Subhanallah

Subhanallah

Share

27/05/2026

রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ মোতাবেক সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা— তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন)। 🤲✨
কোরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের জীবনের পথচলা। মহান আল্লাহ আমাদের সবার কোরবানি, ত্যাগ এবং ইবাদত কবুল করুন। আমিন।
ঈদ মোবারক! 🌙❤️
#কোরবানি

19/05/2026

🌙 জিলহজ্জ মাসের গুরুত্বপূর্ণ আমল ও কুরবানীর সুন্নাহ

​পবিত্র জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন মহান আল্লাহর নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ। এই বরকতময় দিনগুলোতে যারা কুরবানী করার সংকল্প করেছেন, তাদের জন্য আল্লাহর রাসূল (সা.) একটি বিশেষ সুন্নাহর নির্দেশনা দিয়েছেন।

​📜 রাসুলুল্লাহ (সা.) এর নির্দেশনা:

​হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

​"যে লোক জিলহজের নতুন চাঁদ দেখেছে এবং কুরবানীর নিয়ত করেছে, সে যেন নিজের চুল ও নখ (কুরবানী করার পূর্ব পর্যন্ত) না কাটে।"

(সুনানে তিরমিযী, হাদিস: ১৫২৩)

​💡 এখানে একটি জরুরি ও পরিষ্কার বিষয়:

​কুরবানী শুধুমাত্র এবং কেবলমাত্র আল্লাহর নামে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই সম্পন্ন হয়। কোনো মানুষ, মুরুব্বি বা পীরের নামে কুরবানী হয় না। তবে পরিবারের যে সদস্যরা কুরবানীর খরচ বহন করছেন বা যাদের পক্ষ থেকে এই কুরবানীটি আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে, চাঁদ দেখার পর থেকে কুরবানীর পশু জবেহ হওয়া পর্যন্ত মূলত তারাই এই চুল ও নখ না কাটার আমলটি করবেন।

​📝 আমাদের করণীয়:

​কখন থেকে বিরত থাকবেন: জিলহজ্জ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকে (অর্থাৎ জিলহজ্জের ১ তারিখ শুরু হওয়া মাত্রই) চুল, নখ, গোঁফ বা শরীরের কোনো পশম কাটা বা ছাঁটা থেকে বিরত থাকতে হবে।

​কখন কাটবেন: ঈদের দিন আল্লাহর নামে আপনার কুরবানীর পশুটি জবেহ করার পর আপনি স্বাভাবিকভাবে চুল ও নখ কাটতে পারবেন।
#জিলহজ্জ #কুরবানী #সুন্নাহ

Want your place of worship to be the top-listed Place Of Worship in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka