H.F Overseas

H.F Overseas

Share

29/06/2020

মালয়েশিয়ান প্রবাসীদের জন্য সস্থির খবর,অবশেষে ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়ান এয়ারলাইন্স

Joynal June 28, 2020

অবশেষে প্রবাসীদের জন্য সস্থির খবর, ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়ান এয়ারলাইন্স

অবশেষে প্রবাসীদের জন্য সস্থির খবর, ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ান এয়ারলাইন্স

দীর্ঘ দিন পরে আরও ৪টি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পাচ্ছে। এক তত্থে জানা যায় এগুলো হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্স, মালিন্দো এয়ার, এয়ার এরাবিয়া এবং টার্কিশ এয়ারলাইন্স।

আগামী দুই-এক দিনের মধ্যে তাদের ফ্লাইট চালানোর অনুমতি দিতে পারে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচক জানায়, কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছিল। গত দুই সপ্তাহ ধরে তাদের আবেদন পেন্ডিং রাখা হয়েছিল।

“তবে এ বিষয়ে রবিবার একটি সভা আয়োজন করা হবে। এরপর ২-১ দিনের মধ্যে ফ্লাইট চলাচলের অনুমতির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

অনুমতি পেয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে মালিন্দো এয়ার ও মালয়েশিয়ান এয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে সরাসরি যাত্রী পরিবহন করতে চায়।

মালয়েশিয়ান সিভিল এভিয়েশনের বিধান অনুযায়ী বর্তমানে সেদেশে বাংলাদেশের ‘বিজনেস ভিসা’ধারী অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। মালয়েশিয়ান এয়ার ও মালিন্দো কুয়ালালামপুর হয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি যাত্রী বহন করে আসছে।

টার্কিশ এয়ার ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে। ট্রানজিটের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য বাংলাদেশিদের কাছে টার্কিশ এয়ারলাইন্স বেশি জনপ্রিয়। আর এয়ার এরাবিয়া সংযুক্ত আরব আমিরাতের দেশ শারজাহ থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আমরা তাদের আবেদন পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করছি। স্ব স্ব দেশের সিভিল এভিয়েশনের সঙ্গে কথা বলছি, যাতে আমাদের দেশের এয়ারলাইন্সগুলোও সেদেশে যাওয়ার বিধান রাখা হয়। এছাড়াও আগে যেসব রুটের ফ্লাইট চালু করা হয়েছে (লন্ডন, কাতার, দুবাই) সেগুলো রিভিউ করছি। সবমিলে আমরা ২-১ দিনের মধ্যে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

পরবর্তী আপডেট পেতে আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন https://www.facebook.com/alinsaftt/

28/06/2020

আগামী কাল ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইট শুরু

ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য এমিরেটস এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে কাতার ও যুক্তরাজ্যের পর এবার ঢাকা থেকে আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

রোববার থেকে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে মধ্যপ্রাচ্যের এই বিমান সংস্থাটি। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার এসব ফ্লাইট চলাচল করবে। শুক্রবার বেবিচক সূত্রে এ তথ্য জানায়।

জানা গেছে, ঢাকা থেকে ইউএই’র নাগরিক এবং অন্য সব দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তাম্বুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা, ওয়াশিংটন ডিসি, লন্ডন হিথ্রো, ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরেন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকংয়ে যেতে পারবেন।

বেবিচক সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স।

ওই তিন দিন দুবাই থেকে ঢাকার উদ্দেশে আসবে ইকে-৫৮৪ ফ্লাইট এবং ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাবে ইকে-৫৮৫ ফ্লাইট। সূত্র আরও জানায়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট চলাচল করবে।কোভিড নেগেটিভ সনদ থাকাও প্রত্যেক যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যাত্রীরা যে দেশে যাবেন সে দেশের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমে বলেন, শুধু ট্রানজিট যাত্রীরা এমিরেটসের ফ্লাইটে যেতে পারবেন। আমিরাতে যেসব বাংলাদেশির বসবাসের অনুমতি রয়েছে তারা যেতে পারবেন। তবে শ্রমিকরা চলাচল করতে পারবেন না।

অনুমতি প্রসঙ্গে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন, এসব ফ্লাইটে কেবল ইউএই’র নাগরিক এবং অন্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস।

একইভাবে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।

পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন
https://www.facebook.com/alinsaftt/

07/06/2020

✈ বিশ্বের বিমানবন্দর গুলোতে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সম্ভাব্য তারিখ-

📌 সৌদি আরব 🇸🇦
১ লা আগস্ট ২০২০

📌 লেবানন 🇱🇧
১৫ ই জুলাই,২০২০

📌 বাহরাইন 🇧🇭
১০ ই জুন,২০২০

📌 কাতার 🇶🇦
১০ ই জুন,২০২০

📌 জর্দান 🇯🇴
১৫ ই জুলাই,২০২০

📌 ইরাক 🇮🇶
(এয়ার করিডোর)
১ লা আগস্ট,২০২০

📌 ইরান 🇮🇷
১৭ ই আগস্ট,২০২০

📌 মিশর 🇪🇬
১ লা আগস্ট,২০২০

📌 তিউনিসিয়া 🇹🇳
১ লা আগস্ট,২০২০

📌 বাগদাদ 🇮🇶
১ লা আগস্ট,২০২০

📌 জাপান 🇯🇵
১৫ ই জুন,২০২০

📌 নর্দারামেডোসোনিয়া 🇲🇰
১৫ ই জুন,২০২০

📌 লিথুয়ানিয়া 🇱🇹
১৫ ই জুন,২০২০

📌 হাংগেরি 🇭🇺
১৫ ই জুন,২০২০

📌 পোলান্ড 🇵🇱
১৫ ই জুন,২০২০

📌 রুমানিয়া 🇷🇴
১৫ ই জুন,২০২০

📌 সারবিয়া 🇷🇸
১৫ ই জুন,২০২০

📌 নেদারল্যান্ড 🇳🇱
২০ ই জুন,২০২০

📌 কাজাখিস্তান 🇰🇿
২০ ই জুন,২০২০

📌 আলবানিয়া 🇦🇱
২২ ই জুন,২০২০

📌 বসনিয়া এবং হার্জেগোভিনা 🇧🇦
২২ ই জুন,২০২০

📌 ডেনমার্ক 🇩🇰
২২ ই জুন,২০২০

📌 এস্তোনিয়া 🇪🇪
২২ ই জুন,২০২০

📌 ফিনল্যান্ড 🇫🇮
২২ ইজুন,২০২০

📌 দক্ষিণকোরিয়া 🇰🇷
২২ ই জুন,২০২০

📌 আইরল্যান্ড 🇮🇪
২২ ই জুন,২০২০

📌 কিরগিজস্তান 🇰🇬
২২ ই জুন,২০২০

📌 লাটভিয়া 🇱🇻
২২ ই জুন,২০২০

📌 নরওয়ে 🇳🇴
২২ ই জুন,২০২০

📌 স্লোভাকিয়া 🇸🇰
২২ ই জুন,২০২০

📌 অস্ট্রেলিয়া 🇦🇺
১ লা জুলাই,২০২০

📌 বেলজিয়াম 🇧🇪
১ লা জুলাই,২০২০

📌 বেলারুস 🇧🇾
১ লা জুলাই,২০২০

📌 চিন 🇨🇳
(কেবল বেইজিং)
১ লা জুলাই,২০২০

📌 সুইডেন 🇸🇪
১ লা জুলাই,২০২০

📌 কানাডা 🇨🇦
১ লা জুলাই,২০২০

📌 কলম্বিয়া 🇨🇴
১ লা জুলাই,২০২০

📌 কোসভো 🇽🇰
১ লা জুলাই,২০২০

📌 মালয়েশিয়া 🇲🇾
১ লা জুলাই,২০২০

📌 মোল্দোভা 🇲🇩
১ লা জুলাই,২০২০

📌 উজবেকিস্থান 🇺🇿
১ লা জুলাই,২০২০

📌 তাইওয়ান প্রজাতন্ত্র 🇹🇼
১ লা জুলাই,২০২০

📌 তুর্কমেনিস্তান 🇹🇲
১ লা জুলাই,২০২০

📌 ইউক্রেন 🇺🇦
১লা জুলাই,২০২০

📌 ইন্দোনেশিয়া 🇮🇩
১০ ই জুলাই,২০২০

📌 ভারত 🇮🇳
১০ ই জুলাই,২০২০

📌 পাকিস্তান 🇵🇰
১০ ই জুলাই,২০২০

📌 আলজেরিয়া 🇩🇿
১৫ ই জুলাই,২০২০

📌 মরক্কো 🇲🇦
১৫ ই জুলাই,২০২০

📌 ফিলিপাইন 🇵🇭
১৫ ই জুলাই,২০২০

📌 দক্ষিণ আফ্রিকা 🇿🇦
১৫ ই জুলাই,২০২০

📌 জর্জিয়া 🇬🇪
(শুধুমাত্র জর্জিয়া সিটির জন্য)
১৫ ই জুলাই,২০২০

📌 লন্ডন 🇬🇧
১৫ ই জুলাই,২০২০

📌 কুয়েত 🇰🇼
১৫ ই জুলাই,২০২০

📌 লিবিয়া 🇱🇾
১৫ ই জুলাই,২০২০

📌 সাইপ্রাস (তুর্কি পক্ষ)
১ লা জুন,২০২০

📌 রাশিয়া 🇷🇺
১৫ ই জুলাই,২০২০

📌 বুলগেরিয়া 🇧🇬
১০ ই জুন,২০২০

📌 ব্রাজিল 🇧🇷
১ লা আগস্ট,২০২০

📌 আর্মেনিয়া 🇦🇲
১ লা আগস্ট,২০২০

📌 ফ্রান্স 🇫🇷
১ লা আগস্ট,২০২০

📌 গ্রীস 🇬🇷
১০ ই জুন,২০২০

📌 জার্মানি
১৫ ই জুন,২০২০

📌 স্পেন 🇪🇸
১ লা আগস্ট,২০২০

📌 ইতালি 🇮🇹
১ লা আগস্ট,২০২০

📌 অস্ট্রিয়া
১৫ ই জুন,২০২০

📌 আজারবাইজান
১৫ ই জুন,২০২০

📌 চেক প্রজাতন্ত্র
১৫ ই জুন,২০২০

📌 আমেরিকা 🇺🇸
১ লা সেপ্টেম্বর,২০২০

📌 সুইজারল্যান্ড
১৫ ই জুন,২০২০

📌 সংযুক্ত আরব আমিরাত
(বৈরুত বিমানবন্দর)
১ ই জুলাই,২০২০

👉তথ্য সুত্র - International Civil Aviation Organization.

Category

Telephone

Website

Address


Dhaka
1000

Opening Hours

Monday 09:30 - 18:00
Tuesday 09:30 - 18:00
Wednesday 09:30 - 18:00
Thursday 09:30 - 18:00
Saturday 09:30 - 18:00
Sunday 09:30 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when H.F Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.