Health Tips

Health Tips

Share

27/03/2018

পিরিয়ডের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির উপায়

পেইন কিলার কিংবা হট প্যাড নয়, ডায়েট দিতে পারে আপনাকে পিরিয়ডের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি। সম্প্রতি বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন।

জল: শুধুমাত্র পরিমাণ মতো জল খেলে অনেক বেশি সুস্থ থাকা যায়। নিস্তার মেলে পেটের ব্যাথা থেকেও। চিকিৎসকেদের মতে, এই সময়ে শরীরে জলের ভারসাম্য বজায় রাখা জরুরি।

ডার্ক চকলেট: এটি একটি স্বাস্থ্যকর খাবার। যা পেশীকে রিল্যাক্স থাকতে সাহায্য করে।

ক্যালসিয়াম: ক্যালসিয়াম তলপেটে ব্যাথা কমানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। তবে ক্যালসিয়ামের জন্য দুগ্ধজাত কোনো পণ্য এই সময়ে না খাওয়াই ভালো। এতে ব্যথা বাড়ে। আমন্ড, তাজা শাক-সবজি খেতে পারেন।

সেলেরি: এই সবজিতে প্রচুর পরিমাণে জল এবং মিনারেল রয়েছে।

ছাতু: তলপেটে ব্যাথা কমানোর জন্য ছাতুর জুরি মেলা ভার। শুধুমাত্র ব্যাথা কমানো নয়, এটি অনিদ্রা কাটানোর পাশাপাশি মুডকেও ভালো রাখে।

আনারস: পেশী রিল্যাক্স রাখায় ব্যাথা থেকে অনেকটা মুক্তি দেয় আনারস। রস, গ্রিল বা টুকরো যে কোনো উপায়ে আনারস খাওয়া যেতে পারে।

কলা: যে কোনো রকম ব্যাথা থেকে মুক্তি দেয় কলা। তাই সারা বছর এই ফলটি ডায়েটে রাখা উত্তম।

গ্রিন টি: পিরিয়ডের কয়েক দিন কফি থেকে দূরত্ব বজায় রাখা ভালো। এ সময় গ্রিন টি খাওয়া যেতে পারে। গ্রিন টি আপনাকে তরতাজা রাখবে।

পালং শাক: পালং শাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। স্বাদ যদি অপছন্দের হয়, তা হলে আমন্ড দুধ বা ফলের সঙ্গে মিশিয়ে খেলে ব্যাথা থেকে উপশম মিলবে।

মাছ: এই সময়ের জন্য মাছ ভীষণ উপকারি। মাছের ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোস্টাগ্ল্যান্ডিন (ব্যাথার জন্য দায়ী হরমোন)-এর মাত্রা ব্যাথা কমায়। তবে নোনা জলের মাছ খাওয়া ভালো।

প্রতিদিন এর টিপস্ আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক (y) দিন আমাদের ফ্যান পেইজে এবং শেয়ার করুন ।

#সুস্থ_থাকুন_সুস্থ_রাখুন

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhanmondi
Dhaka