৯
সময়: ঢাকা থেকে সকাল ১১:৪৫ ও ইলিশা থেকে রাত ৯:৫০ মিনিট। যোগাযোগ: ০১৭৬০-৮৭৩১৮১
➡️এম.ভি.যুবরাজ-৭
সময়: ঢাকা থেকে দুপুর ১২:৩০ মিনিট ও ইলিশা থেকে রাত ৮:৩৫ মিনিট। যোগাযোগ:
➡️ এম.ভি.জম জম-৭ (বন্ধ রয়েছে)
সময়: ঢাকা থেকে দুপুর ১ টা ও ইলিশা থেকে রাত ১১ টা।
➡️এম.ভি.আল-ওয়ালিদ-৯ (বন্ধ রয়েছে)
সময়: ঢাকা থেকে দুপুর ১:৩০ মিনিট ও ইলিশা থেকে রাত ৯:৩০ মিনিট।যোগাযোগ: +৮৮০১৭৭৩৪৫৯৭৪৮
➡️এম.ভি.সুরভী-৮/ আল-ওয়ালিদ-৪
সময়ঃ ঢাকা থেকে দুপুর ২ টা ও ইলিশা থেকে রাত ১০:২০ মিনিট। যোগাযোগ: ০১৭৮০২৮৪৭৭১
➡️এম.ভি.কর্নফুলী-৩ / এম.ভি. সম্পদ।
সময়ঃ ঢাকা থেকে দুপুর ৪:০০ মিনিট ও ইলিশা থেকে সকাল ৮:৩০ মিনিট। যোগাযোগ: লঞ্চ ০১৭৯৫৫৫৬৬২০ | ঢাকা অফিসঃ ০১৭৯১৬৬৫৩৫৩ | ভোলা অফিসঃ ০১৭১২০৩৬৭৭৯ | সম্পদ লঞ্চের নাম্বার-017 1262 6056
➡️ ফারহান/ তাসরিফ লঞ্চ (মনপুরা-হাতিয়ার লঞ্চ কালীগঞ্জ-ইলিশা ঘাট করে)
সময়: ঢাকা থেকে সন্ধ্যা ৬ টা
➡️ এম.ভি.রহমত লঞ্চ।
সময়: ঢাকা থেকে রাত ৯ টা ও ইলিশা থেকে দুপুর ১২ টা।
➡️ এম.ভি.রাজারহাট-বি / এম.ভি.কর্নফুলী-১১
সময়: ঢাকা থেকে রাত ১০ টা ও ইলিশা থেকে সকাল ৯:৩০
যোগাযোগ- ০৯৬৭৮ ৩৩০ ০৫৫(রাজারহাট-বি) | কর্নফুলী-১১ 👉 কেবিন বুকিং লঞ্চঃ 01705-182282 | ভোলা অফিসঃ ০১৭১২০৩৬৭৭৯, ফোনঃ ০৪৯১৬১৩৫৪
➡️ এম.ভি.আসা যাওয়া-২ / পূবালী-৫
সময়: ঢাকা থেকে রাত ১১ টা ও ইলিশা থেকে সকাল ৭ টা।
যোগাযোগ: ০১৭২৬৫৯৪৪২৮ | ০১৯৫৩২১৪১৮৭
➡️ এম.ভি.কার্নিভাল ওয়েভ (ফেরী) (মাঝেমধ্যে চলে)
সময়: ঢাকার হাসনাবাদ থেকে রাত ১ টা ও ইলিশা থেকে দুপুর ১ টা। যোগাযোগ: হাসনাবাদ- ০১৭১৩৪২৮৫২৪, ইলিশা- ০১৭১৩৪২৮৫২৬
⛴️ ঢাকা-হাকিমুদ্দিন রুটের ডে-নাইট সার্ভিস।
➡️ এম.ভি.শতাব্দী বাঁধন / আল-সাফিন সাত্তার খান (মাঝেমধ্যে চলে)
রুট: ঢাকা-কালীগঞ্জ-ইলিশা- দৌলতখান- হাকিমুদ্দিন।( ঢাকা থেকে ছেড়ে ইলিশা ঘাট করে না, হাকিমুদ্দিন থেকে ছেড়ে ইলিশা ঘাট করে)
সময়: ঢাকা থেকে সকাল ৮ টা ও হাকিমুদ্দিন থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট।
যোগাযোগ: 01755773767, 01758084832
⚠️ এটা একদম আপডেট সিডিউল, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন, © ভোলার লঞ্চ ও Launch Rider Bangladesh -2025
Atif Aslam’s grand entry at AIUB 🙂↕️
13/09/2025
যেখানে স্বপ্ন নেই, সেখানেই জীবন থেমে যায়। সংগ্রাম করে হলেও স্বপ্ন দেখা বন্ধ করো না। কারণ স্বপ্নই জীবনের সবচেয়ে বড় প্রেরণা।
দ্বীপের রানী ভোলা জেলা
28/04/2025
ভোলা-বরিশাল সেতু: বিলাসিতা নয়, ভোলাবাসীর জরুরি প্রয়োজন
ভোলা-বরিশাল সেতু ভোলাবাসীর কোনো বিলাসিতা নয়, এটি আমাদের নিত্যদিনের অপরিহার্য প্রয়োজন। আজ ভোলার মানুষ ঢাকার সাথে কিংবা দেশের অন্য জেলাগুলোর সাথে যুক্ত হতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে চলাচল করতে হয়।
ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে সর্বশেষ লঞ্চ ছেড়ে যায় রাত ১১টায়, কখনো আবার এরও আগে। বরিশাল থেকে ভোলায় প্রবেশের সাধারণ লঞ্চ বন্ধ হয়ে যায় সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে। এরপর যেতে চাইলে নিরুপায় হয়ে ট্রলার রিজার্ভ করতে হয়, যা সময়, ঝুঁকি এবং ব্যয় সবদিক দিয়েই কষ্টসাধ্য।
বিশেষ করে, ভোলার কোনো রোগী যদি জরুরি ভিত্তিতে ঢাকায় আনা লাগে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে লঞ্চ ধরতে না পারলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হয়। লঞ্চে দীর্ঘ ৬ থেকে ১০ ঘণ্টার যাত্রায় অনেক রোগী মাঝপথেই মৃত্যুবরণ করেন। কেউ কেউ লাশ নিয়ে মাঝপথেই ফিরে যেতে বাধ্য হন।
ভোলা-বরিশাল সেতু হলে এই ভোগান্তির অবসান হবে। মানুষ ২৪ ঘণ্টা যেকোনো সময় ভোলা থেকে বের হতে বা ঢুকতে পারবে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং অন্যান্য জরুরি কাজ সহজ হবে। যাতায়াত ব্যবস্থা উন্নত হলে ভোলার অর্থনীতিও শক্তিশালী হবে।
আজ ঢাকার রাজপথে যে বিশাল মানুষসমুদ্র আমরা দেখছি, এরা সবাই কি শুধুই সমাবেশ করার জন্য ভোলা থেকে এসেছে? অবশ্যই না। এদের অধিকাংশই ঢাকায় জীবিকার তাগিদে বসবাস করছে। আজকের কর্মসূচিতে অংশ নিতে তারা নিজেদের কর্মবিরতি দিয়ে উপস্থিত হয়েছে।
ভোলায় যদি শিল্প-কারখানা গড়ে ওঠে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, তাহলে এত মানুষকে আর ঢাকায় পড়ে থাকতে হবে না। তখন ভোলা নিজেই হবে সমৃদ্ধ এক জনপদ।
ভোলা-বরিশাল সেতু আমাদের স্বপ্ন নয়, আমাদের অস্তিত্বের দাবি।
#ভোলা_বরিশাল_সেতু_চাই
#ভোলার_অধিকার
#ভোলা_চায়_উন্নয়ন
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka