Ahas Book Store

Ahas Book Store

Share

28/12/2025

যারা মানুষ চিনতে ভুল করেন তাদের জন্য বই আনতেছে Premium Publications 🙂

01/06/2025

বই থেকে নেওয়া একটা কবিতা

নাম - একসাথে মাথাব্যথা হয়

তোমাকে অন্য কারো সাথে হাঁটতে দেখার মতো বিরক্তিকর এইসব দিন

ঘামের স্রোতে ভিজে গেছে অজস্র স্মৃতিকথা
প্রাণের সাথে প্রাণ জুড়োনো দু-তিনশো কবিতার লাইন।

যেভাবে থাকো, সেভাবেই ভালোবাসি যেভাবে যাও-সেভাবেই মেনে নিই।

তবুও বৃষ্টি আসে, একসাথে মাথাব্যথা হয়।

01/06/2025

এভারেস্ট ও লোৎসে বিজয়ী ডাক্তার বাবর আলীর বই গুলো।

31/05/2025

হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘উড়তা হুয়া তীর পিছওয়ারে মে লেনা’। যার সরল বাংলা অনুবাদ হচ্ছে—উড়ন্ত তীরের সামনে নিজের পশ্চাৎদেশ পেতে দেয়া। আমার মনে হচ্ছে আমি তীর না, উড়ন্ত নিউক্লিয়ার ওয়ারহেডের সামনে পেছন ফিরে দাঁড়িয়েছি!...
..একজন মানুষ একেবারে ভোজবাজির মতো কীভাবে গায়েব হয়ে যেতে পারে—এ প্রশ্ন আজও তাড়িয়ে বেড়ায় শওকতকে। কোথায় না খুঁজেছে তাকে। মাঝে মাঝে ‘কীভাবে’র চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘কেন’? কেন ওভাবে হারিয়ে গেল সুমনা? আসলেই কি হারিয়ে গিয়েছে তার দুরন্ত কৈশোরের প্রেম নাকি রহস্যটা আরো বেশি জটিল?

সে উত্তর খুঁজতেই রাঙামাটির পাহাড়ে রওনা হলো এক বাউন্ডুলে যুবক। সস্তা রসিকতা আর বিভ্রান্তি দিয়ে যে খুঁজে ফিরছে এক নিঃসঙ্গ যুবকের রাতের ঘুম। বিশাল সবুজ পাহাড়গুলোতে সে কি খুঁজে পেল জবাব? নাকি নিরুদ্দেশ হলো নিজেই।

এটা একটা রহস্য গল্প। কিংবা অদ্ভুত প্রেমের। কারণ রহস্যই তো বাঁচিয়ে রাখে প্রেমগুলোকে।

অভ্র’র মায়াময় জগতে আপনাকে আরো একবার স্বাগত।

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
3710