Shazzat Udash
12/01/2026
একটা টি২০ ম্যাচে পাওয়ার প্লেতে আপনার স্কোর ৫৪/১। মিডল ওভারস, অর্থাৎ ৭-১৫, এই ৯ ওভারে আপনি তুলেছেন মাত্র ৫০ রান! এই পরিসংখ্যানে মনে হতেই পারে যে মাঝখানের ওভার গুলোতে ব্যাটিং টিমে একটা ধস নেমেছে। কিন্তু চোখ কপালে উঠে যাবে যখন জানবেন এই মাঝখানের নয় ওভারে উইকেট গিয়েছে মাত্র দুটো! এরপর শেষ চার ওভারে ঝড় তুলে ৭৪ রান বোর্ডে ওঠানোর পরেও একটা ব্যাটিং উইকেটে ১৭৮ রান কিন্তু যথেষ্ট নয়। সেটাই রংপুর রাইডার্স কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়রস; হেসে খেলেই ১৭৯ রানের টার্গেট তারা টপকে গেছে! ভেসে গেল ওপেনিং এ নেমে তাওহীদ হৃদয়ের ৫৭ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস। হৃদয় পুরো ২০ ওভারই টিকে ছিলেন, তাহলে মাঝখানের ওভার গুলার দুরাবস্থার জন্য কে দায়ী? হৃদয় কি আরেকটু অন্যরকম কিছু করতে পারতেন এত দুর্দান্ত ইনিংস খেলার পরেও?
এগুলো নিয়েই আলোচনা করেছি আজকের ভিডিওতে। লিংক কমেন্টে দিলাম।
01/12/2025
নাঈম শেখ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে পারফর্ম করে যাচ্ছেন যে কোন আসরে, যে কোন ফরম্যাটে। গত কয়েক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লীগেও নাঈম শেখ কিন্তু উঁচু পারিশ্রমিকে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। এতদিন বিপিএলে প্লেয়ারস ড্রাফট হয়ে আসছিল দেখে আমরা আসলে বুঝতে পারছিলাম না যে নাঈম শেখ বিপিএল এর মত জায়গায় কতটা হট কেক হতে পারেন! যেই মাত্র নিলাম ফিরলো, একমাত্র কোটিপতি হয়ে গেলেন এই নাঈম শেখ!
তবে আসল বাজিটা কিন্তু জিতেছেন হাবিবুর রহমান সোহান এবং তাওহীদ হৃদয়! সোহান কিছুদিন আগেই রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন, যেটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড। খুব স্বাভাবিকভাবেই আমরা জানতাম যে তাকে নিয়ে একটা টানাটানি হবে নিলামে। কিন্তু তাই বলে B ক্যাটাগরির একজন খেলোয়ার ১৮ লক্ষ থেকে দাম উঠতে উঠতে ৫০ লক্ষ টাকায় বিক্রি হবেন এটা সম্ভবত আমরা কেউই চিন্তা করিনি। ভিত্তি মূল্য থেকে হিসেব করলে ১৭৮ শতাংশ দাম বেড়েছে হাবিবুর রহমান সোহানের। অন্যদিকে তাওহীদ হৃদয়ের কথা যদি বলি নাঈম শেখের পর দ্বিতীয় সর্বোচ্চ দাম তার উঠেছে, ৯২ লক্ষ টাকা! B ক্যাটাগরির হৃদয় ৩৫ লক্ষ টাকা ভিত্তিমূল্য থেকে ৯২ লক্ষ টালায় উঠেছেন, অর্থাৎ এখানে তার ১৬৩ শতাংশ মূল্যবৃদ্ধি হয়ে এই তালিকায়ও দুই নম্বরে নিজের অবস্থানটা করে নিয়েছেন।
আজকের ভিডিওতে আরেকটু বিস্তারিত আলোচনা করেছি, লিংক কমেন্টে দিলাম।
22/11/2025
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন যখন প্রথম উইকেটটা পেলেন তাইজুল, তখনই ইতিহাস গড়লেন বাংলাদেশের হয়ে! সাকিবকে ছাড়িয়ে একাই বনে গেলেন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী! দিন শেষ হতে হতে আরো দুটি উইকেট পেয়েছেন এবং দাঁড়িয়ে রয়েছেন ২৪৯-এ। কালকে নিশ্চয়ই চাইবেন আরও একটা উইকেট অন্তত তুলে নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে ২৫০ টেস্ট উইকেট শিকার করতে।
কিন্তু তাইজুলের ক্ষেত্রে প্রশ্ন বারবার উঠে যায় দেশে এবং দেশের বাইরে তার পারফর্ম্যান্সের তারতম্যের জন্য।অস্বীকার করার উপায় নেই পার্থক্যটা অনেক বেশি, কিন্তু ১১ বছরে তাইজুল দেশের বাইরে মাত্র ১৮ টা টেস্ট খেলেছেন! এতটা অনিয়মিতভাবে যিনি দেশের বাইরে সুযোগ পান তাকে আসলে দেশের বাইরের নাম্বার নিয়ে বিচার করাটা কতটুকু যৌক্তিক?
আজকের ভিডিওতে আলোচনা করেছি সেগুলো নিয়েই! লিংক কমেন্টে দিলাম।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Dhaka