Treadeal.com.bd
18/06/2020
বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটির ৬৫% মানুষের বয়স ৩৫ বছরের নিচে। সংখ্যার দিক থেকে তাই বাংলাদেশ শুধুমাত্র বৃহৎ (জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে ৮ম) নয়; বরং যুব সম্প্রদায়ের সংখ্যার দিক থেকে বৃহৎ একটি দেশ। প্রতি বছর গড় জিডিপি প্রবৃদ্ধির হার ৭% এবং বর্ধিষ্ণু নগরায়ন মধ্যবিত্ত শ্রেণীর আয় বাড়িয়ে দিয়েছে। দেশের এ মধ্যবিত্ত শ্রেণীই ই-কমার্স কর্মকান্ডের মূল চালিকাশক্তি হবে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে বলতেই হয়। সরকারের জোরালো পদক্ষেপের ফলে বিগত কয়েক বছরে ডিজিটাল বা তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জনসেবাসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন লক্ষ করা যায়।
ইতোমধ্যে সারাদেশে মোট ৫,২৭৫ টি ইউনিয়নকে ০ ইন্টারনেট নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়েছে যা প্রান্তিক পর্যায়ের বৃহৎ জনগোষ্ঠীর নিকট জীবন ঘনিষ্ঠ নানাবিধ বিষয় যেমন- পরীক্ষার ফলাফল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য, চাকুরী বিষয়ক তথ্য, ইউটিলিটি বিল পরিশোধ, ই-মেইল যোগাযোগ, জন্ম-মৃত্যুর নিবন্ধন, মোবাইল ব্যাংকিংসহ বিবিধ সরকারি সেবা প্রদানে সহায়তা করছে।
মূলত অনলাইনে ব্যবসা পরিচালনার একটি আধুনিক ডিজিটাল মাধ্যম, যা সরকারের বিভিন্ন ক্ষেত্রসমূহের মধ্যে সমন্বয় সাধন, ব্যবসায়িক লেনদেন ও যোগাযোগ সহজীকরণ এবং সারাদেশে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ক্রমবিকাশমান বিশ্বায়ন প্রক্রিয়ার কারণে ই-কমার্সের পরিধি এবং জনপ্রিয়তা বিশ্বব্যাপী বেড়ে চলেছে।
২০১৬ সালে বাংলাদেশের ই-কমার্স খাতে ৭২ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে যা বাংলাদেশে ই-কমার্সের ইতিহাসে অত্যন্ত আশাপ্রদ অগ্রগতি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান মতে, জানুয়ারি-সেপ্টেম্বর ২০১৬-তে মোট ৩.৫৯ বিলিয়ন টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার) ই-কমার্সের মাধ্যমে লেনদেন হয়েছে যা ২০১৫ সালে রেকর্ড মতে ২.১৬ বিলিয়ন টাকা (৩০ মিলিয়ন মার্কিন ডলার) ছিলো। দেশে ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা অধিক এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬০ মিলিয়নের অধিক যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
leverage on Information and Communication Technologies (ICT) to
achieve these ambitious targets and has undertaken a number of significant actions under its Digital Bangladesh program.
Click here to claim your Sponsored Listing.
Website
Address
38, Gorieb-E-Nawaz Avenue, Sector:11, Uttara
Dhaka
1230