DeltaClasses
07/05/2016
অপ্রকৃত শিক্ষিত সমাজের উদ্দেশ্যে.......
25/04/2016
Time to be prepared for the June’s exam intake, standard entry closes on 2nd May.
17/02/2016
২০০৭ সালে চীন প্রথম শুরু করে এই উদ্যোগ । পরবর্তীতে ইউরোপের অনেক দেশেই এটা শুরু হয়। বলছিলাম "No Car Day" এর কথা। সপ্তাহের অন্তত একটা দিন আমরা আমাদের ব্যক্তিগত গাড়িগুলো খুব জরুরি না হলে বের না করি।যারা এই উদ্যোগ নিয়েছিল তারা এর ফলাফল দেখেছিল চোখের সামনেই। জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে আমাদের প্রধান কষ্টের কারণ যানজট অন্তত একদিন হলেও অনেকখানি কমে যাবে। সবচেয়ে বড় কথা মানুষের চিন্তাধারা পাল্টাবে। মানুষ বুঝতে পারবে তার একদিনের ত্যাগ কতটা সুন্দরভাবে একটা নগরীর পরিবর্তনে সহায়তা করেছে।
এবার আসি বাস্তব এবং কাজের কথায়। সবার সহযোগিতা পেলে আগামী ১৮ফেব্রুয়ারি No Car Day করা যেতে পারে। ওইদিন বৃহস্পতিবার। ২১শে ফেব্রুয়ারি যেহেতু রবিবার তাই ১৮ তারিখ পাগলের মত গাড়ি রাস্তায় নামবে। বন্ধু তালিকায় থাকা সবাই যদি অন্তত ২জন গাড়িওয়ালা মানুষকেও রাজি করাতে পারে ১৮ফেব্রুয়ারি গাড়ি বের না করার জন্য তাহলে মিনিমাম ৬০০০ গাড়ি ওইদিন রাস্তায় নামবেনা। তবে আমি এতটাও আশা করছিনা, ১০০০ গাড়ি না নামলেই ওইদিনের ঢাকার চেহারা পাল্টে যাবে।
যদি আমরা ১৮ফেব্রুয়ারি দিয়ে সফল হই তাহলে সরকারের সংশ্লিষ্ট মহলে সপ্তাহের একটি দিন করা যায় কিনা এটা নিয়ে আলোচনার প্রস্তাব রাখব। এই ক্যাম্পেইনটা ঢাকা দিয়ে শুরু হোক। পরবর্তীতে বড় বিভাগীয় শহরে চালু করা যাবে।
একটা দিন আমরা একটু কম্ফোর্ট জোন থেকে বের হয়েই দেখিনা কী হয়! শহরটাকে তো বাঁচাতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhanmondi, Gulshan, Mohammedpur, Malibagh
Dhaka
1219