Demranews.com

Demranews.com

Share

06/06/2026

১০ টাকা দামের চকলেট খাওয়ানোর প্রলোভন
ডেমরায় ৮ বছরের ছেলে শিশু ধর্ষণ:ধর্ষক কারাগারে
ডেমরা নিউজ ডটকম:
ডেমরার ৮ বছর বয়সী এক শিশু ছেলেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুয়েল রানা ওরফে শুক্কুরকে (৩০) শুক্রবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত| গত বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে সারুলিয়া মঠবাড়ী এলাকা থেকে গ্রেফতার শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ| সে ওই এলাকার ভাড়াটিয়া ও লক্ষীপুরের কমলনগর থানার চরঠিকা আশ্রয় কেন্দ্র এলাকার ওসমান গনির ছেলে| এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা বৃহস্পতিবার রাতে ডেমরা থানায় লম্পট শুক্কুরের বিরুদ্ধে মামলা করেন| এদিকে স্থানীয় একটি হাসপাতালে ওই শিশু ছেলেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে|

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, প্রতিবেশী হওয়ার সুবাদে লম্পট শুক্কুর তাদের পূর্ব পরিচিত ছিল| সেই সুযোগে গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে শুক্কুর ১০ টাকা দামের চকলেট খাওয়ানোর কথা বলে কৌশলে ওই শিশুকে তার রুমে নিয়ে ধর্ষণ করে| এদিকে বাসার সামনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে ওই লম্পটের ঘর থেকে বের হতে দেখে সবাই| এ সময় বাবা মা জিজ্ঞাসা করলে ছেলেটি ধর্ষণের ঘটনার বিস্তারিত জানায়| এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত শুক্কুরকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে|

05/06/2026
Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1361