Ferdous Hasan

Ferdous Hasan

Share

07/06/2026

ছবিটা পরেশ দা'র কেরামতি ।
তবে সত্যি সত্যিই পাখি ও আমার বাড়ি রাজশাহী।
আমার মতো যাদের আপেল আর কমলার বাগানে ঘুরে বেড়ানোর সাধ্য নেই তারা রাজশাহী চলে আসুন।
এখানে হাত বাড়ালেই আম। মাইলের পর মাইল। সেই আমের ঘ্রাণ ছ'মাস আপনার নাকে থাকবে। সেই বাতাস এক বছর স্মরণে থাকবে।
আর স্মৃতি প্রথম প্রেমের মতোন... আজীবন!

Photos from Ferdous Hasan's post 28/05/2026

রাজ্য বলে ও নাকি আমার মতো দেখতে। আমি কোনো মিল খুঁজে পাইনা। ও অনেক সুন্দর।
সুন্দর বলেই ওকে মনে করে। উপহার দেয়। ওকে পান্জাবি দিয়েছেন একজন। আর একজন সেই দিল্লি থেকে কোটি। সে আম্রপালি চৌধুরী।
আমিও পেয়েছি। তবে উপহাস। চেহারার জন্য। একদা কেউ আলকাতরার বিজ্ঞাপনের মডেল হতে বলেছিল। আর একটি ওষুধ কম্পানি আমাকে নির্বাচন করেছিল তাদের ভিটামিন খাওয়ার আগের চেহারার জন্য। বিফোর হ্যাভিং। কতজন কথাও দিয়েছিল কথা না রাখবার জন্য। বুঝি চেহারাই কাল হয়েছে।
তবু মামুলি চেহারার এই আমাকে তোমরা করুণা করেও হলেও ভালোবেসো। ঈদ মুবারক।

Photos from Ferdous Hasan's post 13/05/2026

ছড়াকার হাসনাত আমজাদের প্রবন্ধ সংকলন- ছড়ানো গদ্য। আমার বন্ধু সে। ছেলেবেলার। তবে ও ছিল সংগঠনমনা। মানে বড়ো ভালো ছেলে টাইপের। আমার ঠিক উল্টো। আমাকে দেখলে ভুরু কপালে ওঠাতো। আমি ছিলাম বাঁদর বাহিনী প্রধান। সে আমাকে নিয়ে এগুলোই লিখছে। মানে আমিও ওর একটি প্রবন্ধে উঠে এসেছি। আমার সম্পর্কে ও এতো বেশি জানে দেখে নিজেই অবাক হচ্ছি। ওর জোরাজুরিতে আমি - হাসান আজিজুল হক সাহিত্য পুরষ্স্কার পেয়েছি। ঔপন্যাসিক হিসেবে। তবে হাসান আজিজুল হক বেঁচে থাকলে স্ট্রোক করতেন। স্যার বেঁচে থাকতে আমাকে একবার পুরুস্কার তুলে দেয়ার সময় ভিরমি খেতে বসেছিলেন। তিনি আমাকে বখাটে বলেই জানতেন। কিন্তু আমি যে লেখালেখিও করি এটা জানতেন না। হুমায়ুন আহমেদ আর আমি মানেই তখন হিট নাটক।
যাইহোক ,সৈয়দ নাজাত হোসেনের ওপর লেখা প্রবন্ধটি পড়ে চোখ ভিজে গেলো। সে শুধু ছড়াকার,নাট্যকার ছিলো না ,ছিল অসাধারণ এক গীতি কবি। ওর লেখা অসাধারণ কিছু গান এখনও বিটিভি দেখায়। ওকে আমিও খুব ভালোবাসতাম। এখনও বই মেলায় মাইকে যখন ওর ছড়া বলে তখন খুব গর্ব হয়। প্রায়শই ওর ছড়া থেকে সবাই এই তিন লাইন শোনায়-
বন্ধু হল বই
মানুষ হবার মূল কারিগর
এটা অবশ্যই।

হাসনাত আমজাদের "ছড়ানো গদ্য" প্রকাশের জন্য প্রকাশক মো. হাবিবুর রহমানকে ধন্যবাদ না জানালে মন কেমন করবে। আর শিল্পী ধ্রুব এষের সুন্দর প্রচ্ছদ।

ভালো রেস্তোরাঁয় কফি খেতে চাইলে এই বইয়ের চাইতেও বেশি মূল্য দিতে হয়। তাই অনুরোধ বইটি সংগ্রহ করুন। পড়ুন। আমরা আপনাদের জন্য কত নির্ঘুম রাত পার করি আপনাকে আলোকিত করার জন্য। কলম হাতে।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka
1215