Weekend Tour
18/02/2026
ভিসা চালু হলে কার কোথায় যাওয়ার ইচ্ছা?
10/11/2025
#সুন্দরবন ভ্রমণে ট্যুরিষ্ট ও গাইডদের করণীয় ও বর্জনীয়:
⚓ জাহাজ পরিচালনা ও নোঙর সংক্রান্ত:
1. জাহাজ সুন্দরবনের কোর এরিয়ায় প্রবেশের পর কোনো প্রকার সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন বা টিভি চালানো যাবে না।
2. রাতের বেলায় জাহাজের বাহিরের আলো জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
3. কটকা বা কচিখালী অঞ্চলে বন অফিসের সামনে জাহাজ এংকর করা যাবে না। অন্যান্য জাহাজের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে নোঙর করতে হবে।
🚯 পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা:
4. জাহাজের বাইরে প্লাস্টিকজাত কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না।
• ওয়ানটাইম কাপ •পলিথিন বা •খাবারের বর্জ্য অবশ্যই নির্ধারিত বিনে ফেলতে হবে।
5. সিগারেটের খোশা, ফিল্টার বা ছাই কখনও নদীতে বা বনের ভেতর ফেলা যাবে না।
💧 খাদ্য ও পানীয় ব্যবস্থাপনা:
6. জামতলা বা অন্যান্য ভ্রমণ স্পটে যাওয়ার সময় বড় পটে পানি বহন করতে হবে এবং কাচের গ্লাস ব্যবহার করতে হবে।
🚤 ট্রলার ও শব্দ নিয়ন্ত্রণ:
7. ট্রলার যতটা সম্ভব কম শব্দে চালাতে হবে, যাতে বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশ ব্যাহত না হয়।
🦜 গাইডের দায়িত্ব ও অতিথি ব্যবস্থাপনা:
8. অভয়ারণ্যে প্রবেশের আগে অতিথিদের পর্যাপ্তভাবে ব্রিফ করতে হবে এবং নিরবতা ও আচরণবিধি সম্পর্কে সচেতন করতে হবে।
⚠️ কার্যক্রম সীমাবদ্ধতা:
9. সুন্দরবনের ভিতরে কোনো ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা অ-পর্যটনমূলক কার্যক্রম করা যাবে না।
🌲 প্রশাসনিক নির্দেশনা:
10. সকল কার্যক্রম বন বিভাগ কর্তৃক অনুমোদিত গাইডের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
154, Motijheel
Dhaka
1222