Learn EEE with Sadman

Learn EEE with Sadman

Share

12/11/2025

ইইই লার্নিং পোষ্ট পার্ট- ৪

ট্রান্সফরমারকে KW এ রেটিং না করে KVA তে কেন করে?

অনেকে হয়তো মনে মনে ভাবছেন, এ আর এমন কি প্রশ্ন? উত্তরটা হচ্ছে, এখানে Core & Copper loss হয়। Core loss Voltage & Copper loss কারেন্ট এর উপর নির্ভর করে। তাই এটা KVA তে রেটিং করা হয়।
কিন্তু এখন যদি আবার জিজ্ঞাসা করা হয় যে -------

💥Generator, Inverter এগুলোকে কেন KVA তে রেটিং করা হয়?

💥Generator কে KVA কিন্তু Motor কে কেন KW এ রেটিং দেয়া হয়???

এখন হয়তো একটু চিন্তায় পড়ে গেলেন??!!
চিন্তার কারণ নেই চলুন গল্পে গল্পে সমাধান খুঁজি।

ধরুন, আপনি আপনার গ্রামের বাড়ি যাচ্ছেন ট্রেনে করে। স্টেশন এ নামলেন। কিন্তু তখন মধ্যরাত। গুড়িগুড়ি বৃষ্টি। আপনার বাড়ি যাবার দুটি পথ আছে। লোকের মুখে শুনলেন একটি পথে গেলে ভূত ধরতে পারে আবার নাও ধরতে পারে। আরেকটি পথ একেবারে নিরাপদ। এখন আপনি কোন পথটি নির্বাচন করবেন?
নিশ্চয় ২য় পথটি। কারণ, সেটিতে আপনার ঝুঁকি নেই।

একইভাবে manufactures রা যখন ট্রান্সফর্মার, জেনারেটর, ইনভার্টার তৈরি করে তখন তারা ত জানেনা আর যে Consumers রা কোন ধরনের লোড ব্যবহার করবে? তারা Inductive, capacitive অথবা Resistive যে কোন লোড ব্যবহার করতে পারে। আর সেখানেই সমস্যা। Load এর Variations এ Power Factor ও Vary করবে। তাই তারা KVA আর KW দুটো অপশান থেকে KVA টাই নির্বাচন করে। কারণ, এই পথে গেলে কোন ঝামেলা হওয়া না হওয়ার অনিশ্চয়তা নেই।

💥কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কেন করবে?

KVA means apparent Power যেটা Power Factor এর উপর নির্ভর করেনা। তাই Load এর পাওয়ার ফ্যাক্টর যাই হোক তার কোন সমস্যা নাই
আর KW means Real Power যেটা Power Factor এর উপর নির্ভর করে।

তাই আপনারাই চিন্তা করুন, যদি Transformer, Generator KW এ রেটিং করা হত তাইলে তার একটা পাওয়ার ফ্যাক্টর নির্ধারণ করতে হত। আর সমস্যাটা তখনই বাজত। তখন লোডের সাথে তার পাওয়ার ফ্যাক্টর এর যথেষ্ট Mismatch হত। তাইলে আমরা KVA রেটিং এর আরেকটি কারণ জানতে পারলাম।

💥এবার আসি ২য় প্রশ্নে। যে তাইলে মোটর কে কেন KW এ Assign করা হয়?

আমরা সবাই জানি, যে মোটর Electricity Produce করে না। এটা Mechanical Power Generate করে। আর প্লেইট এ তার একটা পাওয়ার ফ্যাক্টর নির্ধারিত থাকে। আর মোটর Real Power এই কাজ করে। তাই মহাশয়কে KW এ Assign করা হয়।

hashtag hashtag hashtag hashtag

17/06/2025

ইইই লার্নিং পোষ্ট পার্ট-৩
আসুন জেনে নেই ট্রান্সফরমারের প্রকারভেদঃ-

ভোল্টেজ অনুসারে ট্রান্সফরমার ৩ প্রকারঃ
১। স্টিপ আপ ট্রান্সফরমার (Step up transformer).
২। স্টিপ ডাউন ট্রান্সফরমার (Step down transformer).
৩। আইসোলেশন ট্রান্সফরমার (Isolation Transformer).

কোর মিডিয়াম অনুসারে ট্রান্সফরমার ৩ প্রকারঃ
১। এয়ার কোর ট্রান্সফরমার (Air core transformer).
২। আয়রন কোর ট্রান্সফরমার (Iron core transformer).
৩। ফেরাইট কোর ট্রান্সফরমার (Ferrite Core Transformer).

ব্যবহার অনুসারে ট্রান্সফরমার ২ প্রকারঃ
১। পাওয়ার ট্রান্সফরমার (Power Transformer).
২। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার (Distribution Transformers).

ইলেক্ট্রিক্যাল সাপ্লাই অনুসারে ট্রান্সফরমার ২ প্রকারঃ
১। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ( Single phase transformer).
২। ত্রি ফেজ ট্রান্সফরমার (Three phase transformer).

ব্যবহারের ধরন অনুযায়ী ট্রান্সফরমার ২ প্রকারঃ
১। ইনডোর ট্রান্সফরমার (Indoor Transformer).
২। আউটডোর ট্রান্সফরমার (Outdoor Transformer).

30/05/2025

Comfort Zone is your Enemy.
ক্যারিয়ার ধ্বংসের অন্যতম কারন হচ্ছে কমফোর্ট জোন।
Please don’t blame anyone except yourself.

কমফোর্ট জোন থেকে বের হতে না পারলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না, নতুন চ্যালেঞ্জ জয় করতে পারবেন না। কমফোর্ট জোনে থেকে সফলতা প্রায় অসম্ভব।

বিজ্ঞানীরা একটা অ্যাকুরিয়ামের মাঝে কাঁচের দেয়াল তুলে এক পাশে একটা ছোট মাছ ও অন্য পাশে একটা বড় মাছ ছেড়ে ওদের আচরণ নিয়ে গবেষণা করছিলেন।

প্রথম দিকে বড় মাছটা ছোট মাছটাকে খাওয়ার জন্য লাফঝাঁপ দিয়ে সফল হতে না পেরে আঘাতপ্রাপ্ত লাল ঠোঁট ফুলায়ে গোমরা হয়ে রইল।

ভীতু ছোট মাছটা আতঙ্ক নিয়েই সময় কাটাচ্ছিল।এক সময় কাঁচের দেয়ালটা তুলে দেওয়া হল। এবার ইচ্ছা করলে বড় মাছটা ছোট মাছটাকে খেয়ে ফেলতে পারতো ।

কিন্তু তা হল না। ছোট মাছটা নিরাপদে থাকলো কারন বড় মাছটা অভ্যাসের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। Comfort Zone থেকে বের হয়ে Experiment করার, Challenge সাহস এবং উৎসাহ দুইটাই হারায়ে ফেলেছিল।

তুমি Comfort Zone থেকে বের হও । তোমার স্বপ্ন Comfort Zone-এর বাইরে আর তুমি Comfort Zone-এর ভিতরে থাকলে “মিলন হবে কত দিনে?”

হতাশার জন্ম দিতে পারো কিন্তু তাকে মানুষ করতে পারবে না । পাথরের দেয়ালে কপাল ঠুকলে কপাল ফেটে রক্ত ঝরবে কিন্তু নিষ্ঠুর পাষাণ কোন উত্তর দেবে না।

28/05/2025

ইইই লার্নিং পোষ্ট পার্ট-২

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণরূপ।
আসুন জেনে রাখি....

➡️ AB Switch = Air Break switch.
➡️ ACB = Air Circuit Breaker.
➡️ VCB = Vacuum Circuit Breaker.
➡️ MCB = Miniature Circuit Breaker.
➡️ MCCB = Molded case circuit breaker.
➡️ MPCB = Motor Protection Circuit Breaker.
➡️ EMPR = Electronic Motor Protection RELAY.
➡️ RCCB = Residual Current Circuit Breaker.
➡️ RCBO = Residual Current Circuit Breaker With Over-Current Protection.
➡️ ELCB = Earth Leakage Circuit Breaker.
➡️ HRC = Fuse High Rupture Capacity Fuse.
➡️ OLTC = On Load Tap Change.
➡️ SF6 Circuit Breaker = Sulphur Hexafluoride Circuit Breaker.
➡️ MPDB = Main Power Distribution Board.
➡️ ACDB = Alternating Current Distribution Board.
➡️ HT = High tension > Transformer HT Side.
➡️ LT = Low tension.
➡️ DO Fuse = Drop Out Fuse.
➡️ DCDB = Direct current Distribution Board.
➡️ PDB = Power Distribution Board.
➡️ PCC = Power Control Center.
➡️ MCC = Motor Control Centre.
➡️ MCP = Motor Control Panel.
➡️ VVVF = Variable Voltage Variable Frequency Drive.
➡️ VFD = Variable Frequency Drive.
➡️ DOL = Direct On line.
➡️ RDOL = Reverse Duty on Line.
➡️ MLDB = Main Light Distribution Board.
➡️ SLDB = Secondary Lighting Distribution Board.
➡️ EMLDB = Emergency Light Distribution Board.
➡️ CPSS = Construction Power Substation.
➡️ DSS = Distributed Power Substation.
➡️ RCC = Remote Control Cables.
➡️ FCMA = Flux Compensated Magnetic Amplifier.
➡️ UPS = Un-Interrupted Power Supply.
➡️ SMF Battery = Sealed Maintenance Free.
➡️ JB = Junction Box.
➡️ PB = Push Button.
➡️ TB = Terminal Box.
➡️ LCB = Local Control Board.
➡️ LCS = Local Control Station.
➡️ SPNDB = Short Circuit Protection Neutral Distribution Board.
➡️ TPNDB = Phase Three and Neutral Distribution Board.
➡️ CT = Current Transformer.
➡️ PT = Potential Converter.
➡️ SCIM = Squirrel Cage Induction Motor.
➡️ ACVS = Air-conditioning and Ventilation System.
➡️ FDA = Fire Detection & Alarm.
➡️ PCS = Pull Cord Switch.
➡️ ZSS = Zero Speed ​​Switch.
➡️ BSS = Belt Sway switch.
➡️ NO = Normally opened.
➡️ NC = Normally Closed.
🧠

28/05/2025

ইইই লার্নিং পোষ্ট পার্ট-১

Some Basic Formula of EEE Engineer. It's very essential to develop Electrical knowledge and a Job.

This picture is Collected. Thank you very much who have made it.

26/06/2024

Talent without work is nothing.

28/05/2024

Stop wasting your time with the wrong people, the returns are terrible.

17/04/2024

Every morning you have two choices: continue to sleep with your dreams, or wake up and chase them.

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Mirpur
Dhaka
1216