Ruma's Kitchen
25/06/2025
Closing this chapter with a heart full of memories .
কলেজ লাইফকে বিদায় জানানোর সময় চলে এসেছে।কাল থেকে HSC exam শুরু হতে যাচ্ছে।
প্রায় ২ বছরে এই কলেজের সাথে অনেক স্মৃতি তৈরি হয়ে গিয়েছে।কলেজ,কলেজের টিচার, ক্লাসমেটস সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।আমি তাদের প্রতি কৃতজ্ঞ প্রতিটা মুহূর্তের জন্য।
Leaving theses halls behind but taking the memories with me forever.
সবাই দোয়া করবেন যাতে HSC exam টা ভালোভাবে দিয়ে জীবনে বড় কিছু করতে পারি।
05/06/2025
আরাফার দিন দোয়া কবুলের দিন
৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলুন।মনের যত ইচ্ছে আছে আল্লাহর কাছে চান।
আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন দোয়া।বেশি করে পড়বেন
'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু,ওয়াহুয়া আলা কুল্লি শায়িং ক্বাদীর'
কিছু চাওয়ার আগে এই দোয়া ২০-৩০ বার পড়ে নিন
এ দোয়া যে পড়বেন তার হালাল ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি ই পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ্।
#আরাফারদিন #আরাফার #দোয়া #ইসলামিক #লাইফ #দোয়াকবুলেরদিন
20/05/2025
Yummy, fudgy and chocolatey brownies
Ruma's Kitchen
17/05/2025
Some things will never be yours, not because you weren't enough to keep them but because they were never to fit your fate.
কিছু জিনিস কখনোই তোমার হবে না, কারণ এটা না যে তুমি সেগুলো রাখার জন্য যথেষ্ট ছিলে না।বরং সেগুলো কখনোই তোমার ভাগ্যের সাথে খাপ খায়নি।
14/05/2025
বৃষ্টি সাথে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি
#বৃষ্টি #খিচুড়ি #পাতলাখিচুড়ি
ঝামেলা ও সময় কমাতে রান্নার ১০টি সহজ টিপস!
(১) ডাল বা তরকারিতে লবন বেশি হয়ে গেলে আটা বা ময়দা মেখে ছোট ছোট বল তৈরি করে রান্নায় দিয়ে কিছুক্ষন পর তুলে ফেলুন।লবনের স্বাদ কমে যাবে।
(২) মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিন।
(৩) লেবু কাটার আগে গরম পানিতে ১ ঘন্টা ডুবিয়ে এতে লেবুর রস বেশি হবে।
(৪) মাইক্রো ওভেনেও ইলিশ রাঁধতে পারেন৷ তবে তার ঘণ্টা দুই আগে লবন হলুদ মাখিয়ে রাখুন৷ মাইক্রো ওভেনে সরষে ইলিশ রাঁধতে হলে ইলিশের গায়ে একেবারে সরষে বাটা মাখিয়ে তারপর ওভেনে দিন৷
(৫) তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে ঢেলে দিন। লক্ষ্য রাখবেন কর্ণ ফ্লাওয়ারের দ্রবণটি যেন ভালোমতো তরকারির সাথে মিশে যায়।
(৬) ভাত রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় ভাত ঝরঝরা হয় না।তার জন্য চাল ধোয়ার পর ১০ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় ১ চা চামচ রান্নার তেল দিন। দেখবেন সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়েছে।
(৭) সবুজ সবজি রান্না করতে চাইলে এক চিমটি চিনি দেন। দেখবেন সবজি কেমন সবুজ দেখাচ্ছে।
(৮) চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়বে।
(৯) চিনির বয়ামে পিঁপড়া তাড়াতে চিনির উপর ৩-৪ টি লবঙ্গ রেখে দিন।
(১০) কৌটোর মধ্যে বিস্কুট রাখার আগে সামান্য চিনি বা ব্লটিং পেপারের টুকরো রেখে দিন।বিস্কুট অনেকদিন মচমচে থাকবে।
#রান্না #রান্নারটিপস্ Ruma's Kitchen
04/05/2025
এমন মালাইএ ভরপুর ডেজার্টৈর লোভ কি সামলানো যায়!
পেইজে কিন্তু এর রেসিপি দেওয়া আছে
Ruma's Kitchen
03/05/2025
এগুলো ছিল আমার বানানো প্রথম ব্রাউনি কাপকেকস্
ব্রাউনি কাপকেক?শুনে অন্যরকম লাগছে!
আসলে আমার খুবই কাছের কিছু ফ্রেন্ডস দের জন্য বানিয়েছিলাম,ভাবলাম চকোলেট দিয়ে বানাই
তখন আমি নিজেও জানতাম না যে এটি ব্রাউনি এর মতো হয়ে যাচ্ছে,মনের মাধুরী মিশিয়ে বানাতে লাগলাম
দেখতে কিন্তু আসল কাপকেকই সুন্দর তবে এটায় যে ভালোবাসা মেশানো আছে তাই দেখতে যেমনই হোক খেয়ে সবার অনেক ভালো লেগেছিল
তখনও আমি ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারতাম না তেমন একটা,চেয়েছিলাম ফ্লাওয়ার এর মতো ক্রিম পাইপ করে দিবো
কিন্তু কাঁচা হাত আর আবহাওয়া গরম হওয়াতে শেপ ঠিকভাবে আসেনি।
#চকো Ruma's Kitchen
22/04/2025
Premium chocolatey and soft chocolate cake
Signature cake of our page
Ruma's Kitchen
14/04/2025
শুভ নববর্ষ
এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়। নববর্ষ মানেই ইলিশ-পান্তা, অনেক ধরনের মিষ্টি ও সকলে একসাথে আনন্দ করা
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Dhaka