Caketime By Shahnaz Chaudhury Rupa
04/02/2026
আস সালামু আলাইকুম সিস্টার্স ❤️
অনেকদিন বিরতির পর ইন শা আল্লাহ আবার নতুন করে ক্লাসে ফিরছি। আপনাদের ভালোবাসা আর দোয়াতেই কিছু সহজ, ঝরঝরে আর সময় বাঁচানো রেসিপি নিয়ে আবার ক্লাস নেওয়ার সাহস করছি। এই রেসিপিগুলো কারো কাছে একেবারে নতুন হতে পারে, আবার কেউ কেউ হয়তো আগেই জানেন—তবু আমি চেষ্টা করেছি আমার মতো করে, সবচেয়ে সহজ উপায়ে আইটেমগুলো সাজাতে। একসময় আমি একটু কঠিন, পারফেক্ট মেজারমেন্টের রেসিপি করতেই বেশি পছন্দ করতাম, ফাঁকিবাজি তখন খুব একটা ভালো লাগত না। কিন্তু এখন বাস্তবতা বদলেছে—সহজ রেসিপিই এখন আমার কাছে সবচেয়ে বড় স্বস্তি। রান্না বা বানানোর আগে ভাবি, এর পেছনে কতটা খাটুনি, সময় আর এনার্জি যাবে, আর সেটা করা আদৌ পোষাবে কিনা। তাই এই ক্লাসে এমন কিছু ডেজার্ট রাখা হয়েছে যেগুলো বানাতে সহজ, সময় কম লাগে, কিন্তু টেবিলে রাখলে দেখতেই মানসম্মান বেড়ে যায়।
রোজার আগে ইন শা আল্লাহ আমরা দুইটি অনলাইন ক্লাস নেব—একটি Easy Dessert Special (চারটি আইটেম) এবং একটি Savory / Snacks Class (দুটি আইটেম)। ক্লাসগুলো শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে।
Easy Dessert Special – Online Class:
ইং শা আল্লাহ ৭ এবং ৮ ই ফেব্রুয়ারি, আগামী শনি এবং রবিবার।
ক্লাসের সময় : দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
১/ No-Bake Creamy Coconut Dessert
২/ Biscuit Pastry
৩/ Coconut Snow Biscuit Delight
৪/ Cream Pillow Dessert
কোর্স ফি, ৭৭৫/-
যারা যারা ক্লাস করতে ইচ্ছুক আমাকে
ইনবক্স করে বিকাশ নাম্বার নিয়ে স্ক্রিনশট দিলেই হবে।
Savory / Snacks Class – Online Class (১৫ ই ফেব্রুয়ারি):
ক্লাসের সময় : দুপুর ৩ টা থেকে বিকাল ৬ টা।
১/ Beef Empanada
২/ চিজি চিকেন বাইটস
কোর্স ফি ৫৬৫/-
**যারা দুটো ক্লাসই করতে চান তাদের জন্য কোর্স ফি ১২২৫/-
ক্লাস সম্পর্কে কোন কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বা ইনবক্সে নক করতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Mirpur, 12
Dhaka