Wills Media

Wills Media

Share

Crime Patrol - Bengali - Episode 145 02/03/2019

Crime Patrol

Channel : Sony Aath
Season : 1
Episode : 145
Runtime : 36:06
Language : Bangla
Director : Subramanian S. Iyer
Producers : Prem Krishen Malhotra, Sunil Mehta, Sanjeev Sharma, Vipul Shah
Writer : Subramanian S. Iyer, Deepak Chaurasia, Sania Sayed, Vinisha Dhamankar, Rajesh Yadav

Summary

খুশীর হঠাৎ একদিন প্রচণ্ড পেট ব্যাথা শুরু হয় এবং তাকে ঔষধ দেয়া হয়। এরপর একদিন খুশীর প্রচণ্ড বমিও হয়। তাকে পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার বলে যে খুশী অন্তঃসত্ত্বা।

আরাধনার পরিচালক লক্ষ্মীর এটি প্রথমে বিশ্বাস হয় না পরে তারা ব্যাপারটি পুলিশকে জানায়। ওদিকে ডাক্তার খুশীর রিপোর্ট দেখে পুলিশকে জানায় যে খুশীকে আরাধনাতে আসার আগেই অন্তঃসত্ত্বা হয়ে যায়। পুলিশ তখন নারীনিবাশে যে দুইজন পুরুষ কাজ করতো রামদিন ও কুলবন্ত তাদেরকে জেরা করে জিজ্ঞেস করলে রামদিন বলে দেয় যে তারা দুইজন ও আরাধনার হরিরাম ও সুরেশ মিলে খুশীকে ধর্ষণ করতো এবং এ কাজে তাদেরকে আরাধনা ও নারী নিবাশের বিমলা ও ছায়া তাদেরকে সহযোগিতা করে। পরে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে।

এদিকে আরাধনার পরিচালক লক্ষি ও ডাক্তার সীমা খুশীর মানসিক অসুস্থতার জন্য মনে করে যে খুশী এই বাচ্চা লালনপালন করতে পারবে না। তাই তারা গর্ভপাতের জন্য আদালতে আপিল করে। আদালত প্রমাণ যাচাই বাছাই করার পর খুশীর গর্ভপাত করানোর নির্দেশ দেয়। এটি আবার একজন সামাজিক কর্মীর চোখে পরে যিনি একজন উকিল। তিনি আবার কোর্টে আপিল করেন যে খুশীর অনুমতি ব্যাতিত এই গর্ভপাত করা ঠিক হবে না। খুশীকে পরে জিজ্ঞেস করলে সে বাচ্চা জন্ম দেয়ার কথা বলে এবং সে বাচ্চা জন্ম দেয়। বাচ্চা জন্ম দেয়ার পর সে খুব ভালমতো তার বাচ্চার যত্ন নিতে পারে এবং তার মানসিক অবস্থার পরিবর্তনও দেখা যায়।

Video Link:

Crime Patrol - Bengali - Episode 145 "Crime Patrol coming back in its 4th season attempts to bring stories of crime happening all around the country. Crimes that tell us, we need to be careful, ...

Want your business to be the top-listed Travel Agency in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


GPO Box/37
Dhaka