Naz Consultancy

Naz Consultancy

Share

Photos from Naz Consultancy 's post 30/11/2025

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি।
নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ।

বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার ইতিহাসে মাজদার হোসেন মামলাটি এক অবিস্মরণীয় মাইলফলক। এই মামলায় দৃঢ় যুক্তি ও ন্যায়বোধের পক্ষে সাহসী নেতৃত্ব দিয়েছিলেন খ্যাতিমান আইনজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইসতিয়াক আহমেদ। তাঁর আইনি লড়াইয়ের ফলেই বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ একটি সুদৃঢ় ভিত্তি পায়।

তাঁর পুত্র, বর্তমান প্রধান বিচারপতি Syed Refaat Ahmed-এর ২১ সেপ্টেম্বর ২০২৪ এ অভিভাষণ এ ঘোষণার আলোকে বিচার বিভাগীয় পৃথকীকরণ সম্পর্কিত সচিবালয় বিষয়ে গেজেট আকারে প্রজ্ঞাপন হলো। আজ এটি হলো সেই ঐতিহাসিক লড়াইয়ের এক শক্তিশালী সাংকেতিক পূর্ণতা।

একটি পরিবারের ধারাবাহিক অবদান-পিতা আইন ও যুক্তির মাধ্যমে পথ দেখালেন, পুত্র প্রাতিষ্ঠানিক বাস্তবায়নে নেতৃত্ব দিলেন। এটি কেবল হৃদয়স্পর্শী নয়, রাষ্ট্রীয় শাসনব্যবস্থার পরিপক্কতারও নিদর্শন। আমরা আশা করি, এই অগ্রযাত্রা বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা ও ন্যায়বিচারকে আরও সুসংহত করবে।

৩০ নভেম্বর ২০২৫

Photos from Naz Consultancy 's post 05/09/2025

গতকাল দেশের কর অঙ্গনের স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী ও আমার শিক্ষাগুরু Md Imran Gazi স্যারের পল্টনে অবস্থিত B2G Consultancyতে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম।

স্যার একাধারে সুপ্রিম কোর্টের আইনজীবী, ইনকাম ট্যাক্স প্রেক্টেশনার, ঢাকা জজ কোর্টের আইনজীবী, কোম্পানি আইন এবং কর পরামর্শক থেকে শুরু করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি ইমিগ্রেশন আইন অঙ্গনের সঙ্গেও সম্পৃক্ত।

ইমিগ্রেশন অঙ্গনে সাম্প্রতিক তিনি নিয়ে এসেছেন B2G Consultancy. ইতিমধ্যেই তিনি তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে শতাধিক বাংলাদেশী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপসহ পড়াশোনা জন্য প্রেরণ করেছেন। এই ঈর্ষণীয় সাফল্যের পেছনে অত‍্যন্ত আস্থার সঙ্গে B2G Consultancy এর সেবা স্থান করে নিয়েছে।

তাছাড়াও স‍্যার অ্যাডভোকেট গাজী এবং এসোসিয়েটসের প্রধানের দায়িত্ব পালন করছেন।

সৌজন্য সাক্ষাতে স্যারের সঙ্গে আমি স‍্যারের এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ ঘুরে দেখি এবং ভবিষ্যৎ বৃহৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে অবগত হই। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

পরিশেষে স্যারকে তার মূল্যবান সময় আমাকে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

—————————————————————————

Yesterday, I had the privilege of paying a courtesy visit to my respected teacher and a distinguished lawyer in the country’s taxation arena, Md. Imran Gazi Sir, at B2G Consultancy, located in Paltan.

Sir is at once an Advocate of the Supreme Court, an Income Tax Practitioner, an Advocate at Dhaka Judge Court, a Company Law and Tax Consultant, and also a former Adjunct Professor at the Department of Law, Daffodil International University. Alongside these, he is also engaged in the field of Immigration Law.

In the sphere of immigration, he has recently introduced B2G Consultancy. Through this institution, he has already assisted hundreds of Bangladeshi students in pursuing higher education with scholarships in reputed universities in Europe, Canada, Australia, New Zealand and Malaysia. With such remarkable success, B2G Consultancy has earned the trust and confidence of many.

In addition, Sir is also serving as the Head of Advocate Gazi And Associates .

During my courtesy visit, I had the opportunity to explore the activities of his institution thoroughly and became acquainted with its extensive future plans. I sincerely wish for the continuous success and prosperity of this institution.

Finally, I express my heartfelt thanks and gratitude to Sir for giving me his valuable time.

26/08/2025

অভিনন্দন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতিদের।

নতুন বিচারক নিয়োগ অধ্যাদেশের মাধ্যমে এবার যে বাছাই প্রক্রিয়ায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, সেটি আমাদের বিচার ব্যবস্থার জন্য সত্যিই এক মাইলফলক।

Photos from Naz Consultancy 's post 25/08/2025

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকর্ট ডিভিশনে নিয়োগ প্রাপ্ত অতিরিক্ত বিচারপতি বৃন্দের তালিকা।

21/08/2025

আয়কর পরিপত্র, ২০২৫-২০২৬
প্রকাশিত হয়েছে। বিস্তারিত লিংক

12/08/2025

আয়কর নির্দেশিকা (২০২৫-২০২৬)
https://nbr.gov.bd/uploads/publications/Nirdeshika_2025-26.pdf

Photos from Naz Consultancy 's post 10/08/2025

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ আইনের অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ‍্যাদেশ।

10/08/2025

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দন্ডনীয়।

Income Tax ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল বিষয়টি হলো করযোগ্য আয় না থাকলে কর হবে না কিন্তু করযোগ্য আয়,সম্পদ,দায় থাকলে সে যদি ফাকি দেয় বা গোপন রাখে তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ সঠিক তথ্য দিতে হবে।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড

07/08/2025

কর আইনজীবী (ITP) পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন!

আপনাদের এই অর্জন শুধু একটি সনদ নয়—এটি পরিশ্রম, অধ্যবসায় এবং অঙ্গীকারের ফল।

এই সাফল্যের মাধ্যমে আপনারা দেশের কর ব্যবস্থার অংশীদার হিসেবে আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ।

03/08/2025

২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করলো জাতীয় রাজস্ব বোর্ড।

Want your practice to be the top-listed Law Practice in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka