Sagar Deb

Sagar Deb

Share

Photos from Sagar Deb's post 18/02/2026

হে পুষ্প, তোমার বিনম্রতা যেন মানুষের অহমিকার মুখে এক পশলা শীতল জল।
তুমি ঝরে গিয়েও মৃত্তিকাকে ধন্য করো, আর আমরা বেঁচে থেকেও কেবল রিক্ততা বাড়াই।
ফুল আর বসন্ত— দুজনেই ক্ষণিক, তবু চিরসুন্দর!🍂🌼নিজেকে নিজে ফুল উপহার দেয়ার মত সুন্দর আর কি হতে পারে🌹🦋

15/07/2025

অনাদরে পড়ে থাকা মানুষগুলো না, বড্ড আদরের কাঙ্গাল হয়! অবহেলা পেয়ে আসা মানুষগুলো বোঝে ভালোবাসার মর্ম। পৃথিবীর সব যন্ত্রণার দায়ভার যখন কেবল এই মানুষগুলোর উপরেই পড়ে, তখন নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করার থাকে না তাদের।

পৃথিবীতে যারা সামান্য একটু ভালোবাসা যায়, যারা সামান্য একটু ভালো থাকার আশা করে, তাদের আর ভালো থাকাটা হয়ে ওঠে না! সম্পর্ক, ব্যক্তিগত জীবনে তারা হয় চরম অসুখী!

আহামরি জিনিসের প্রতি যাদের বিন্দুমাত্র লোভ থাকে না, যারা শান্তিপ্রিয়, যারা মানুষকে কষ্ট দিতে জানে না, যারা কষ্ট পেলে প্রতিবাদ করে না, কেন যেন তাদের জীবনের উপর দিয়েই সব ঝড় যায়!

ক্লান্তি, হতাশা, একাকিত্ব নিয়ে জীবন হয়ে ওঠে দূর্বিষহ! কোথাও যাওয়ার জায়গা থাকে না। একা একা যন্ত্রণা বয়ে বেড়ানো মানুষের চোখের দিকে তাকিয়ে কেউ মায়া করে না।

যারা সামান্য একটু ভালোবাসা পেলেই পৃথিবী জয় করতে জানে, কেন যেন পৃথিবী তাদের ভালোবাসা থেকে বঞ্চিত করে!

Photos from Sagar Deb's post 21/05/2025

ফুলেদের ক্যাম্পাস।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।

আমাদের স্মৃতি জুড়ে এই ক্যাম্পাস।

13/05/2025

চাঁদ তুমি ভীষণ রকমের সুন্দর~~
তোমার আলোয়, রূপে, লাল আভা বেশ প্রশংসনীয় ;
তুমি যখন পরিপূর্ণ হয়ে লাল বর্ণ ধারণ করো
তোমাকে দেখতে পূর্ণিমার চাঁদের মতন লাগে...!
যদি পারতাম তোমার মতন হতে _উহু তুমি হতে চাই না_!!
চাঁদ তোমার মতোন সবাই হতে চায় কেনো বলোতো?
তুমিই তো অন্যের আলোয় আলোকিত__
অবশ্য আমিও অন্যের উপর নির্ভরশীল !!🤍🖤

তোমার উপরে অমাবস্যার ছোঁয়া লেগে তোমাকে করে
বিবর্ণ;
আর আমার জীবনে দুঃখ এসে সব করে দেয় লণ্ডভণ্ড!!
তোমার আর আমার পার্থক্য বেশি নাহ জানো...!!
তুমি থাকো উপরে_আমি নিচে__ তুমি থাকো চিন্তাহীন
আর আমি চিন্তায় মগ্ন!!
তবে আমি নাহ তোমার পাশের শুকতারা হতে চাই ..!!
যাকে চাওয়ার বা পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকবে না,
থাকবে না কারোর অসীম কোনো অভিযোগ,
হবো নাহ কারোর মন খারাপের বিমূর্ত প্রতীক বা ছায়া!
আমি তুমি হতে চাই নাহ_ চাই তোমার পাশের শুকতারা
হতে.....!!🦋🥀

#যদি হতাম শুকতারা

Photos from Sagar Deb's post 25/04/2025

আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর ৫, সুহিলপুর, ব্রাহ্মানবারিয়া।

24/04/2025

সেই সময়টাতে, সন্ধ্যা নামলেই যেন প্রকৃতি নিজেই নীরব এক ঘোষণা দিত—"চল, আলো নিভিয়ে দিই। মানুষগুলো একসঙ্গে বসুক।"
লোডশেডিং ছিল তখন এক নিত্যদিনের চেনা ছায়া। সন্ধ্যা ঘনালেই হঠাৎ নিভে যেত বৈদ্যুতিক আলো। পুরো পাড়া ডুবে যেত এক গভীর অন্ধকারে—কিন্তু সেই অন্ধকারে ছিল এক উষ্ণতা, ছিল এক অভিন্নতার আলো।

তখনকার জীবনটা ছিল কেমন অন্যরকম সহজ, স্নিগ্ধ আর ছন্দময়।
কারেন্ট চলে গেলেই, পরিবারের সবাই চাটাই পেতে উঠোনে বসতাম। চারদিকে নেমে আসা নীরবতার মাঝে জোনাকির ঝিকিমিকি আলো আর আকাশভরা তারা যেন আমাদের গল্পের শ্রোতা হয়ে উঠত। বাতাসে ভেসে বেড়াত শালিকের ডাক, দূরের কুকুরের হুঁ হুঁ রব—আর তার মাঝেই শুরু হত গল্পের আসর।
বড়দের কণ্ঠে ভেসে আসত ভূতের গল্প, হারিয়ে যাওয়া রাজাদের উপাখ্যান কিংবা কোনও পুরোনো দিনের সুখস্মৃতি।
আমরা শিশু-কিশোরেরা সেই গল্পের জগতে ডুবে যেতাম—ভয়ে কুঁকড়ে গিয়েও কৌতূহলে চোখে আলো ফুটত।

স্মার্টফোন, ইন্টারনেট, কিংবা কৃত্রিম আলোয় ডুবে যাওয়া ঘরের ভিতর তখনও প্রবেশ করেনি।
ব্যস্ততা মানেই তখন ছিল ধান কাটার মৌসুম, অতিথি আসা কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি।
মানুষে মানুষে সম্পর্ক তখন কেবল প্রয়োজন নয়, ছিল একে অপরের প্রয়োজনেই বেঁধে থাকা।
কথার ভিতর দিয়ে গড়ে উঠত আত্মিক যোগাযোগ।
চোখে চোখ রেখে হাসি বিনিময় ছিল তখনকার সোশ্যাল মিডিয়া।

সময়ের সেই নিরবিচ্ছিন্ন প্রবাহে, আমরা শিখতাম অপেক্ষা করতে, অনুভব করতে, মানুষকে সময় দিতে।
তখন সম্পর্ক গড়ে উঠত হাত ধরে, কাঁধে মাথা রেখে, কিংবা একসাথে আকাশের তারা গুনে গুনে।
লোডশেডিং আমাদের শিখিয়েছিল—অন্ধকার মানেই শূন্যতা নয়, বরং তা হতে পারে সম্পর্কের গভীর আলোকবর্তিকা।

কিন্তু আজ?
আজ চারপাশে আছে অফুরন্ত আলো, আছে চব্বিশ ঘণ্টার ইন্টারনেট সংযোগ, আছে হাজারো অ্যাপ আর বৈদ্যুতিক আরামের সম্ভার।
তবুও কোথায় যেন নিভে গেছে সেই আলো।
আছে চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা—কিন্তু হাতে হাতে ফোন।
আছে কথা—তবে তা ইনবক্সে সীমাবদ্ধ।
আছে মানুষ—তবুও নেই মানুষকে পাওয়ার প্রশান্তি।

লোডশেডিংয়ের সেই অন্ধকার আজ হয়ত নেই,
কিন্তু কোথাও যেন গভীর এক অন্ধকার পেরিয়ে এসেছে আমাদের ভেতরে।
যেখানে একাকীত্বই সবচেয়ে উজ্জ্বল আলো, আর সম্পর্কগুলো নিঃশব্দ ছায়াপথ।

হায়!
যান্ত্রিক জীবনের এই কৃত্রিম আলোর ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি সেই অন্ধকারে আলো জ্বালানোর সহজ উপায়টি—
হারিয়ে ফেলেছি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার সহজ সূত্র।

Photos from Sagar Deb's post 07/02/2025

Congratulations 🎉

Fortune Barishal - the CHAMPIONS OF BPL 2025 🏆🚢

Photos from Sagar Deb's post 08/11/2024

সমস্ত জীবনটাই তো একটা উপন‍্যাস...📖

Photos from Sagar Deb's post 03/11/2024

Winter Is Coming...🌥️🌥️

Photos from Sagar Deb's post 01/11/2024

কখনো আকাশের দিকে তাকিয়ে এই পৃথিবীকে বলে
দিতে ইচ্ছে হয়-বিকেলের ভরা গোধূলি যেন বারবার আমাকে বলে কবিতা লিখতে। আমি যত্ন করে দু হাত পেতে শব্দ কুড়িয়ে নেই কবিতা লিখবো। কখনো বৃষ্টি থেকে কখনো বা ভোরের আবছা কুয়াশার স্নিগ্ধতা থেকে। তারপর শব্দের পর শব্দ,বিশেষ্য, বিশেষণ যোজনা করে লেখা ছন্দ গুলোই একসময় সমহিমায় কবিতা হয়ে ওঠে। আর আমি অবাক দৃষ্টিতে নিমজ্জিত হই ভাবের অন্তরালে, ছন্দের গভীরতায়। যেন শুভ্রতার সবটুকু মায়া দিয়ে পৃথিবীর বুকে বারবার কবিতা হয়ে নেমে আছে নির্মলতা।....☁️🌪️

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Brahmanbaria
Dhaka