Excellent It
25/04/2023
যার রাগ বেশি, তার হৃদয়ে ভালবাসাও বেশি।
-হজরত আলী (রাঃ)।
যদি তুমি সারা জীবনের মত স্ত্রীকে ভালো বন্ধু হিসেবে পেতে চাও, তাহলে তোমার মনে একটা কবর তৈরি করো, যাতে তুমি তোমার স্ত্রীর ভুলগুলো তোমার
মনে দাফন করতে পারো।
-হজরত আলী (রাঃ)।
সাথী যতই খারাপ হোক না কেনো, তার সাথে বন্ধুত্ব নষ্ট করো না, কেননা পানি যতই খারাপ হোক না কেন তা পিপিসা মিটাতে না পারলেও আগুন ঠিকই নিভিয়ে দেবে।
-হজরত আলী (রাঃ)।
মানুষের মনে এমন ভাবে জায়গা কর, যেন মরে গেলেও সে তোমার জন্য দোয়া করে, আর জীবিত থাকলে যেন দেখা করার আশা রাখে।
-হজরত আলী (রাঃ)।
কাউকে কখনো নিজের সবকিছু ভেবো না, কেননা মানুষ যখন তোমায় ভালোবাসে তখন তোমার সব ভুল আর খারাবি ভুলে যায়। আর যখন ঘৃণা ও শত্রুতা পোষণ করে তখন তোমার সব ভালো কাজ ভুলে যায়। -হজরত আলী (রাঃ)।
দুনিয়ার সুখঃ
১. মা-বাবা। ২.নেক স্বামী। ৩. নেক বিবি। ৪. নেক ছেলে মেয়ে।
আখেরাতের সুখঃ
১. ইলম। ২. পরহেজগারী। ৩. সদকা। ৪. নেক আমল।
শরিরের সুখঃ
১. কম খাওয়া। ২. কম ঘুমানো। ৩. কম কথা বলা। ৪. কম হাসা।
মনের সুখঃ
১. সবর। ২. জিকির ও তাসবীহ পাঠ করা। ৩. আল্লাহর শোকর আদায় করা। ৪. ভাবগাম্ভির্য থাকা।
ঈমানের স্বার্থকতাঃ
১. লজ্জা। ২. পাক পবিত্র থাকা। ৩. সত্যের সাথে থাকা। ৪. ইনসাফ করা।
যেসব কথায় আল্লাহ নারাজ হনঃ
১. পারস্পরিক সম্পর্ক ছিন্ন করা। ২. মা বাপের উপর কথা বলা। ৩. স্বামী অবাধ্য হওয়া এবং স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করা। ৪. কারো সাথে প্রতারণা, ছলনা এবং মোনাফেকি করা। ৫. আজানের সময় কথা বলা আর কাজ করা। ৬. নামাজের পর দোয়া না করা। ৭. দাঁড়িয়ে পানি পান করা। ৮. গালাগালি করা। ৯. হিংসা রাখা। ১০. ঘরে মেহমান দেখে নারাজ হওয়া। ১১. চিরন্তন সত্যকে মিথ্যা প্রচার করা। ১২. ইসলামি শরীয়াহ অস্বীকার করা। ১৩. কারো সাথে তিন দিনের বেশী কথা বলা বন্ধ রাখা। ১৪. ওয়াক্ত মত সালাত আদায় না করা।
উপকারী কয়েকটি কথাঃ
যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো। যদি মুখের ঔজ্জল্যতা বৃদ্ধি করতে চাও তাহলে নিয়মিত তাহাজ্জুদ পড়ো।
যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও তাহলে কুরআন তেলাওয়াত করো।
যদি শরীর সুস্থ পেতে চাও তাহলে রোজা রাখো।
যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে ইসতেগফার পড়ো।
যদি ঘরে বরকত চাও তাহলে দরুদ শরিফ পড়ো।
যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে দোয়া করো।
আল্লাহ পাক আমাদেরকে ভাল থাকার ও ভাল কাজের তওফীক দান করুন, আমীন।
Collected
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Dhaka
1230