Sara's tutorial

Sara's tutorial

Share

19/02/2026

লেবুর ভরি কতো করে কিনলেন??

02/01/2026

সন্তান লালন-পালনে মায়ের সবচেয়ে বড় শক্তি: একজন সচেতন বাবা

একজন মা সন্তান জন্ম দেন কিন্তু একজন বাবা যদি মানসিকভাবে পাশে না থাকেন, তাহলে সেই মাতৃত্ব অনেক সময় ভয়ংকর একাকীত্বে পরিণত হয়।
সন্তান লালন-পালনের পথে মায়ের সবচেয়ে বড় সাপোর্ট হলো সন্তানের বাবা। এই একটা মানুষ যদি মায়ের সিদ্ধান্তকে সম্মান করেন, তার পাশে দৃঢ়ভাবে দাঁড়ান, তাহলে প্যারেন্টিংয়ের এই কঠিন পথটা অনেকটাই সহজ হয়ে যায়।

নবজাতক আর কুসংস্কার: নীরব কিন্তু ভ*য়ংকর ঝুঁকি
নবজাতককে নিয়ে দাদি–নানি–ফুপু–খালাদের ভালবাসা আসে ঠিকই, কিন্তু তার সাথে আসে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে আনা কুসংস্কার।

“এভাবে ধরো না, নজর লাগবে”। “ডাক্তার কি জানে, আমরা তো এত বাচ্চা মানুষ করেছি” এখন কিছু হলেই ডাক্তার।“ওষুধ লাগবে না, এই তাবিজটা পরাও, পানি পরা খাওয়াও”। "আমরা খালি চিনি দিয়ে সুজি দিছি, নাদুসনুদুস বাচ্চা ছিল, আর এখন কত কিছু খাওয়ায়, চিকনা"। “কান্না করলে কোলে নিলে নষ্ট হবে”। আরো যে কত কিছু! এই কথাগুলো অনেক সময় শুধু বিরক্তিকর না, ভ*য়ানক বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
ভুল খাবার,ভুল চিকিৎসা,দেরিতে ডাক্তারের কাছে নেওয়া,শিশুর কান্না উপেক্ষা করা, নিউরো ডেভেলপমেন্ট নষ্ট করা আচরণ। সবকিছুই হয় “ভালো চাই” নামের মোড়কে।

এখানে বাবার ভূমিকা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ?
একজন মা অনেক সময় শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে ক্লান্ত, সামাজিক চাপে চুপ করে যেতে বাধ্য কিন্তু একজন বাবা যদি তখন বলেন—“আমরা ডাক্তার যা বলেছেন সেটাই করবো”। “ওর মা যেভাবে চাইছে, সেভাবেই হবে”।“ভুল কিছু হলে আমি দায় নেব”
তখন মা সাহস পান, ভুল সিদ্ধান্ত থামে, শিশুটি নিরাপদ থাকে।

আর বাবা যখন নীরব দর্শক হয়ে যান, তখন কুসংস্কারই সিদ্ধান্ত নেয়। আর মা মেনে নিতে বাধ্য হন আর গলা তুললে, হয় ঝ*গড়া আর নাহয় মহা বি*পদ, যা ঘটে গেলো পাবনায়। নবজাতককে তার দাদি গরুর দুধের সুজি খাওয়াবে, সেই নিয়ে মায়ের সাথে ঝগ*ড়া লেগে গেলো, এক পর্যায়ে বাচ্চার বাবা নবজাতকে বাইরে ছু*রে মা*রেন, বাচ্চাটা ওখানেই শেষ।

নবজাতককে নিয়ে এসব আন্তাজের আবেগি মার্কা ঝামেলায় পরেননি এমন বাবা-মা কম পাওয়া যাবে।

সচেতন বাবা মানেই, মায়ের সিদ্ধান্তকে সম্মান করা।
পরিবারে অপ্রয়োজনীয় চাপ ঠেকানো। বৈজ্ঞানিক প্যারেন্টিংকে প্রাধান্য দেওয়া। প্রয়োজনে “না” বলতে পারা। সন্তানকে নিরাপদ ভবিষ্যৎ দেওয়া। এটা পরিবার ভাঙা না এটা একটা শিশুকে বাঁচানো।

মনে রাখবেন, আজ যে নবজাতক,কাল সে একজন মানুষ হবে। আপনি আজ যদি কুসংস্কারের কাছে হার মানেন,কাল সেই শিশুই তার মূল্য দেবে শরীরে, মনে কিংবা ভবিষ্যতে। তাই সচেতন হবেন। মেরুদণ্ডহীন হবেন না, নিজের সন্তানের উপর কিছু নেই।

সচেতন বাবা ও সচেতন মা মানেই সুস্থ প্রজন্ম।

ধন্যবাদ🙏

30/12/2025

চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল। দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর দীর্ঘ লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। বারবার কারাবরণ আর নানা প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে নিজের আদর্শে অবিচল ছিলেন, তা এক বিরল দৃষ্টান্ত।

তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবার ও কোটি কোটি ভক্ত-অনুসারীদের এই শোক সইবার শক্তি দিন।

বিদায়, মাদার অফ ডেমোক্রেসি। আপনি বেঁচে থাকবেন দেশপ্রেমিক প্রতিটি মানুষের হৃদয়ে।

#বেগম_খালেদাজিয়া #খালেদাজিয়া ゚viralシfypシ゚viralシalシ

21/12/2025

৫০০ ভোটেই খুশি হতে চাওয়া মানুষটার জা না জা য় অজস্র মানুষের ঢল, অশ্রু বিসর্জন; অথচ নেই কোনো র ক্তে র বন্ধন, নেই কোনো জানাশোনা, আত্মীয়তার সম্পর্ক বা বন্ধুত্ব। জমিনের বুকে দাঁড়িয়ে আরশের মালিকের পরিকল্পনা বোঝা মুশকিল। মানুষের হৃদয়ে জায়গা করতে লম্বা জীবনের বা সময়ের প্রয়োজন পড়ে না, কেবলমাত্র ছোট্ট একটা মুহূর্তই যথেষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ 🤍

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka