Uttarkhan Computer Training Center

Uttarkhan Computer Training Center

Share

08/09/2024

মেট্রোরেলে কম্পিউটার অপারেটর পদে চাকরি ও এ প্রসঙ্গে কিছু কথা।

গত তিন দিনে প্রায় ৭/৮ জন ফোনে এবং স্বশরীরে প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করেছেন, মেট্রোরেলে কম্পিউটার অপারেটর পদে চাকিরর আবেদন করবে তাই তাদের কম্পিউটার সাটিফিকেট প্রয়োজন।
আমি বুঝিয়ে বললাম- আমাদের প্রতিষ্ঠানের কম্পিউটার সার্টিফিকেট পরীক্ষার মাধ্যমে বোর্ড হতে আসে।

তাও অনেকেই মানতে নারাজ। বলে- টাকা লাগলে টাকা নেন, কত লাগবে বলেন।

কি অদ্ভূত কথাবার্তা। যে সার্টিফিকেট পরীক্ষার মাধ্যমে বোর্ড হতে আসে, টাকা দিলেই তো সে সার্টিফিকেট পাওয়া যাবে না। অন্তত আমি জানি না।

অনেকে আবার চাপাচাপি করেন, আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে একটা কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে দিয়ে দেন (যা আমি কখনোই করি না)।
এখন কথা হলো বানিয়ে দিয়ে দিলেই কি হয়ে যাবে? এটা যে বানানো সার্টিফিকেট সেটা তো বুঝাই যাবে।

আর বানিয়ে দিলেই কি হবে? কাজ জানতে হবে না?

অথচ সঠিক সময়ে কম্পিউটার প্রশিক্ষণ নেয়ার ব্যাপারে কারো কোন আগ্রহ নেই।
এসএসসির পর/এইচএসসির পর/ ডিগ্রি-অনার্স এ পড়ার সময় ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময় কাটায়। অথচ এই অবসরে একটা হাতের কাজ শিখতে পারতো। ৩/৬ মাস প্রশিক্ষণ নিয়ে একটা বোর্ড সার্টিফিকেট অর্জন করতে পারতো।

এক ছেলে বললো সে নিজেই টিপে টিপে শিখে গেছে।
বললাম একটা প্রতিষ্ঠানে যে নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়, কাজগুলো শিখানো হয়, সেগুলো কি নিজেই টিপে টিপে শেখা যায়?
জিগ্যাসা করলাম- বলতো এক্সেল আর এক্সেস কি কাজে ব্যাবহার করা হয়? বলে তা ঠিক এত কিছু জানি না।

যাই হোক যারা এখনো কম্পিউটার প্রশিক্ষণ নেন নি, জুলাই - ডিসেম্বর ২০২৪ ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হোন।

না হয় এমনি কোন ভাল চাকরির সুযোগ হাত ছাড়া হয়ে যাবে শুধুমাত্র কম্পিউটার না জানা এবং একটি বোর্ড সার্টিফিকেট না থাকার কারনে।।

রাহাত খান।
প্রতিষ্ঠাতা ও পরিচালক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত-
উত্তরখান কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র
কাঁচকুড়া বাজার, উত্তরখান,ঢাকা-১২৩০।
মোবা: 01611-282025

Copy for Abdur Rahman Paran Vai

21/04/2023
Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Kanchkura, Uttarkhan
Dhaka
1230