Engr. Azizul Hoque
06/12/2025
অভিজ্ঞতা সম্মানের।
কিন্তু ইঞ্জিনিয়ারিং খাতা কলম আর ক্যালকুলেশনে।
06/12/2025
আপনার স্বপ্নের বাড়ির রড (Steel) কত গ্রেডের হওয়া উচিত?
সিমেন্টের মতো রডের (Reinforcement Steel) গায়ে লেখা গ্রেড বা মার্কিং কোনো সাধারণ সংখ্যা নয়; এটি আপনার ভবনের ভূমিকম্প সহনশীলতা এবং টেনসাইল স্ট্রেন্থ (টান সহ্য করার ক্ষমতা) নির্দেশ করে। বাংলাদেশে বাড়ি নির্মাণের ক্ষেত্রে সঠিক গ্রেডের রড নির্বাচন করাটা অত্যন্ত জরুরি।
রডের গ্রেড আসলে কী?
সহজ কথায়, গ্রেড বলতে রডের Yield Strength বোঝায়। যেমন, ৬০ গ্রেড (60 Grade) এর রড মানে হলো, প্রতি বর্গ ইঞ্চিতে এই রড ৬০,০০০ পাউন্ড (PSI) পর্যন্ত ভার বা টান নিতে সক্ষম, যা আকারভেড়ে প্রসারিত না হয়েই টিকে থাকবে। বর্তমানে BNBC ২০২০ অনুযায়ী আমরা মেগাপাস্কালে (MPa) এর হিসাব বেশি করে থাকি।
বাংলাদেশে প্রচলিত রডের গ্রেডগুলো মূলত এমন:
১. ৪০ গ্রেড (40 Grade / 300 MPa):
এটির শক্তি তুলনামূলক কম। আগে এর ব্যবহার বেশি থাকলেও বর্তমানে মূল স্ট্রাকচারাল কাজে (কলাম বা বিমে) এর ব্যবহার কমে গেছে। তবে জানালার গ্রিল, লিংটেল বা খুব অল্প লোডের ছোটখাটো কাজে এটি ব্যবহার করা যেতে পারে।
২. ৬০ গ্রেড (60 Grade / 400-420 MPa):
বাংলাদেশের আবাসন খাতে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত স্ট্যান্ডার্ড। সাধারণত ৩-৪ তলা থেকে শুরু করে মাঝারি উচ্চতার ভবনের ফাউন্ডেশন, কলাম, বিম এবং ছাদের জন্য এটি আদর্শ। এটি যথেষ্ট মজবুত এবং নমনীয়।
৩. ** ৫০০ডব্লিউ বা বি ৫০০ ডিডব্লিউআর (500W / B500DWR):**
আধুনিক প্রযুক্তির টিএমটি (TMT) বারগুলোতে প্রায়ই 500W লেখা থাকে। এটি মূলত ৭২.৫ গ্রেডের সমতুল্য (৫০০ মেগাপাস্কাল)। BNBC ২০২০ অনুযায়ী, ভূমিকম্পপ্রবণ এলাকায় ভবনের নমনীয়তা বা ডাক্টিলিটি (Ductility) নিশ্চিত করতে এই গ্রেডের রড অত্যন্ত কার্যকরী। হাই-রাইজ বা বহুতল ভবনের জন্য স্ট্রাকচারাল ডিজাইনে এই উচ্চ শক্তির রড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
কেন সঠিক গ্রেড জরুরি?
BNBC কোড অনুযায়ী, কেবল রড শক্ত হলেই হবে না, একে নমনীয়ও হতে হবে। যাতে ভূমিকম্পের সময় ভবনটি হঠাৎ ভেঙে না পড়ে বরং দুলতে পারে (Energy Dissipation)। তাই ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া হাই-গ্রেড রড ব্যবহার করলেই ভবন নিরাপদ হবে! এমন ধারণা ভুল। বরং ডিজাইনের লোড ক্যালকুলেশন এবং রডের 'Elongation' বা প্রসারণ ক্ষমতার ওপর ভিত্তি করেই গ্রেড ঠিক করা হয়।
নির্মাণ কাজ শুরু করার আগে নিশ্চিত হোন আপনার স্ট্রাকচারাল ডিজাইনে ইঞ্জিনিয়ার কত গ্রেডের রড ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। সঠিক গ্রেড মানেই নিরাপদ ও দীর্ঘস্থায়ী কাঠামো।
পোস্টটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে আপনার পরিচিতদের সচেতন করুন।
আপনার বাড়ির কাজে কোন কোম্পানির রড বা কত গ্রেডের রড ব্যবহার করছেন? কমেন্টে জানাতে পারেন
04/12/2025
লাল ইট নাকি কংক্রিট ব্লক!!
দীর্ঘস্থায়ী এবং মজবুত ঘর বানাতে আপনার ভরসা আসলে কোনটিতে??
02/12/2025
আপনার বাড়ির নির্মাণের জন্য কত গ্রেডের সিমেন্ট ব্যবহার করবেন?
নির্মাণ কাজের জগতে সিমেন্টের গ্রেড কেবল একটি সংখ্যা নয়, এটি কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করার একটি বৈজ্ঞানিক পরিমাপ। যেমন, ৫৩ গ্রেডের সিমেন্ট বলতে বোঝায় এটি ২৮ দিনের কিউরিং পিরিয়ডের পরে ন্যূনতম ৫৩ মেগাপাস্কাল চাপ সহ্য করার ক্ষমতা রাখবে, যা কম্প্রেসিভ স্ট্রেন্থ নামে পরিচিত। এই গ্রেডিং সিমেন্টের প্রস্তুত প্রণালীতে ব্যবহৃত ক্লিঙ্কার ফাইননেস এবং রাসায়নিক উপাদানের অনুপাতের উপর নির্ভর করে। নির্মাণ অংশে প্রযুক্ত ডিজাইন লোড অনুসারে গ্রেড নির্বাচন করা হয়। তুলনামূলকভাবে নিম্ন শক্তির ৩৩ গ্রেডের সিমেন্ট তার কম চাপ সহনশীলতার কারণে সাধারণত প্লাস্টার, ফিনিশিং ও নন-স্ট্রাকচারাল গাঁথনি এর মতো হালকা কাজের জন্য উপযুক্ত। অন্যদিকে, ৪৩ ও ৫৩ গ্রেডের সিমেন্ট এর উচ্চ কম্প্রেসিভ স্ট্রেন্থের জন্য ফাউন্ডেশন, ফুটিং, কলাম, বিম এবং আরসিসি স্ল্যাব কাস্টিংয়ের মতো ভারবাহী বা স্ট্রাকচারাল কাজে অপরিহার্য। এই উচ্চ গ্রেডের সিমেন্টগুলো দ্রুত শক্তি অর্জন করে এবং কাঠামোর দীর্ঘমেয়াদী অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করে। মূলত, নির্মাণ কাজের প্রতিটি অংশের উপর চাপ ও ভারের হিসাব করে সঠিক গ্রেড নির্বাচন করাটাই প্রকৌশলগতভাবে নিরাপদ এবং কার্যকরী নির্মাণ পদ্ধতির মূল কথা।
পোস্টটি ভালো লাগলে আপনার পরিচিত বা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন।
আর কমেন্ট করে জানাবেন আপনি কি সিমেন্টের এই গ্রেডিং সিস্টেমের সাথে পরিচিত?
23/11/2025
ব্রিক কলাম শুধু কম্প্রেশন বল প্রতিরোধ করতে পারে; কিন্তু দুঃখের কথা হলো ভূমিকম্পের লোড বা বাতাসের লোড প্রচুর পরিমাণে টেনশন বল তৈরি করে। এই স্ট্রাকচার আমরা এক তালার ছাদ পর্যন্ত চুপিচুপি সমর্থন করি। দুই তালার ক্ষেত্রে আমরা আর চুপিচুপিও সমর্থন করতে পারি না৷ দয়া করে টাকা খরচ করে নিজের জান মালের ঝূকি নিবে না৷ আপনি বিল্ডিং এর তলা বাড়ানোর জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে স্ট্রাকচার পুনঃ ডিজাইন করে রিক্ট্রোফিটিং করুন। অথবা আপনার জন্য সহজ সমাধান হতে পারে স্টিল স্ট্রাকচার।
27/09/2025
ছবিতে দেখানো প্রশ্নের মতো অনেকেই আমাকে জিঙ্গেস করে থাকেন।
আসুন একটা সহজ উত্তর দেওয়ার চেষ্টা করি।
ধরুন যখন আপনি একটা জমির এক বাহু মাপবেন তখন এটা শুধু ফুট, যখন দুই বাহু মেপে গুন করে জমির ক্ষেত্রফল বের করবেন তখন এটা বর্গফুট বা Square foot
আর যখন একটা জমি মাটি বা বালি ভরাট করবেন তখন জমির দুই বাহুর সাথে বালি ভরাটের উচ্চতা গুন দিবেন। এবার এটা হবে ঘনফুট বা cft.
উদাহরণ : ধরুন আপনার জমির দৈর্ঘ্য ১১ ফুট, প্রস্থ ১০ ফুট। উক্ত জমি বালি ভরাট করে ৫ ফিট উঁচু করবেন।
তখন আপনার বালির প্রয়োজন হবে : ১১*১০*৫=৫৫০ cft বা কিউবিক ফুট।
27/05/2025
নির্মাণ কাঠামোর দীর্ঘস্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য রড ল্যাপিং (Lapping) একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ছবিতে প্রদর্শিত ল্যাপিং পদ্ধতি অত্যন্ত ভুল এবং মারাত্মক বিপজ্জনক। এই ধরনের ত্রুটিপূর্ণ ল্যাপিং একটি সম্পূর্ণ কাঠামোর স্থায়িত্বকে ঝুঁকিতে ফেলে দিতে পারে, যা ভবিষ্যতে মারাত্মক দুর্ঘটনা ঘটাতে সক্ষম। ল্যাপিং সঠিক না হওয়াতে রডগুলো লোড স্থানান্তর করতে ব্যর্থ হয়, ফলে কাঠামো দুর্বল হয়ে পড়ে, সামান্য কম্পন বা চাপে রডগুলো আলাদা হয়ে যেতে পারে, এবং ভবনের টেনশন জোন ক্ষতিগ্রস্ত হয়ে জানমাল অনিরাপদ হয়ে উঠতে পারে।
ল্যাপিং করার নিয়ম- সাধারণত ল্যাপিং দৈর্ঘ্য ৪০D থেকে ৬০ D পর্যন্ত হয়ে থাকে, কলাম বীম এবং ছাদের জন্য ল্যপিং জোন বা Low strss Zone এ ল্যাপিং করতে হবে। অবশ্যই একই স্থানে পাশাপাশি দুইটি রডের ল্যপিং করা যাবে না। রড গুলোকে সোজ এবং সমান্তরাল রাখতে হবে, এক্ষেত্রে ল্যাপিং করা রড বেন্ড করে মেইন রডের সমান্তরাল করতে হবে।
বেইজ তৈরির ধাপ সমূহ--
ডিজাইন অনুযায়ী বেইজের মাটি কাটার পর ৬ ইঞ্চি পরিমাণ খোয়া আর বালু মিক্স করে দুরমুজ করে নিন, এতে মাটির লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। তারপর ৩ইঞ্চির সিসি ঢালাই দিয়ে তারউপর ক্লিয়ার কাভারের জন্য ২.৫ থেকে ৩ ইঞ্চির কংক্রিট ব্লক ব্যবহার করে রডের ঝালি বসান।
আরো দুইটা গুরুত্বপূর্ণ বেপার হলো বেইজ ঢালাই করার পূর্বে বেইজের চারপাশে অবশ্যই সাটারিং করুন, আর বেইজের ক্লিয়ার কাভার নিশ্চিত করার জন্য ইটের ব্যবহার করা যাবে না।
বেইজে সাধারণত ১:১.৫:৩ অনুপাতে ঢালাই দেওয়া হয়ে থাকে।
22/02/2025
ছাদ ঢালাইয়ের পর কংক্রিট ফাটার মূল কারণ হলো সঙ্কোচন, তাপমাত্রার পরিবর্তন, খারাপ কিউরিং, অতিরিক্ত লোড, এবং খারাপ নির্মাণ পদ্ধতি।
কংক্রিট শক্ত হওয়ার সময় পানি বাষ্পীভূত হয়ে সংকুচিত হয়, যা ফাটল সৃষ্টি করতে পারে। তাপমাত্রার ওঠানামার কারণে প্রসারণ ও সংকোচন হয়, যা কংক্রিট দুর্বল করে। যদি কিউরিং যথাযথভাবে না করা হয়, তাহলে কংক্রিট দ্রুত শুকিয়ে ফাটতে পারে।
এছাড়া, যদি ঢালাইয়ের পর অতিরিক্ত ভার দেয়া হয় বা নির্মাণের সময় সঠিক অনুপাত বজায় না রাখা হয়, তবে ফাটলের ঝুঁকি আরও বেড়ে যায়। ফাটল রোধ করতে হলে সঠিক মিশ্রণ, পর্যাপ্ত কিউরিং, এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।
13/02/2025
কংক্রিটে হানিকম্ব এবং সমাধান;
কংক্রিটে হানিকম্ব বা ভয়েড তৈরি হবার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সাটারিং এর ফাঁক দিয়ে সিমেন্ট সহ পানি বের হয়ে যাওয়া, আবার সঠিক মাত্রায় ভাইব্রেটর ব্যবহার করা না হলেও কংক্রিটে হানিকম্ব হতে পারে। হানিকম্ব কংক্রিটকে ভঙ্গুর করে এবং হানিকম্বের ফাঁকা জায়াগার কারণে ভীতরের রিইনফোর্সমেন্ট বাতাসের আর্দ্রতার উপস্থিতিতে আসে আবার ভয়েডের মাধ্যমে পানি ছুঁইয়ে রিইনফোর্সমেন্টে পৌঁছাতে পারে, ফলে রিইনফোর্সমেন্টে বা ব্যবহার করা রডে মরিচা ধরার সম্ভবনা থাকে।
--হানিকম্বের পরিমাণ বেশি হলে কলাম ভেঙ্গে আবার ঢালাই করা উত্তম। আর কম হলে ১:১ অনুপাতে বালু সিমেন্ট মিক্স করে ভয়েড গুলো পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবেন। যে কোন অবস্থায় অভিজ্ঞ প্রকৌশলীর সাহায্য নিন।
12/02/2025
শেয়ারে জমি কেনার পর প্রায়সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হয় ফ্লোর সংখ্যা এবং ইউনিট সংখ্যা নিয়ে। বর্তমান ড্যাপে এরিয়া অনুযায়ী ইউনিটের জন্য এবং ফ্লোর এরিয়ার জন্য ভিন্ন ভিন্ন FAR রয়েছে।
অবশ্যই এগুলো জেনে আপনারা শেয়ার কিনবেন।
রাজউক এর অধীনে বিল্ডিং তৈরীতে শেয়ারে জমি কেনার আগে কি কি বিষয়ে তথ্য নেয়া জরূরী❗
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Dakshinkhan
Dhaka
15/07/2025