CSF Global

CSF Global

Share

Photos from CSF Global's post 05/05/2026

আজ সিএসএফ সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, এমপি মহোদয়া সৌজন্য পরিদর্শনে আগমন করেন। ব্যস্ত সময়সূচির মাঝেও তিনি সেন্টারের শিশু-কিশোর ও কেয়ারগিভারদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং সেন্টারের বিভিন্ন কার্যক্রম গভীর আগ্রহসহ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন এবং সিএসএফ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি সিএসএফ সেন্টারের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতে পুনরায় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
মাননীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুসফিকুর রহমান, এডিসি (রেভিনিউ) মোছাঃ নুর নাহার বেগমসহ অন্যান্য সম্মানিত সরকারি কর্মকর্তাবৃন্দ।

Today, the Honorable State Minister of the Ministry of Social Welfare of the Government of the People’s Republic of Bangladesh, Ms. Farzana Sharmin Putul, MP, paid a courtesy visit to the CSF Centre. Despite her busy schedule, she warmly interacted with the children, adolescents, and caregivers at the centre and observed its various activities with keen interest.
At the end of the visit, she signed the visitors’ book and planted a tree in the CSF premises. She expressed her best wishes for the overall well-being of the CSF Centre and conveyed her interest in visiting again in the future.
Accompanying the Honorable State Minister were Ms. Sabrina Sharmin, Upazila Nirbahi Officer of Shahjadpur; Mr. Md. Mushfikur Rahman, Assistant Commissioner (Land); Ms. Mosammat Nur Nahar Begum, ADC (Revenue); along with other distinguished government officials.

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা !!
শুভ হোক নতুন বছর, হাসিতে ভরে উঠুক জীবন।

03/04/2026

চক্ষু স্বাস্থ্য সেবার উন্নয়নকল্পে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত।

20/03/2026

Eid Mubarak from CSF Global

20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


APARTMENT A1 & B3, HOUSE 09, Road 2/1, Banani
Dhaka
1213