Md Masud Rana
ভিসা প্রতারক আর লটারির খেলা"
কিশোরগঞ্জে আজকাল ভাই,
ভিসা নিয়া বড়ই হইচই!
“কানাডা যাবে ভাই? অস্ট্রেলিয়া যাবে?”
দালাল বলে, “কম টাকায় উড়াল দিবে!”
ভিসা কাগজ দেখি ঝকঝকে,
সাথে ছবিও একেবারে চকচকে!
কিন্তু যেই তুমি দিলে টাকা,
প্রতারক তখন গায়েব ঢাকা! 🥵
আগে থেকে তো আছেই লটারি বাজি,
“আপনি জিতেছেন থাইল্যান্ড বাজি!”
মোবাইলে মেসেজ, নাম্বার অচেনা,
বলছে, “ফি পাঠান, নিয়েন পাওনা”
সোনার গয়না বেচে দিল মা,
ছেলে পাবে টাকা অশেষ, কত আশা ছিল তা!
শেষমেশ জানল, লটারি ভুয়া,
ভাগ্য নয় ভাই, হইছে ধোঁকা-জুয়া!
পাড়া-মহল্লায় লেগেছে হইচই,
“ওই প্রতারক ধর, খাইয়া লই!”
পুলিশ আসছে, মিডিয়া আসছে,
প্রতারক তাই গা ঢাকা দিয়েছে!
তাই বলি ভাই, সাবধান হও,
স্বপ্ন দেখো ঠিকই, কিন্তু খবর রাখো!
ভিসা আর লটারির এই জোচ্চুরি,
ধরা পড়ুক, থামুক এই ভাঁওতাবাজি গুলি!
😰😰
ঝড়ের পরে
হঠাৎ এক ঝড় এল নিরব সন্ধ্যায়,
সবকিছু এলোমেলো, হারালো সুবায়।
ভাঙলো পথের সব গাঁথা দৃশ্য,
সহসা থেমে গেলো জীবনের কাব্য।
আমার কি দোষ ছিলো, বলো না কেউ—
কেন এমন হলো, উত্তর দাও কেউ।
স্বপ্নের শহর, আশা ছিলো রাঙা,
সব কেড়ে নিলে কিসের এ দাঙ্গা?
গাছ হারাল পাতার গল্প,
আকাশে জমল অশ্রুর দল,
আমারও স্বপ্ন—যে ছিলো নির্ভর,
থেমে গেলো নিঃশব্দ এক ঝলকে ঝড়।
কত আশা গড়া ছিলো পরতে পরতে,
ভবিষ্যতের ছবি আঁকা ছিলো মনে।
সেই সব স্বপ্ন ছিঁড়ে নিয়ে গেলো,
শুধু ফেলে গেলো একাকী এক ক্ষণে।
তবুও আমি থামবো না হায়,
ঝড় শেষে ফেরে রৌদ্রদায়।
নতুন করে গড়বো আমি সব,
স্বপ্নেরা ফিরবে—আরও আপন রূপে সব।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1207
Opening Hours
| Monday | 17:00 - 00:00 |
| Tuesday | 17:00 - 00:00 |
| Wednesday | 17:00 - 00:00 |
| Thursday | 17:00 - 00:00 |
| Saturday | 17:00 - 00:00 |
| Sunday | 17:00 - 00:00 |