PinkEver
02/05/2017
শরীর ভালো থাকলে যেমন কাজের স্পৃহা বাড়ে, তেমন মনও থাকে ফুরফুরে ও সতেজ। আর মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। তাছাড়া সুস্থ, সুন্দর ও ফিট শরীর সবারই কাম্য। তাইতো বলা হয় 'স্বাস্থ্যই সকল সুখের মূল'। স্বাস্থ্য ভালো তো সব ভালো। তবে সুস্থ থাকার জন্য সবাইকেই হতে হবে সচেতন, প্রতিদিন মেনে চলতে হবে কিছু নিয়ম। তাহলেই থাকবেন সুস্থ এবং হবেন সুন্দর দেহের অধিকারী।
সারাবছর নানা উপায়ে আমরা নিজেদের ফিট রাখার চেষ্টা করি। অনেক সময় সেটা মেনটেইন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। মাঝে মাঝে ডায়েট কিংবা এক্সারসাইজের হিসাবটাও ভুল হয়ে যায়। এ সমস্যার সমাধান করা যায় ক্যালরি বার্নের মাধ্যমে। আর সেটার জন্য ফ্রিহ্যান্ড এক্সারসাইজ হতে পারে একটি সহজ মাধ্যম।
এখন ব্যায়াম করার বেশ কিছু ভালো জায়গা তৈরি হয়েছে যেখানে অর্থের বিনিময়ে আধুনিক ব্যায়ামের যন্ত্র ব্যবহার করে শরীর ফিট রাখা যায়। কিন্তু দশটা-পাঁচটা অফিস আর সাংসারিক বিড়ম্বনা সয়ে দৈনন্দিন রুটে জিম সংযোগ করতে অনেকেই হিমশিম খান। ফলে দেখা যায়, জিমে যাওয়ার ব্যাপারটা কেবল মাসে মাসে জিম ভাড়া দেওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকে। আর তাই নিজেকে ফিট রাখতে সবচেয়ে কার্যকর হচ্ছে ফ্রিহ্যান্ড ব্যায়াম। প্রতিদিন একটা ফ্রি সময়ে কিছুটা ফ্রিহ্যান্ড এক্সারসাইজ প্রত্যেকেরই করা উচিত। এতে আপনি শারীরিক ও মানসিক দুই দিক থেকেই প্রফুল্ল থাকবেন। ফ্রিহ্যান্ড ব্যায়ামের জন্য তেমন কোনো নিয়ম মেনে চলা দরকার হয় না। তবে ব্যায়ামের নিয়মগুলো একজন এক্সপার্ট থেকে জেনে নিন।
নাচ, জগিং, সুইমিং, অ্যারোবিক্স, সিঁড়ি দিয়ে ওঠানামা—সবই এক ধরনের ফ্রিহ্যান্ড এক্সারসাইজ। এর মধ্য থেকে আপনার পছন্দের এক্সারসাইজটি বেছে নিন। ফ্রিহ্যান্ড করলে কোনো ইন্টারনাল বা এক্সাটারনাল ক্ষত হয় না, কারণ ফ্রিহ্যান্ডে কোনো ভারী এক্সারসাইজ ইকুইপমেন্ট ব্যবহার করার প্রয়োজন নেই। এক্সারসাইজের মাধ্যমে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায়। ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে এবং ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে। যোগাসন করার আগেও ওয়ার্মআপ করার জন্য কিছু নির্দিষ্ট ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করুন। নিয়মিত এক্সারসাইজ করলে হার্ট এবং ফুসফুস ফাংশন ভালো হয়। ফ্রিহ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে খুব তাড়াতাড়ি ফিটনেস টার্গেট অ্যাচিভ করা সম্ভব নয়। কিন্তু ফ্রিহ্যান্ড এক্সারসাইজের ফল দীর্ঘস্থায়ী। ফ্রিহ্যান্ড এক্সারসাইজের মধ্যে স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। ঘাড়, হাত, পায়ের জন্য উপযুক্ত বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ বেছে নিন। যারা নিয়মিত জিম করেন, তারা জিম শুরু করার আগে ওয়ার্মআপ করুন ফ্রিহ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে। যোগাসন করার আগেও ওয়ার্মআপ করার জন্য কিছু নির্দিষ্ট ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করুন।
উপকারিতা:
আরও পরতে লিঙ্কে ক্লিক করুনঃ https://goo.gl/9zTDSF
http://www.pinkever.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8c%e0%a6%b6%e0%a6%b2/
নিজের ফিটনেস ধরে রাখার যত কলা কৌশল শরীর ভালো থাকলে যেমন বাড়ে কাজের স্পৃহা বাড়ে, তেমন মনও থাকে ফুরফুরে ও সতেজ। আর মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। তাছাড়া সুস্থ, সুন্দর ও ফিট …
23/04/2017
‘প্রথা ভেঙে কোনো কাজ করতে গেলে সবাই বাধা দেবে, এটাই স্বাভাবিক। চারপাশের মানুষ যতই বলুক তুমি পারবে না, সাফল্য ধরা দেবে ওই পা টেনে ধরা “না” কে না বলার মাধ্যমেই।’ বলছিল সালিহা রেহানাজ।
‘না’কে ‘না’ বলেই সাফল্য পেয়েছে এই কিশোরী। নারীর নিরাপদ স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে গিয়ে সালিহা উদ্ভাবন করেছে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন। আর এই উদ্ভাবনের পথ ধরে সে অর্জন করেছে ‘গুগল সায়েন্স ফেয়ার ২০১৬’-এর ‘গ্লোবাল ফাইনালিস্ট’ খেতাব, যা তাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। সালিহা থাকে থাইল্যান্ডে।
‘না’কে ‘না’ বলেই সাফল্য পেয়েছে সালিহা রেহানাজ – PinkEver Only One Platform for Women
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka