Safe N Purity
24/04/2017
মুখোরোচক ফলের মৌসুম চলে এসেছে। গ্রীষ্মের গরম যেমন একদিকে নিয়ে আসে তাপদাহ অন্যদিকে মৌ মৌ সুগন্ধের সাথে নানারকম ফল। কিছুদিনের মধ্যেই বাজারে দেখা মিলবে এই সমস্ত ফলের। আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, পেঁপে ইত্যাদি ফল খাওয়ার এখনই তো সময়। এসব ফল কেবল সুস্বাদুই না এতে আছে প্রচুর ভিটামিন আর মিনারেল আর নানা গুণ।
বেশি করে শাকসবজি ও ফলমুল খেলে মন মেজাজ প্রফুল্ল ও ফুরফুরে থাকে। শুধু তা-ই নয়, দৈনন্দিন কাজের উদ্যম বাড়ে। মনে সুখ থাকে। এমনটাই জানা গেছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়।
ওটাগো বিশ্ববিদ্যালয়ের মানব পুষ্টি বিভাগের অধ্যাপক ড, ক্যারোলিন হোরওয়াথ মানুষের মন মেজাজ ভালো থাকার সাথে খাবারের সম্পর্ক নিয়ে এ গবেষণা চালান। এ গবেষণায় যুক্ত ছিলেন মনোবিঙান বিভাগের গবেষক ড, তামলিন কোনার ও বোন্নি হোয়াইট। ব্রিটিশ জার্নাল অব হেলথ সাইকোলজিতে সম্প্রতি তাদের এ গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।
অবশ্যই ফরমালিন মুক্ত ফল কিনুন। ফরমালিন নেই তা নিশ্চিত হওয়ার জন্য যেই ফলের উপর মাছি ঘুরতে দেখবেন, সেই ফল কিনুন। ফল কিনে ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রাখলেও ফরমালিন কমে যায়।
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Dhaka
1229,