Mind Boost
07/09/2023
ঘটনা ১।
সেদিন হাসানের বাসায় গেলাম, আমার বাচ্চা আর হাসানের বাচ্চা একসাথে খেলছে, হঠাৎই জোরে চিৎকার শুনতে পেলাম,যেয়ে দেখি আমার বাচ্চাও খেলনা ছাড়বে না, হাসানের বাচ্চাও খেলনা ছাড়বে না,দুইজন একটা খেলনা নিয়েই চিৎকার করে কাদছে।
ঘটনা ২।
সেদিন যমুনা ফিউচার পার্কে শপিং এ গেলাম, আমার বেবির একটা খেলনা পছন্দ হয়েছে, এটা তাকে দিতে হবে বলে চিৎকার করে কান্না শুরু করলো, এবং মাটিতে বসে পড়লো।
এমন হাজারো ঘটনা বলে শেষ করা যাবে না, যেটা ঘটছে আমাদের এবং আমাদের শিশুদের সাথে, কিভাবে তাদের মানাবো, কিভাবে আমাদের রাগকে নিয়ন্ত্রণে রাখবো।
শিশুর অতিরিক্ত রাগ-জেদের সমস্যার সমাধান করতেই Mind Boost এবং Teachers Time মিলে আয়োজন করেছে Anger Management for Children & Parents ওয়ার্কশপটি।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করে সীট বুক করে ফেলুন এখনই! আসন সীমিত। বিস্তারিতঃ
https://hyp.link/anger-manage
01/08/2023
বাচ্চার অহেতুক রাগ-জেদ নিয়ে প্রায়ই পাব্লিক প্লেসে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে? কোনোভাবেই তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। বরং দিনে দিনে যেন এইসব সমস্যা বেড়েই যাচ্ছে। এর কারণ কী হতে পারে! কখনো কি ভেবেছেন!
সমাধান পেতে আমাদের ওয়ার্কশপে জয়েন করুন।
রেজিস্ট্রেশন করুনঃ https://teacherstimebd.com/workshop/anger-management/
Any Query: 01968774018 (Whatsapp)
08/07/2023
শুভ জন্মদিন সাবিহা আনজুম
শুভেচ্ছা নিবেন, শতবার ফিরে আসুক এই শুভক্ষণ আপনার জীবনে। আপনার চমৎকার লিডারশিপে সর্বদা প্রানচঞ্চল থাকুক সিআরএন্ডডি টিম। মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার ভাবনার প্রতিফলন ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি প্রান্তে। আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে নিশ্চিত হোক প্রান্তিক জনগোষ্ঠির মানসিক স্বাস্থ্যসেবা।
আপনার আগামী জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এ প্রার্থনা করি।
-মাইন্ডবুস্ট পরিবার
03/07/2023
অনেক বাচ্চাদের দেখা যায়, তারা অন্যদেরকে হেয় করে মজা পাচ্ছে বা হাসাহাসি করছে। প্রায় সময়ই দেখা যায়, তাদের এমন আচরণের পেছনে কারণ হলো- পরিবারে তাদের প্রতি পিতা-মাতা কিংবা অন্যদের অমনোযোগিতা।
সকলের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যেই তারা অন্যকে হেয় করা, অতিরিক্ত দুষ্টমি করা বা কথা না শোনার মতো আচরণগুলো করে থাকে।
02/07/2023
সাইবার বুলিংয়ের শিকার কিশোর-কিশোরীদের মনস্তাত্ত্বিক বিকাশ এক বড় বাধা।
বর্তমানের গবেষণাগুলোতে দেখা যায়, কিশোর বয়স থেকে সাইবারবুলির স্বীকার হওয়া ব্যক্তিদের মাঝে ডিপ্রেশন, আত্মবিশ্বাসের ঘাটতি ও সুইসাইডাল আচরণের প্রবণতা অধিক থাকে।
01/07/2023
ক্লান্তিকর দিন শেষে গোসল যে কতটা রিল্যাক্সিং, তা তো জানাই। এই সাথে গবেষণায় এও পরীক্ষিত যে, গোসল মনের উপরও প্রভাব ফেলে।
বিশেষত মন খারাপ বা স্যাতস্যাতে ভাব কাটাতে দৈনিক গোসলের অন্যতম ভূমিকা রয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
House 21-22, Road 2, Block C, Kaderabad Housing, Mohammadpur
Dhaka
1212
Opening Hours
| Monday | 16:00 - 20:00 |
| Tuesday | 16:00 - 20:00 |
| Wednesday | 16:00 - 20:00 |
| Thursday | 16:00 - 20:00 |
| Saturday | 16:00 - 20:00 |
| Sunday | 16:00 - 20:00 |