Photo Store

Photo Store

Share

Photos from Photo Store's post 26/05/2026

সুশান্ত ও উর্মির বিয়ের লগ্ন ছিল রাত ১২টার পর। ঠাকুরমশাই ঘট বসিয়ে নারায়ণ শীলা আনতে বাড়ি গেলেন, আসতে বেশ দেরি হলো। প্রথমে বিরক্ত লাগলেও বসে বসেই প্লান করে ফেললাম, সকালে পদ্মার চরে একটা শুট করবো। সবাই রাজি, সুশান্ত ও উর্মির আগ্রহ ছিল সবচেয়ে বেশি। কিন্তু বিয়ে শেষ হতে হতে সকাল ৪.৩০, টিমের অর্ধেক মানুষ আউটডোরে যাওয়ার প্লান করেই নাক ডেকে ঘুমিয়ে গেল! 😴😴

ফটোগ্রাফার সুমন দাদা আর সিনেমাটোগ্রাফার বিপ্লব তখনো জেগে, সকালের প্লানটা সফল করার চেষ্টায়। চরে আগুন জ্বালিয়ে সাত পাক ঘোরানোর আইডিয়া ছিল, কিন্তু নির্বাচনের কারণে বাজারে খোলা তেল নেই। শেষমেশ জেনারেটর থেকে ১ লিটার তেল ঝেড়ে সেই ব্যবস্থাও হয়ে গেল!

সারারাত জেগে বিয়ে শেষ করে সকালে পদ্মার চরে আমরা অন্তত পাঁচ কিলোমিটার হাঁটিয়েছি সুশান্ত ও উর্মি কে। কিন্তু তাদের এনার্জি আর আগ্রহ দেখে ক্লান্তি বলতে কিছুই মনে হয়নি। শেষমেশ সুন্দর কিছু ফ্রেম নিয়ে ফিরেছিলাম আমরা।

© Photo Store

Photographer: Sumon Kumar Saha (CEO & Chief Photographer)

Contact For Booking: 01728-727089

Photos from Photo Store's post 07/05/2026

ক্যামেরা দেখলেই পালানোর চেষ্টা করা দুইজন মানুষকে নিয়ে এলবাম বানানো যে এত কঠিন হবে, সেটা শ্যুটের দিন ভালোভাবেই বুঝেছি, রাজন দাদা পুরো সময় ভাবছিলেন, ‘আর কয়টা ছবি? আর তুষ্টি বৌদির মুখে সেই চিরচেনা হাসি ‘আমি কিন্তু পোজ দিতে পারি না!’

না ছিলো কোনো প্রস্তুতি, না ছিলো Pinterest দেখে শেখা পোজ, ছিলো শুধু একটু অস্বস্তি, একটু লজ্জা, আর অনেকখানি বাস্তবতা। আর সত্যি বলতে, এই ধরনের মানুষগুলোকেই ক্যামেরায় সবচেয়ে সুন্দর লাগে। কারণ তারা অভিনয় করে না, নিজেদের মতোই থাকে।

© Photo Store

Photographer:
Sumon Kumar Saha (CEO & Chief Photographer)
Sujoy Saha (Senior Photographer)

Contact For Booking: 01728-727089

Photos from Photo Store's post 06/05/2026

১৪ বছরের ভালোবাসা ❤️

অপেক্ষা, অভিমান, হাজারটা স্মৃতি আর অগণিত গল্প পেরিয়ে শেষ পর্যন্ত যখন সেই প্রেমই শুভ প্রণয়ের রূপ নেয়, তখন অনুভূতিগুলো শুধু আনন্দে আটকে থাকে না। সেখানে থাকে জিতের স্বস্তি, হার না মানার গল্প, আর একসাথে বাকি জীবনটা কাটানোর এক গভীর প্রতিশ্রুতি।

সাতক্ষীরার শিমুল & নরসিংদির তন্দ্রা, দুই শহর, এক ভালোবাসা, আর জীবনের এক নতুন যাত্রা। ❤️

এই ভালোবাসার গল্পটা শুধু একটা বিয়ে নয়, এটা ১৪ বছরের ধৈর্য আর বিশ্বাসের জয়।

© Photo Store

Photographer:
Sumon Kumar Saha (CEO & Chief Photographer)
Sujoy Saha (Senior Photographer)

Contact For Booking: 01728-727089

02/05/2026

এই কাজটা ছিলো অনেকটা দুটো শিশুকে যুদ্ধে নামানোর মতো। রাজন দাদা ও তুষ্টি বৌদি দুজনের একজনেরও ছবি তোলার প্রতি কোনো আগ্রহ নেই।
কোনরকম প্রস্তুতি ছাড়া, একদম সাদামাটা একটা শ্যুট, না ছিলো পারফেক্ট পোজ, না ছিলো সাজানো মুহূর্ত। কিন্তু মজার ব্যাপার হলো যারা ক্যামেরা এড়িয়ে চলতে চায়, তারাই সবচেয়ে সত্যি গল্পগুলো দিয়ে দেয়।
হালকা অস্বস্তি, একটু লজ্জা, আর মাঝে মাঝে “আর কত লাগবে?” টাইপ এক্সপ্রেশন, সব মিলিয়ে পুরো শ্যুটটাই হয়ে গেলো নিজের মতো করে বাস্তব।

© Photo Store

Director & Editor: Sumon Kumar Saha (CEO & Chief Photographer)

Contact For Booking: 01728-727089

Send a message to learn more

Want your business to be the top-listed Event Planning Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Road-12, House-12, Block-C, Section/6, Mirpur
Dhaka
1216