Education Management Information System - EMIS

Education Management Information System - EMIS

Share

MPO EFT Bill Submission Tutorial | Step by Step Guide for EFT Bill Submission (এমপিও বিল সাবমিট) 20/08/2025

এমপিও ইএফটি বিল সাবমিশন সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট করার ধাপসমূহ এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে।

👉 ধাপে ধাপে দেখে নিন কীভাবে সঠিকভাবে MPO EFT Bill Submission করতে হয়।
👉 শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।

🔗 ভিডিওটি দেখুন এখানে: https://youtu.be/IR43eATX5pc

MPO EFT Bill Submission Tutorial | Step by Step Guide for EFT Bill Submission (এমপিও বিল সাবমিট) এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে MPO (Monthly Pay Order) EFT বিল সাবমিশন করতে হয়।MPO বিল সাবমিশন প্রক্রিয়া DSHE (Directorate of Secondary and...

MPO EFT Update 12-02-2025 (২৭-১০-২০২২ তারিখের পত্রের আলোকে আলোচিত) 12/02/2025

মাউশি ইএফটি আপডেট ১২-০২-২০২৫

MPO EFT Update 12-02-2025 (২৭-১০-২০২২ তারিখের পত্রের আলোকে আলোচিত) 📢 MPO EFT Update for DSHE | MPO Correction & Rules Explained 📢Are you looking for the latest MPO EFT Update for DSHE (Directorate of Secondary and Higher E...

27/01/2025

স্কুল-কলেজের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর ২০২৪ মাসের এমপিও এর অর্থ তিন ধাপে আজ পর্যন্ত ৩,৪২,১২৭ জনের EFT তে প্রেরনের কার্যক্রম শেষ হয়েছে। ২য় ও ৩য় ধাপে EFT তে অর্থ প্রেরন করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে আগামী ২/৩ দিনের মধ্যে তাদের ব্যাংকে টাকা জমা হবে। প্রতিষ্ঠান থেকে প্রেরিত যাদের EFT এর তথ্য এখনো মাউশি অধিদপ্তরে আছে মর্মে অনলাইনে দেখা যাচ্ছে তাদের তথ্য দ্রুতই iBAS ++ এ যাচাই এর জন্য প্রেরণ করা হবে। যাচাই শেষে সঠিক প্রমানিত হলে তাদের অর্থ EFT তে প্রেরণ করা হবে। কিছু জনবলের জন্ম তারিখ ভুল, NID নম্বর ভুল, ব্যাংক হিসাব ভুল বা নামে বড় ধরনের ভুলের কারণে iBAS++ এ যাচাই সম্পন্ন হওয়ার পরও গত তিন ধাপে এমপিও এর অর্থ EFT তে প্রেরণ করা সম্ভব হয়নি। তাদের তথ্যে কি ভুল আছে তা দ্রুতই প্রতিষ্ঠানের আইডিতে দেখার ব্যবস্থা করা হবে এবং তথ্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। ৩য় ধাপে যাদের EFT যাচ্ছে তাদেরও তথ্যে আংশিক ভুল ছিলো যা সংশোধনের জন্য নির্দেশনা দেয়া হবে। ভুল তথ্য নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে পুনরায় প্রেরণ করতে হবে। যাদের তথ্য প্রেরণকালে বরখাস্ত, পদত্যাগ বা অস্তিত্বহীন দেখানো হয়েছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সহোযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


16 Abdul Gani Road
Dhaka
1000