Babui Communications
24/04/2026
নিয়োগ বিজ্ঞপ্তি:
পদের নাম: Client Servicing Executive
পদের সংখ্যা: ৩ জন
কাজের ধরন: ফুল-টাইম
কর্মস্থল: ঢাকা (প্রয়োজনে ঢাকার বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে)
মূল উদ্দেশ্য (Job Purpose):
এই পদের প্রধান কাজ হলো এজেন্সির জন্য নতুন ক্লায়েন্ট বা বিজনেস নিয়ে আসা, বিদ্যমান ক্লায়েন্টদের সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্রিয়েটিভ টিমের মাধ্যমে কাজ সম্পন্ন করে সময়মতো তা হ্যান্ডওভার ও পেমেন্ট কালেকশন নিশ্চিত করা।
প্রধান দায়িত্বসমূহ (Key Responsibilities):
১. বিজনেস ডেভেলপমেন্ট ও ক্লায়েন্ট একুইজিশন (Client Acquisition):
- মার্কেট রিসার্চ করে নতুন পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করা।
- কোল্ড কলিং, ইমেইল মার্কেটিং বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মিটিং সেট করা।
- এজেন্সির সার্ভিস সম্পর্কে প্রেজেন্টেশন দেওয়া এবং নতুন প্রজেক্টের জন্য ‘পিচ’ (Pitch)করা।
২. ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM):
- ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের ব্যবসার লক্ষ্য ও ব্র্যান্ডের প্রয়োজনীয়তা বোঝা।
- ক্লায়েন্টের ব্রিফ গ্রহণ করা এবং সেটি পরিষ্কারভাবে ক্রিয়েটিভ ও অপারেশন টিমকে বুঝিয়ে দেওয়।
- প্রজেক্ট চলাকালীন ক্লায়েন্টকে নিয়মিত কাজের আপডেট বা প্রগ্রেস রিপোর্ট প্রদান করা।
৩. প্রজেক্ট কো-অর্ডিনেশন ও এক্সিকিউশন:
- ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্রিয়েটিভ, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা মিডিয়া প্ল্যানিং টিমকে দিয়ে কাজ করিয়ে নেওয়া।
- কাজের মান (Quality Control) নিশ্চিত করা যেন তা ক্লায়েন্টের ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী
- ডেডলাইনের মধ্যে কাজ শেষ করে ক্লায়েন্টের চূড়ান্ত অনুমোদ নেওয়া।
৪. হ্যান্ডওভার এবং পেমেন্ট কালেকশন:
- সম্পন্ন হওয়া কাজগুলো পেশাদারভাবে ক্লায়েন্টকে হ্যান্ডওভার করা।
- ইনভয়েস (Invoice) তৈরি করতে অ্যাকাউন্টস বিভাগকে সহায়তা করা।
- ক্লায়েন্টের কাছ থেকে সময়মতো পেমেন্ট ফলো-আপ করা এবং কালেকশন নিশ্চিতকরা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
- শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (BBA/MBA)।
- বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
- অভিজ্ঞতা: অ্যাড এজেন্সি বা মার্কেটিং ফার্মে ১-২ বছরের অভিজ্ঞতা (নতুনদের ক্ষেত্রে চমৎকার কমিউনিকেশন থাকলে শিথিলযোগ্য)।
- কমিউনিকেশন: বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল কথা বলা এবং পেশাদার ইমেইল লেখার দক্ষতা
- উপস্থাপনা শৈলী: চমৎকার প্রেজেন্টেশন এবং নেগোসিয়েশন (Negotiation) করার ক্ষমতা।
- মানসিকতা: চাপের মুখে কাজ করা এবং লক্ষ্যমাত্রা (Target) অর্জনে সচেষ্ট থাকা।
- ফিল্ড ভিজিট: কাজের প্রয়োজনে একা অথবা টিমের সাথে ঢাকায় এবং ঢাকার বাইরে ক্লায়েন্ট বা প্রজেক্ট ভিজিটে যাওয়ার মানসিকতা থাকতে হবে
- স্মার্ট ব্যক্তিত্ব এবং যেকোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
- এই পদে নারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
- বেতন: ১৫,০০০ - ২০,০০০ টাকা। (তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে)।
- বোনাস: বছরে ২টি উৎসব বোনাস।
- ইনসেনটিভ: নতুন বিজনেস জেনারেশনের ওপর আকর্ষণীয় কমিশন বা পারফরম্যান্স বোনাস।
- ভাতা: প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত ও দৈনিক ভাতা (TA/DA)।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ আপডেটেড জীবনবৃত্তান্ত এবং সাম্প্রতিক ছবি ইমেইল করুন: ইমেইল: [email protected]
(ইমেইল সাবজেক্টে অবশ্যই"Application for Client Servicing Executive" উল্লেখ করবেন)
"যেকোন প্রকার ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।"
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
2/8, North South Road, Block A, Banasree
Dhaka
1219