Sunan Foundation
25/10/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ফিলিস্তিনের মাযলুম মুসলমানদের পাশে দাঁড়ান! একটি ঈমানী ও মানবিক আহ্বান৷
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,
আজ আমরা এমন এক সময় পার করছি, যখন মানবতার বিবেক কাঁদছে, মুসলিম উম্মাহর হৃদয় রক্তক্ষরণ করছে। পবিত্র ফিলিস্তিনের জমিনে আমাদের ভাই-বোন, মা-বোন, শিশু ও বৃদ্ধেরা দীর্ঘদিন ধরে যে অবর্ণনীয় নির্যাতন, হত্যাযজ্ঞ ও অমানবিকতার শিকার হচ্ছেন— তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি শিশু, চোখের সামনে সন্তান হারানো এক মা, একমুঠো খাবারের জন্য হাত বাড়ানো একজন বৃদ্ধ — এ চিত্র আমাদের বিবেক নাড়িয়ে দেয়। এই কষ্ট, এই কান্না আমাদের সবার কাঁধে দায়িত্ব হিসেবে চেপে বসেছে।
এই মহান দায়িত্ববোধ থেকেই সুনান ফাউন্ডেশন পরিচালিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "মাদরাসাতুস সুনান" ফিলিস্তিনের মাযলুম মুসলমানদের জন্য একটি অনুদান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে।
আমরা আপনাকে এই মহতী উদ্যোগে শরিক হওয়ার হৃদয়স্পর্শী আমন্ত্রণ জানাচ্ছি।
আপনার অনুদান হতে পারে—
☞ একটি ক্ষুধার্ত শিশুর মুখে একমুঠো খাবার,
☞ একজন আহত মুসলিমের চিকিৎসার খরচ,
☞ গৃহহীন পরিবারটির জন্য একটি উষ্ণ কাপড়,
☞ অথবা শহীদ পরিবারের জন্য একটি সামান্য আশ্বাস।
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন:
"যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তার প্রতিদান অবশ্যই দিবেন এবং তিনি উত্তম রিযিকদাতা"
(সূরা সাবা, আয়াত ৩৯)
প্রিয় ভাই ও বোনেরা,
আজই আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। আপনার দেওয়া ছোট একটি অংশ তাদের জন্য হতে পারে স্বস্তির নিঃশ্বাস, বেঁচে থাকার নতুন স্বপ্ন।
অনুদান পাঠানোর তথ্য:
📍 বিকাশ/নগদ নাম্বার: [ 01676600673 । 01707071885]
📞 যোগাযোগ: [01676600673 । 01707071885]
📌 উদ্যোগ:সুনান ফাউন্ডেশন
আসুন, আমরা দুনিয়ার এক কোণে কান্নারত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই — ঈমানের তাগিদে, মানবতার ডাকে।
ওয়াসসালাম,
সুনান ফাউন্ডেশন
31/07/2025
গা*জার শিশুদের অনাহারে মৃত্যু আমাদের জন্য যাতে অভিশাপ না হয়, চলুন আমাদের সামর্থ্য নিয়ে আমরা তাদের পাশে দাড়াই।
19/08/2024
ছাত্ররা গাওয়াইলো, নাচাইলো, এখন দেখি কুরআন তেলাওয়াত আর হেদায়েতের দোয়া কইরা পদত্যাগ করাইলো। আরও কি কি যে দেখবো!!!❤️❤️❤️
15/08/2024
রিঅরগানাইজ হতে বলা আওয়ামীলীগের প্রেতাত্মারা বিপ্লবী ছাত্রদের খাবারে বিষ দিয়ে মারছে।
ছাত্রদের আর খাবার দেয়ার প্রয়োজন নেই। ছাত্ররাও কারও কাছ থেকে খাবার নিবেনা। কারও যদি ইচ্ছে হয় কিছু দিতে। তাহলে প্রত্যেক মোড়ে বুথ থাকবে, সেখানে যার যার বাজেট পেমেন্ট করে দিবে, তারপর ওরা কিনে খাবে। সরাসরি খাবারের প্যাকেট দেয়ার ও নেয়ার প্রয়োজন নাই।
ভিডিওর লিংক কমেন্টে।
13/08/2024
আল্লাহর কৌশলই চুড়ান্ত!!!
10/08/2024
আজ ১০ আগস্ট, আবার শুরু করলাম লাঞ্চ বিতরণ। দারুল ইলম মাদরাসার সৌজন্যে। এক বোনের সহযোগিতায়।
আপনার সন্তানের ব্যাপারে কিছু পরামর্শ। যোগ্য হাফেজ বানাতে চাইলে কথাগুলো একটু মনযোগ দিয়ে শুনুন। যোগাযোগ 01676600673
27/01/2024
আহ, কুরআনের পাখিদের হাদিয়া দেয়ার যে কি প্রশান্তি!!!
26/01/2024
কুরআনের পাখিদের হাতে নতুন কুরআন কারিম তুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ।
26/01/2024
সুনান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতের কম্বল হাদিয়া সিরাজগঞ্জ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
17/e/7 Noyatola, Modhubag, Moghbazar
Dhaka
1217
Opening Hours
| Monday | 10:00 - 19:00 |
| Tuesday | 10:00 - 19:00 |
| Wednesday | 10:00 - 19:00 |
| Thursday | 10:00 - 19:00 |
| Saturday | 10:00 - 19:00 |
| Sunday | 10:00 - 19:00 |