Explore With Rasel

Explore With Rasel

Share

20/06/2025

একবার চেষ্টা করে দেখবেন? পরিবারের কাউকে জিজ্ঞেস করুন—আপনার অফিস কোথায়, আপনি কী পদে কাজ করেন, দুই-একজন সহকর্মীর নাম বলতে পারে কিনা, কিংবা আপনার কাজটা আসলে কতটা চাপের—জানার চেষ্টা করে কি কেউ?

অফিসে আপনি সকাল থেকে রাত—টেনশনে, প্রেশারে, মিটিং আর ডেডলাইনে হাবুডুবু খাচ্ছেন।

তার মাঝেই ফাঁকে ফাঁকে বেরিয়ে আসেন টঙ দোকানে, একটা সিগারেটে আগুন ধরিয়ে চোখটা বন্ধ করেন…
আর তখনই মনের পর্দায় ভেসে আসে
মায়ের ডাক্তারের খোঁজ, বাবার জন্য নতুন জুতার চিন্তা, স্ত্রীর বেড়ানোর আবদার, ছোট বোনের টাকার প্রয়োজন, অথচ বেতন তো এখনো ঢোকেনি।

একটা সিগারেট শেষ হয়, আরেকটা জ্বলে, ভাবনার কোনো শেষ নেই।
যাদের জন্য এত ভাবনা, তারা জানেই না আপনি কোথায় আছেন, কী করছেন, কেমন আছেন।
জানার দরকারও মনে করে না।

আপনি প্রতিদিন তাদের জন্য জ্বলছেন...
একটা নিঃশব্দ সিগারেটের মতো।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka