IDES PAPER
29/08/2019
বিল বকেয়া, ইমরান খানের দপ্তরের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দপ্তর কয়েক লক্ষ টাকার বিদ্যুতের বিল পরিশোধ করেনি। আর সেই অনাদায়ী বিলের কারণে দেশের প্রধানমন্ত্রীর অফিসেরই বিদ্যুত্ সংযোগ কেটে দিল বিদ্যুত্ বিভাগ।
জানা গেছে, ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বুধবার ২৮ আগস্ট একটি নোটিশ পাঠায় ইমরানের অফিসে। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী,নোটিশে বলা হয় বকেয়া বিল না দিলে বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়া হবে। গত মাসে বকেয়া বিলের পরিমাণ ছিল ৩৫ লক্ষ টাকা। সেটা চলতি মাসে গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষে। বার বার বিদ্যুত্ কোম্পানির তরফে বকেয়ার কথা মনে করিয়ে দেওয়া হলেও কোনও পদক্ষেপ নেয়নি ইমরানের অফিস। তাই শেষ পর্যন্ত বুধবার বিদ্যুত্ সংযোগ কেটেই দিয়েছে তারা।
বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়ার পর, পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের তরফে বিদ্যুতের বিল দেওয়া হয়েছে কিনা বা বিদ্যুত্ কোম্পানিকে বলে ফের সংযোগ পাওয়া গিয়েছে কিনা জানা যায়নি। তবে প্রধানমন্ত্রীর অফিসের বিদ্যুত্ সংযোগ এভাবে কেটে দেওয়া যে যথেষ্ট বিড়ম্বনার, তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, পাকিস্তানে লোডশেডিংয়ের সমস্যা শেষ কয়েক বছর খুব বেড়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানেই সব থেকে বেশি লোডশেডিং হয়। এমনও দেখা গেছে, গরমের সময় দিনের অর্ধেকটা সময়ই বিদ্যুত্ ছাড়াই কাটাতে হচ্ছে পাকিস্তানের মানুষকে। ফলে তীব্র গরমে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। তার ওপর এভাবে প্রধানমন্ত্রীর অফিসেরই বিদ্যুত্ সংযোগ কেটে দেওয়া সত্যিই নজিরবিহীন।
সূত্র : ডেইলি হান্ট, আনন্দবাজার
28/08/2019
💌
স্মার্ট কার্ড নিয়ে কমবেশি অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। কারো কার্ডে তথ্য ভুল থাকতে পারে, আর এই ভুল কার্ড সংশোধনের জন্য অনেক রকম ঝামেলাও পোহাতে হয়। অনেকের পরিচয়পত্র ছিল, হারিয়ে গেছে বা পরিচয়পত্রে ভুল তথ্য রয়েছে সংশোধন করা প্রয়োজন—এমন অনেকেই আছেন বুঝতে পারছেন না, তারা কীভাবে নতুন পরিচয়পত্র পাবেন বা ভুল তথ্য ঠিক করবেন সেটাই এখানে জানানো হল।
জেনে নিন যেভাবে করবেন-
প্রথমে রেজিষ্ট্রেশন করতে এই লিংকে যান https://services.nidw.gov.bd/registration (এই সাইট https ফরম্যাটে হওয়াতে আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা লেখা আসতে পারে This Connection is Untrusted সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে Understand the Risks ক্লিক করেন তারপর।
* On the warning page, click I Understand the Risks.
* Click “Add Exception‘…. The Add Security Exception dialog will appear.
* Click “Confirm Security Exception” ক্লিক করুন সাইট চলে আসবে। এরপর-
১. প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
২. আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন।
৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।
৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার “রেজিষ্ট্রেশনফরম পূরণ করতে চাই” ক্লিক করুন।
এবার ফরমটি সঠিক ভাবে পুরণ করুন-
* এন.আই.ডি নম্বরঃ (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন উদাহরণঃ আপনার কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি এভাবে দিবেন১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)
* জন্ম তারিখঃ (কার্ড দেখে সিলেক্ট করুন)
*মোবাইল ফোন নম্বরঃ (আপনার সঠিক মোবাইল নাম্বার দিন কারণ মোবাইলে ভেরিফাই কোড পাঠাবে)
* ইমেইলঃ (ইচ্ছা হলে দিতে পারেন না দিলে সমস্যা নাই, ইমেইল আইডি দিলে পরবর্তীতে লগইন করার সময় ভেরিফাই কোড ইমেইলে সেন্ড করতে পারবেন যদি মোবাইল হাতের কাছে না থাকে)
* বর্তমান ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।
* স্থায়ী ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।
* লগইন পাসওয়ার্ড: পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ InfoPedia71
এবার সঠিক ভাবে ক্যাপচার পূরণ করুন ছোট হাতের বড় হাতের অক্ষর বা সংখ্যা যা দেওয়া আছে তাই বসান তবে স্পেস দিতে হবেনা । এবার “রেজিষ্টার” বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান।
ফরম টি সঠিক ও সফল ভাবে রেজিস্টার করার পর দেখুন আপনার মোবাইলে ভেরিফাই কোড এসেছে ও ব্রাউজারে ঐ কোড সাবমিট করার অপশন এসেছে, নিচের ছবির মত স্থানে আপনার মোবাইলের ভেরিফিকেশন কোড বসান ও রেজিস্টার বাটনে ক্লিক করুন।
(২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুণরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন)
সঠিক ভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে এবার একটি পেইজ আসবে আপনাকে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক https://services.nidw.gov.bd/login
লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা না হলে ইমেইলে সিলেক্ট করুন।
এবার “সামনে” ক্লিক করুন।
এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন।
দুই মিনিটের মধ্যে যদি কোড না আসে তবে “পুনরায় কোড পাঠান” বাটনে ক্লিক করুন।
নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে এবার। নিচের যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।
28/08/2019
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক থেকে গাঁজা সেবনরত অবস্থায় ২ কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আটককৃত দুই কর্মচারী হলেন - পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী মনিরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের অফিস সহকারী এনায়েতুল করিম।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম বলেন, বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে স্বাধীনতা স্মারক থেকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করি। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ( চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, দুই কর্মচারীকে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি। উপযুক্ত প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে
10/12/2018
During today's press conference at The Norwegian Nobel Institute, Dr. Denis Mukwege praised Nadia Murad's courage to speak up. The doctor, who has treated thousands of women at Panzi Hospital in The Democratic Republic of Congo, said: "I respect her very much. I think her struggle is a noble one and silence is really what keeps violence alive. Taboo is what keeps this culture of r**e alive, but Nadia has managed to move past this and this is really a struggle not only for her, but for others as well".
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
House #101 West Hajaribag
Dhaka
1209
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |