Mahbuba's Diet Center

Mahbuba's Diet Center

Share

শিশুর শারীরিক গঠন নিশ্চিতে পুষ্টিকর খাবার: পুষ্টি বিশেষজ্ঞ 10/07/2024

My interview , the last part is here. "Child Nutrition" is always difficult to me, even when I consult with child patient and mother , as children are very different in the development of growth.
bdnews24.com highlighted this interview several times on their newspaper . A great thanks to bdnews24.com and their team.

শিশুর শারীরিক গঠন নিশ্চিতে পুষ্টিকর খাবার: পুষ্টি বিশেষজ্ঞ তিনি জানান, পুষ্টিকর খাবারে থাকে প্রোটিন যা শিশুর মাংস পেশী গঠনে সাহায্য করে।

শিশুর খাদ্যাভাস পরিবার থেকে গড়ে ওঠে: পুষ্টি বিশেষজ্ঞ 05/07/2024

Here is the part of my interview.

শিশুর খাদ্যাভাস পরিবার থেকে গড়ে ওঠে: পুষ্টি বিশেষজ্ঞ এছাড়া শিশুদের বিভিন্ন রঙের পুষ্টিগুণ সম্পন্ন খাবার খেতে দেওয়ার কথা বলেন তিনি। এতে করে শিশুরা ভালো খাবারের প্রতি ...

09/07/2023

আজকাল বাহিরে ঘুরতে বা বেড়াতে গেলে পেস্ট্রি খাওয়ার লোভ অনেক কষ্টে সংবরন করি। যখন ডায়েটিশিয়ান ছিলাম না, তখন বেশ ভালই ছিল কিছু জানতাম না। ঝালমুড়ি, ফুচকা, বিভিন্ন ফলের ভর্তা – অনেক কিছুই প্রিয় ছিল ! তারপর করোনা পরবর্তী সময়ে ওজন বেড়ে যাওয়ায় আর করোনার সময় রোগীদের সাথে লাইফস্টাইল বিষয়ে অনেক আলোচনা করতে হত বলে কিছু ব্যাপার বোধগম্য হয়, সেজন্য এসব খাবার এড়িয়ে চলার চেষ্টা করি । বন্ধুবান্ধবদের ডাকা হয় না – ”চল, চা খাব আর আড্ডা দিব !”
হসপিটালে গেলে বোঝা যায় রোগীদের অসুস্থতার হার কত বেশী এবং এর বেশীর ভাগ রোগী নন কম্যূউনিকেবল রোগে (Non communicable disease) আক্রান্ত। এর মধ্যে হৃদরোগ, ডায়বেটিস, ক্যান্সার ইত্যাদি জটিল রোগে আক্রান্তের হার এবং মৃত্যুর হার অনেক বেশী । কিছুটা অসচেতন জীবনযাপন, ব্যক্তি বিশেষে অনিয়মিত এবং ভুল খাদ্য গ্রহন ইত্যাদি জটিল রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারন হিসেবে বিবেচনা করা হয়।

পেস্ট্রি নিয়ে শুরু করেছিলাম । অনেক ক্যালরীবহুল এই খাবারটি কম বেশী সবারই পছন্দের একটি খাবার। এক পিস পেস্ট্রি কেক এর ক্যালরী প্রায় ১৫০ – ২৫০ ক্যালরী হতে পারে। যদি এতে ফল বা চকোলেট মিশ্রিত থাকে তবে ভালই পুষ্টি গুন পাওয়া যায়। রিফাইন্ড চিনি ও বাটার থাকার কারনে এর স্বাস্থ্য ঝুকিঁ এড়ানো যায় না। এছাড়া খাদ্যে ব্যবহৃত রঙ এর গুনাগুনও ভাল হওয়া উচিৎ। পেস্ট্রি খুব বেশীদিন (২ – ৫ দিনের বেশী) ফ্রিজে রাখা উচিৎ না। যদি কেউ ডায়েটে থাকেন তাহলে খুব কম পরিমান হলেও কিভাবে খাবেন তা জানার বিষয়। কারন উপাদানের ভিন্নতার জন্য এর পরিমান্ও ভিন্ন হয়ে থাকে । এসব খাবার প্রক্রিয়াজাত করনের সময় সচেতনতা বৃদ্ধি করলে পুষ্টিগুন আরো উন্নত হবে ।

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Health Aid Hospital Ltd. Azimpur
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00