Muhammad Abdullah Al-Alif
25/01/2024
হেফজখানার ছাত্রদের দ্রুত পড়া মুখস্তের গোপন তিনটি আমল হেফজখানার ছাত্রদের দ্রুত পড়া মুখস্তের গোপন তিনটি আমলপ্রতি শুক্রবার রাত ৮ টায় শায়খ আহমাদুল্লাহ এই চ্যানেল এবং শা....
হত্যার চেয়ে নির্যাতন খারাপ,
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)
19/01/2024
মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর ২০১১ থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন এবং ২০১৪ পর্যন্ত ধারাবাহিক ভাবে অধিনায়ক ছিলেন। মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারিসারির ব্যাটসম্যান।
জন্ম: ৯ মে, ১৯৮৭ (বয়স ৩৬ বছর), বগুড়া
উচ্চতা: ১.৬ m
স্বামী বা স্ত্রী: জান্নাতুল কিফায়েত মণ্ডি (বিবাহ. ২০১৪)
সন্তান: মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান
বাবা ও মা: রহিমা খাতুন, মহবুব হাবিব
যোগ দেওয়ার তারিখ: ২০২৩ (সিলেট স্ট্রাইকার্স), ২০২০ (বেক্সিমকো ঢাকা), ডিসেম্বর ২০১৯ (খুলনা টাইগার্স), আরও বেশি
ওডিআই অভিষেক (ক্যাপ ৮০): ৬ আগস্ট ২০০৬ বনাম জিম্বাবুয়া
19/01/2024
খন্দকার সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার ও রাজনীতিবিদ। তিনি টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক এবং মাগুরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার।
জন্ম: ২৪ মার্চ, ১৯৮৭ (বয়স ৩৬ বছর), মাগুরা জেলা
বর্তমান টিম: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (অল-রাউন্ডার), ফরচুন বরিশাল (অল-রাউন্ডার), আরও বেশি
স্বামী বা স্ত্রী: উম্মে আহমেদ শিশির (বিবাহ. ২০১২)
যোগ দেওয়ার তারিখ: ২০২৩ (কলকাতা নাইট রাইডার্স, গল গ্ল্যাডিয়েটরস, ...), ডিসেম্বর ২০২১ (ফরচুন বরিশাল), আরও বেশি
উচ্চতা: ১.৭৫ m
বাবা ও মা: খনদোকার মাসরুর রেজা, শিরিন রেজা
ভাইবোন: জান্নাতুল ফেরদৌস রিতু
প্রিয় নবীর (সা.) প্রিয় ঔষধি খাবার
Muhammad Abdullah Al-Alif
মহান আল্লাহ মানুষকে খাবার দিয়েছেন সুস্থভাবে বেঁচে থাকার অবলম্বন হিসেবে। ইসলামে খাবার গ্রহণকে বিধিবদ্ধ করা হয়েছে এবং নবীজি (সা.) খাবারের ক্ষেত্রেও উম্মতকে শিখিয়েছেন গুরুত্বপূর্ণ সুন্নত। আজ আমরা দেখব প্রিয় নবী যেসব খাবার গ্রহণ করেছেন ওষুধ হিসেবে।
জমজমের পানি: জমজমের পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। নবীজি (সা.) বলেছেন, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এতে রয়েছে তৃপ্তিদায়ক খাদ্য ও রোগের আরোগ্য।’ (আল-মুজামুল আওসাত : ৩৯১২)। আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানিতে এত বরকত রেখেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস নিয়ে কোনো উপকার লাভের আশায় পান করে, তবে আল্লাহ তার আশা পূরণ করেন। হজরত জাবের বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুলকে (সা.) বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘জমজমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে, তা অর্জিত হবে।’ (ইবনে মাজা : ৩০৬২)
জাইতুন তেল: জাইতুন ফলের তেলও মানুষের শরীরের জন্য বেশ উপকারী। রাসুল (সা.) এটা নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও ব্যবহার করার তাগিদ দিতেন। হজরত ওমর (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা জাইতুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো। কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল।’ (তিরমিজি : ১৮৫১)। পবিত্র কোরআনে সুরা তিনের প্রথম আয়াতে আল্লাহ এই জাইতুন ফলের কসম করেছেন এবং সুরা নুরের ২৪ নম্বর আয়াতে এই জাইতুন ফলের গাছকে আখ্যা দিয়েছেন বরকতময় গাছ হিসেবে।
মধু: আল্লাহ মধুর মধ্যে বহু রোগের আরোগ্য রেখেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তার (মৌমাছির) পেট থেকে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। অবশ্যই তাতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা নাহল : ৬৮-৬৯)। হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন।’ (বুখারি : ৫২৭০) এবং অন্যদেরও রোগের আরোগ্য লাভে মধু পান করার পরামর্শ দিতেন। একবার এক সাহাবি এসে তার ভাইয়ের পেটের অসুখের কথা বললে রাসুল (সা.) তাকে মধু পান করানোর পরামর্শ দেন এবং এতে সে সুস্থ হয়ে ওঠে। (বুখারি : ৫৩৬০)
আজওয়া খেজুর: হাদিসে আজওয়া খেজুরকে জান্নাতের ফল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর উপকারিতা অপরিসীম। আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না।’ (বুখারি : ৫৪৪৫)। রাসুল (সা.) এক সাহাবিকে হৃদরোগের জন্য আজওয়া খেজুরের তৈরি ওষুধ খেতে পরামর্শ দিয়েছেন। হজরত সাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি অসুস্থ হলে রাসুল (সা.) আমাকে দেখতে আসেন। এ সময় তিনি তার হাত আমার বুকের ওপর রাখলে আমি তার শীতলতা আমার হৃদয়ে অনুভব করি। এরপর তিনি বলেন, তুমি হৃদরোগে আক্রান্ত। কাজেই তুমি সাকিফ গোত্রের অধিবাসী হারিসা ইবনে কালদার কাছে যাও। কেননা সে একজন অভিজ্ঞ চিকিৎসক। আর সে যেন মদিনার আজওয়া খেজুরের সাতটা খেজুর নিয়ে বিচিসহ চূর্ণ করে তোমার জন্য তা দিয়ে সাতটি বড়ি তৈরি করে দেয়। (আবু দাউদ : ৩৮৩৫)
কালিজিরা: কালো বর্ণের ক্ষুদ্র দানা। আল্লাহর রাসুল (সা.) এই দানার উপকারিতা বর্ণনা করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন—“কালিজিরায় সব ধরনের রোগের উপশম আছে, তবে ‘আসসাম’ (অর্থাৎ মৃত্যু) ব্যতীত।” (মুসলিম : ৫৬৫৯)।
Shakib Al Hasan
15/01/2024
ঐতিহাসিক লেকচার
ডাঃ জাকির নায়েক vs শ্রী শ্রী রবি সংকর
ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য। ডাঃ জাকির নায়েক#zakirnaik #zakir #islam #islamic #waj #quran #debate ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ছোট্ট পরিশ্রম। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার বাণী পৌঁছে দ....
13/01/2024
আল্লাহর নিরাপত্তা
প্রিয়নবী (সা.) হাদিসে বলেছেন—
Muhammad Abdullah Al-Alif
যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো...।
(মুসলিম, হাদিস : ১৩৭৯)
উত্তম দিনযাপন
ফজর নামাজ আদায়ের জাগতিক বহু উপকার রয়েছে। রাসুল (সা.) এক হাদিসে বলেন, ‘তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে, শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এই কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে; অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়। অজু করলে আরেকটি গিঁট খুলে যায়। অতঃপর নামাজ আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার সকাল হয় উত্ফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে। না হয়, সে সকালে কলুষ কালিমা ও আলস্য নিয়ে ওঠে।’ (বুখারি, হাদিস : ১১৪২)
সবকিছুর চেয়ে উত্তম
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস : ১৫৭৩)
অর্ধরাত ইবাদতের সওয়াব
মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত (নফল) নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল।’ (মুসলিম, হাদিস : ১৩৭৭)
মুনাফিকির তালিকা থেকে বাদ
মহানবী (সা.) বলেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)
জাহান্নাম থেকে মুক্তি
রাসুল (সা.) হাদিসে বলেন, ‘এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে।’ অর্থাৎ ফজর ও আসরের নামাজ। (মুসলিম, হাদিস : ১৩২২)
পূর্ণ নুরের সুসংবাদ
আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন—
রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নুরের সুসংবাদ দাও।
(ইবনে মাজাহ, হাদিস : ৭৮১)
ফেরেশতাদের সাক্ষাৎ
এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘ফেরেশতারা পালাবদল করে করে তোমাদের মাঝে আসেন; একদল দিনে আসে, আরেক দল আসে রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হন। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি আসমানে চলে যান। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তাঁরা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি। আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম, তখনো তারা নামাজরত ছিলেন।’ (বুখারি, হাদিস : ৫৫৫)
আল্লাহর সাক্ষাৎ
জারির বিন আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, ‘একবার আমরা নবী করিম (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে (পূর্ণিমার) চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছ, ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাঁকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে— তোমরা তা-ই করবে।’ (সুরা কাহফ, আয়াত : ৩৯)
আল্লাহ তাআলা আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার তাওফিক দান করুন।
#নামাজের_ফযীলত
10/01/2024
মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের সেই কথাগুলো?
যমুনা টিভি - উইকিপিডিয়া যমুনা টিভি বাংলাদেশের একটি সংবাদভিত্তিক বেসরকারী টেলিভিশন চ্যানেল। ৫ এপ্রিল ২০১৪ তারিখে চ্যানেলটি পূর্ণাঙ্গ স....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Address
Madhupur, Tulsighat, Gaibandha Sadar, Gaibandha
Dhaka
5700