Learn Hunter

Learn Hunter

Share

02/01/2026

আমাদের ভিন্ন ভিন্ন রকমের সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ থিম রয়েছে চাইলে আপনি আপনার ইকমার্স ওয়েবসাইট টিকে আরো সুন্দর এবং প্রফেশনাল করতে এই থিম গুলো ব্যবহার করতে পারেন আপনার সেল আরো অনেকগুন বেড়ে যাবে । আপনার ওয়েবসাইট যদি সহজ না হয় মানুষ সহজে না পণ্য কিনতে অপরে তাহলে আর লাভ নেই । দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন আপনার অনলাইন ইকমার্স ব্যবসা চালু করুন।
ভিজিট করুন : sellsull.com
কল করুন/ হোয়াটস্যাপ :01346950758

02/01/2026

🔥 নিজের অনলাইন বিজনেস শুরু করার সবচেয়ে সহজ সমাধান – Sellsull

চাকরির পেছনে না ছুটে
এখনই শুরু করুন নিজের অনলাইন ব্যবসা 💼🛒

Sellsull হলো একটি সম্পূর্ণ বাংলাদেশি eCommerce প্ল্যাটফর্ম, যেখানে আপনি খুব সহজেই—

✅ নিজের অনলাইন শপ/ওয়েবসাইট খুলতে পারবেন
✅ ফেসবুক থেকে অর্ডার ম্যানেজ করতে পারবেন
✅ সব বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন
✅ দেশের সব কুরিয়ার সার্ভিস একসাথে পাবেন
✅ অটোমেটিক ইনভয়েস ও অর্ডার ট্র্যাকিং সিস্টেম
✅ ফেক কাস্টমার শনাক্ত ও ব্লক করার সুবিধা
✅ Facebook Pixel, Google Tracking সহ ফুল মার্কেটিং সাপোর্ট
✅ POS সিস্টেম ও আনলিমিটেড ল্যান্ডিং পেজ

💡 কোনো টেকনিক্যাল জ্ঞান লাগবে না
💡 ফ্রি প্ল্যানে শুরু করুন, প্রয়োজন হলে পরে আপগ্রেড করুন

📈 আপনি শুধু সেলস বাড়ান,
বাকি সবকিছু Sellsull সামলাবে

👉 আজই অ্যাকাউন্ট খুলুন
👉 আপনার ব্যবসাকে নিয়ে যান নেক্সট লেভেলে 🚀

📩 ইনবক্স করুন / কমেন্ট করুন “START”
ভিজিট করুন : sellsull.com

10/08/2025

Cherry-pick কী?
git cherry-pick হলো এমন একটি Git কমান্ড যা একটি বা একাধিক নির্দিষ্ট কমিটকে অন্য ব্রাঞ্চে কপি করে নিয়ে আসে, merge বা rebase ছাড়াই।

এটাকে ঠিক এমন ভাবে ভাবুন যে —কোনো গাছ থেকে শুধু আপনার পছন্দের একটা পাকা চেরি ফল তুলে নিলেন , পুরো গাছ টেনে আনার দরকার হলোনা।

কেন Cherry-pick ব্যবহার করা হয়?
ধরুন আপনার feature-branch এ একটি গুরুত্বপূর্ণ bug fix করা হয়েছে, কিন্তু সেটা main ব্রাঞ্চেও লাগবে।আপনি চাইলে পুরো feature-branch merge করতে পারেন, কিন্তু তাতে অন্য অসম্পূর্ণ কোডও main-এ চলে আসতে পারে।এই সমস্যা এড়াতেই Cherry-pick ব্যবহার করা হয়শুধু সেই নির্দিষ্ট fix commit main-এ নিয়ে আসার জন্যে।

কিভাবে Cherry-pick করবেন?
১ প্রথমে যেই ব্রাঞ্চ এ কমিট আনবেন সেই ব্রাঞ্চে যান। [git checkout main]
২ কমিট হ্যাশ খুঁজে বের করুন [গিট্ log]
৩ Cherry-pick চালান [git cherry-pick কমিটিডি]
৪ চাইলে একাধিক কমিট একসাথে চেরিপপিক করতে পারেন [git cherry-pick hash1 hash2 hash3]

যদি cherry-pick করার সময় conflict হয়, Git আপনাকে দেখাবে কি সমস্যা হয়েছে ।
সুতরাং কনফ্লিক্ট রেসল্ভড করে
git add .
git cherry-pick --কন্টিনিউ

সমাধান করুন এবং দেখবেন ওই কমিট এর কোড আপনার ব্রাঞ্চ এ চলে আসছে তারপর টেস্ট করুন সব ঠিক আছে কিনা।

Cherry-pick এর সুবিধা
১ নির্দিষ্ট কমিট টার্গেট ব্রাঞ্চে আনা যায়।
২ পুরো ব্রাঞ্চ merge করতে হয় না।
৩ কোড isolation বজায় থাকে।
৪ Production hotfix দ্রুত main ব্রাঞ্চে আনা যায়

Cherry-pick এর অসুবিধা
১ Merge history হারিয়ে যেতে পারে (কোথা থেকে এসেছে বোঝা কঠিন)।
২ ভুলভাবে ব্যবহার করলে duplicate commit তৈরি হতে পারে।
৩ বড় বা dependent commit cherry-pick করলে dependency mismatch হতে পারে।

বাংলাতে লিখতে গেলে টাইপিং এ অনেক সমস্যা হয় তাই কোথাও কোথাও অনেক বানান ভুল থাকতে পারে ক্ষমা করবেন।

30/07/2025

Laravel Folio কি?

Laravel Folio হলো Laravel-এর একটি পেজ-ভিত্তিক রাউটিং সিস্টেম যেটা কিনা ফাইল স্ট্রাকচার ব্যবহার করে নিজ নিজ ভাবে রাউট তৈরি করে যেমন তা আমরা nextjs এ দেখি । এটি Next.js-এর pages ডিরেক্টরি থেকে অনুপ্রাণিত, যেখানে ফাইলের নাম ও অবস্থান অনুযায়ী URL তৈরি হয়। উদাহরণ, pages/about.blade.php ফাইলটি /about তার মানে এই ইউআরএল এ গেলে অটোমেটিক ভাবে কাজ করবে।

কিভাবে ব্যবহার করবেন?
ইনস্টল করার প্রসেস খুব ই সিম্পল আপনি ডকুমেন্টেশন এ গেলেই দেখতে পারবেন। আহামরি কিছুই না।

পেজ তৈরি করবেন যেভাবে ,
resources/views/pages ডিরেক্টরিতে Blade ফাইল তৈরি করুন:

স্ট্যাটিক পেজ:
pages/index.blade.php → / (হোমপেজ)
pages/about.blade.php → /about

ডাইনামিক পেজ (প্যারামিটার সহ):
pages/users/[id].blade.php → /users/123
pages/blog/[slug].blade.php → /blog/my-first-পোস্ট

পেজ এ ডাটা পাস করতে চাইলে আপনি ব্লেড এই ডাটা পাস করতে পারবেন। এবং নির্দিষ্ট পেজে মিডলওয়্যার যোগ করতে config/folio.php-এ কনফিগার করতে হয়।

উপকারিতা :

১ দ্রুত ডেভেলপমেন্ট: রাউট ম্যানুয়ালি ডিফাইন করার প্রয়োজন নেই।
২ সহজ স্ট্রাকচার: ফাইল অর্গানাইজেশন URL স্ট্রাকচার বোঝায়।
৩ Laravel ইন্টিগ্রেশন: Eloquent, Validation, মিডলওয়্যার ইত্যাদির সাথে সহজে কাজ করে।
৪ ডাইনামিক রাউট: প্যারামিটার সহ রাউট তৈরি করা সহজ।

সতর্কতা :

১ বড় প্রজেক্টে: জটিল রাউটিং লজিকের জন্য routes/web.php ব্যবহার করাই ভালো।
২ পারফরম্যান্স: অতিরিক্ত ডাইনামিক রাউট সার্ভার লোড বাড়াতে পারে।

আগেই বলে নিচ্ছি আপনার এপ্লিকেশন বড় হলে আমি এটা আপনাকে ব্যবহার করতে বলছিনা।

প্রজেক্ট উদাহরণ :

# পেজ তৈরি
touch resources/views/pages/index.blade.php
touch resources/views/pages/about.blade.php
touch resources/views/pages/users/[id].blade.php

# ব্রাউজারে অ্যাক্সেস
localhost:8000/ → index.blade.php
localhost:8000/about → about.blade.php
localhost:8000/users/123 → [id].blade.php (id=123)

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


132 Gandaria D. I. T Plot
Dhaka
1204